Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 15, 2026
সিম নিবন্ধনের সীমা কমছে, একজনের নামে থাকতে পারবে সর্বোচ্চ ১০টি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 May, 2025, 07:50 pm
Last modified: 24 May, 2025, 07:52 pm

Related News

  • কোটা আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধে মিটিং করেন জয়-পলক: ট্রাইব্যুনালে বিটিআরসি কর্মকর্তা 
  • বাজি ও জুয়ার কনটেন্ট নিয়ন্ত্রণে গুগলকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান বিটিআরসির
  • মোবাইলের সিম কার্ডে কর বাতিলের প্রস্তাব
  • বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 
  • চড়া করের চাপে টেলিকম খাত; বাড়তি খরচের বোঝা ভোক্তার কাঁধে 

সিম নিবন্ধনের সীমা কমছে, একজনের নামে থাকতে পারবে সর্বোচ্চ ১০টি

মাত্র ৩ শতাংশ ব্যবহারকারীর নামেই কেবল ১০টির বেশি সিম নিবন্ধিত রয়েছে।
টিবিএস রিপোর্ট
24 May, 2025, 07:50 pm
Last modified: 24 May, 2025, 07:52 pm
প্রতীকী ছবি: ফ্রিপিক

একজন ব্যক্তির নামে নিবন্ধিত মোবাইল সিমের সর্বোচ্চ সীমা ১৫ থেকে কমিয়ে ১০-এ নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নিরাপত্তা সংস্থাগুলোর সুপারিশের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিটিআরসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা শনিবার (২৪ মে) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, কয়েক দিনের মধ্যেই এ সিদ্ধান্ত জনসমক্ষে জানানোর কথা রয়েছে।

তিনি বলেন, একজন ব্যক্তির নামে এক ডজন অব্যবহৃত সিম টেলিকম খাতের জন্য বোঝা এবং সম্পদের অপচয়। পাশাপাশি, এই সিমগুলো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের ঝুঁকিও বাড়ায়।

তার ভাষ্য, এই সিদ্ধান্তে গ্রাহক বা খাতের কোনো ক্ষতি হবে না। কারণ, মাত্র ৩ শতাংশ ব্যবহারকারীর নামেই কেবল ১০টির বেশি সিম নিবন্ধিত রয়েছে।

অপরাধ দমনে ২০১৫ সালে বিটিআরসি জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে সিম নিবন্ধন চালু করে। ২০১৭ সালে একজন ব্যবহারকারীর জন্য সর্বোচ্চ সিমের সীমা নির্ধারণ করা হয় ১৫টি।

২০২৪ সালের জুন পর্যন্ত মোবাইল অপারেটরদের মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১৯ কোটি ৬০ লাখ, যা দেশের মোট জনসংখ্যার তুলনায় বেশি। তবে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস বাংলাদেশ (এটিবি) জানিয়েছে, দেশের প্রায় ৪৫ শতাংশ মানুষ এখনো মোবাইল সংযোগের বাইরে রয়েছেন।

Related Topics

টপ নিউজ

সিম নিবন্ধন / সিম কার্ড / সিম ব্যবহারকারী / বিটিআরসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার
  • প্রতীকী ছবি: মিনা ডে লা ও
    ‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
    না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

Related News

  • কোটা আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধে মিটিং করেন জয়-পলক: ট্রাইব্যুনালে বিটিআরসি কর্মকর্তা 
  • বাজি ও জুয়ার কনটেন্ট নিয়ন্ত্রণে গুগলকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান বিটিআরসির
  • মোবাইলের সিম কার্ডে কর বাতিলের প্রস্তাব
  • বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 
  • চড়া করের চাপে টেলিকম খাত; বাড়তি খরচের বোঝা ভোক্তার কাঁধে 

Most Read

1
গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার

2
প্রতীকী ছবি: মিনা ডে লা ও
আন্তর্জাতিক

‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

4
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
বাংলাদেশ

না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net