Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
ভারতের নিষেধাজ্ঞা দীর্ঘমেয়াদে আত্মনির্ভরশীলতার সুযোগ: আসিফ মাহমুদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 May, 2025, 05:50 pm
Last modified: 20 May, 2025, 05:49 pm

Related News

  • আসামের বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর জেট বিধ্বস্ত, নিহত ৫
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • স্থলপথে সীমান্ত পার হয়ে বাংলাদেশে এলেন নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত; কড়া প্রতিবাদ দিল্লির

ভারতের নিষেধাজ্ঞা দীর্ঘমেয়াদে আত্মনির্ভরশীলতার সুযোগ: আসিফ মাহমুদ

এছাড়াও বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে চলমান আন্দোলন ইস্যুতে এই উপদেষ্টাকে দোষারোপ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে আসলে লাভ নেই।’
টিবিএস রিপোর্ট
20 May, 2025, 05:50 pm
Last modified: 20 May, 2025, 05:49 pm
স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: রাজীব ধর/টিবিএস

সম্প্রতি বাংলাদেশ থেকে কিছু পণ্য আমদানিতে ভারতের দেওয়া নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদে আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার সুযোগ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, 'ব্যবসায়ীদের সাময়িক হয়তো কিছু ক্ষতি হবে তবে দীর্ঘমেয়াদে আমরা মনে করি এটি আমাদের আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ।'

আজ মঙ্গলবার (২০ মে) দুপুরে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে আয়োজিত 'যুব সমাবেশ ২০২৫'-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, 'আমাদের বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে এই নিষেধাজ্ঞায় আমাদের থেকে বেশি ভারতেরই ক্ষতি হবে। কারণ ভারত বাংলাদেশে বেশি রপ্তানি করে থাকে। তবে অবশ্যই যেহেতু এটা একটা হঠাৎ সিদ্ধান্ত এসেছে, সেক্ষেত্রে আমাদের বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে এবং সেই বিকল্প ব্যবস্থা খোঁজা পর্যন্ত কিছু প্রতিবন্ধকতা থাকবে এবং ব্যবসায়ীদের সাময়িক হয়তো কিছু ক্ষতি হবে তবে দীর্ঘমেয়াদে আমরা মনে করি এটি আমাদের আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ।'

এছাড়াও বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে চলমান আন্দোলন ইস্যুতে এই উপদেষ্টাকে দোষারোপ করা প্রসঙ্গে তিনি বলেন, 'আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে আসলে লাভ নেই।'

তিনি বলেন, 'যখন সরকার কাজ করে তখন সরকার একটা বডি হিসেবে কাজ করে, কেউ ব্যক্তিগতভাবে এখানে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই, বিশেষ করে এ ধরনের বড় ডিসিশন, একা ব্যক্তি হিসেবে আমি নিচ্ছি এটা ভাবার কোনো কারণ নেই।'

তিনি আরও বলেন, 'আর যেহেতু এখানে আইনি জটিলতা আছে এবং আদালতের বিচারাধীন বিষয়, এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে আসলে লাভ নেই। আদালতের যেই আইনি লড়াই সেটি লড়তে হবে। যেই জটিলতাগুলো আছে সেই বিষয়ে আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি, যেহেতু আইন মন্ত্রণালয় এবিষয়ে বিশেষজ্ঞ, তাদের মতামতের ভিত্তিতে হয়তো আমরা একটা সিদ্ধান্তে পৌছাতে পারব।'

এসময় তিনি বলেন, 'বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন, আজকে আমরা দেখলাম যে শুনানি আছে। কাজেই আদালতে বিচারাধীন বিষয় নিয়ে কোনো মন্তব্য করা সমীচীন হবে না। যেই বিষয়টি নিয়ে আন্দোলন চলছে, সেটির যেই মামলা ছিল সেই মামলায় স্থানীয় সরকার বিভাগ পক্ষভুক্ত ছিল না এবং রায়েও স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনা ছিল না।'

আসিফ মাহমুদ বলেন, 'যেহেতু নানা ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছে, মেয়াদ সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে, জটিলতাগুলো নিরসনে আমরা আইন মন্ত্রণালয়েও মতামত চেয়েছি, এবং আমরা জানতে পেরেছি একটা রিট পিটিশন হয়েছে, আমরা লিগ্যাল নোটিশও পেয়েছি। ওই রিট পিটিশনের শুনানি আজ হওয়ার কথা। তো একদিকে বিচারাধীন আরেকদিকে যেসব আইনি জটিলতা সৃষ্টি হয়েছে, সেগুলোর সমাধান হলেই আমরা কোনো একটা সিদ্ধান্ত দিতে পারব।'

Related Topics

টপ নিউজ

আসিফ মাহমুদ / ভারত / বাণিজ্য নিষেধাজ্ঞা / পণ্য আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • আসামের বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর জেট বিধ্বস্ত, নিহত ৫
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • স্থলপথে সীমান্ত পার হয়ে বাংলাদেশে এলেন নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত; কড়া প্রতিবাদ দিল্লির

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net