Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
নিউ মার্কেট এলাকায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 May, 2025, 08:50 am
Last modified: 20 May, 2025, 09:08 am

Related News

  • সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশতাধিক
  • যশোরে মাটি বিক্রির টাকা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: গুলিতে আহতসহ জখম অন্তত ২০
  • সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
  • কুমিল্লায় দুই গ্রুপের মধ্যে তিনদিন ধরে দফায় দফায় সংঘর্ষ: আহত ৩০  
  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫

নিউ মার্কেট এলাকায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা

আহতের নাম সাইফ হোসেন মুন্না। হামলায় তিনি দুই হাত ও মেরুদণ্ডে গুরুতরভাবে আঘাত পেয়েছেন।
টিবিএস রিপোর্ট
20 May, 2025, 08:50 am
Last modified: 20 May, 2025, 09:08 am
হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবি: ভিদিও থেকে স্ক্রিনশট নেওয়া

ঢাকার নিউ মার্কেট এলাকায় এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার (১৮ মে) রাত সাড়ে ১১টার দিকে সেন্ট্রাল রোড এলাকায় এ ঘটনা ঘটে। হামলার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আহতের নাম সাইফ হোসেন মুন্না। নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাহফুজুল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, মুন্না বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন। হামলায় তিনি দুই হাত ও মেরুদণ্ডে গুরুতরভাবে আঘাত পেয়েছেন।

তিনি বলেন, 'ঘটনার পরপরই পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যায়। আমরা ভুক্তভোগীর পক্ষকে অভিযোগ দিতে বলেছি।'

ভিডিওতে দেখা যায়, তিন রাস্তার মোড়ে দুই যুবক দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একজন অন্যজনকে মারধর শুরু করেন। এর কিছুক্ষণ পর দুটি মোটরসাইকেলে করে তিন যুবক এসে ঘটনাস্থলে যোগ দেন। মোটরসাইকেল থেকে নেমে দুইজন যুবক ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন।

এ সময় পাশ দিয়ে পথচারী ও যানবাহন চলাচল করলেও কেউ এগিয়ে আসেনি। পরে হামলাকারীরা চলে গেলে স্থানীয় লোকজন ও পথচারীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে।

স্থানীয়রা জানান, মুন্না সেন্ট্রাল রোড এলাকার বাসিন্দা এবং বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ১৬ নং ওয়ার্ড বিএনপি-র সাধারণ সম্পাদক মঈনুদ্দীন মইনুর ঘনিষ্ঠ।

যোগাযোগ করা হলে মঈনুদ্দীন মইনু টিবিএসকে বলেন, 'কলাবাগান থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং মুন্না হামলাকারীদের শনাক্ত করেছেন। তাই আমরা কলাবাগান থানায় মামলা করব। মুন্নার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে আইনি প্রক্রিয়া শুরু করব।'

তিনি জানান, হামলাকারীদের মধ্যে দুজনকে তারা শনাক্ত করেছেন—একজনের নাম এমসি শুভ, অন্যজন রানা।

মইনুর অভিযোগ, শুভ ও যুবদলের সাবেক নেতা শাহ আলম সৈকতকে বিভিন্ন পার্টি প্রোগ্রামে একসঙ্গে দেখা গেছে।

তিনি আরো বলেন, 'এক মাস আগে পুলিশ অস্ত্রসহ শুভকে গ্রেপ্তার করলেও যুবদলের একটি পক্ষ থানায় গিয়ে তাকে ছাড়িয়ে আনে। অথচ মুন্না একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ। তার বাবা-মা কেউ বেঁচে নেই। তিনি তার দুই বোনের সঙ্গে নিজেদের বাড়িতে থাকেন। এই হামলার পেছনে শত্রুতাই মূল কারণ।'

যোগাযোগ করা হলে যুবদলের সাবেক সদস্য সচিব শাহ আলম সৈকত অভিযোগ অস্বীকার করে বলেন, 'এই হামলার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।'

তিনি আরও বলেন, 'অনেকে পার্টির প্রোগ্রামে আসে, ছবি তোলে। কারও সঙ্গে এক ফ্রেমে ছবি তোলা মানেই সে আমার অনুসারী নয়।'

তিনি জানান, ঘটনাটি নিয়ে তিনি দলের শীর্ষ নেতাদের অবহিত করেছেন।

রমনা বিভাগের পুলিশ সূত্র জানায়, স্থানীয় চাঁদাবাজি ও প্রভাব বিস্তার নিয়ে মইনু ও সৈকতের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, সেই বিরোধ থেকেই মুন্নার ওপর হামলা হয়েছে।

Related Topics

টপ নিউজ

কোপানো / আহত / জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) / জখম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশতাধিক
  • যশোরে মাটি বিক্রির টাকা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: গুলিতে আহতসহ জখম অন্তত ২০
  • সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
  • কুমিল্লায় দুই গ্রুপের মধ্যে তিনদিন ধরে দফায় দফায় সংঘর্ষ: আহত ৩০  
  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫

Most Read

1
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net