Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
নিরপেক্ষতা বর্জন করে নির্দিষ্ট দলের প্রতিনিধিত্ব করলে তাদেরকে পদত্যাগ করতে হবে: ইশরাক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 May, 2025, 06:35 pm
Last modified: 19 May, 2025, 06:45 pm

Related News

  • ঢাকায় কোনো হকার বা রিকশা নিবন্ধনের বাইরে থাকবে না: ডিএসসিসি প্রশাসক  
  • কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের ১,৪০,০০০ পচনশীল ব্যাগ দিচ্ছে ডিএসসিসি 
  • অনলাইনেই দায়িত্ব পালন করছেন ডুয়েটের নতুন ভিসি; বিরোধীদের আন্দোলন অব্যাহত
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাতভর আন্দোলনের পর প্রক্টর অফিসে তালা, প্রক্টরিয়াল বডি অবাঞ্ছিত ঘোষণা
  • পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ১৮ বহুতল আবাসন নির্মাণ করবে ডিএসসিসি

নিরপেক্ষতা বর্জন করে নির্দিষ্ট দলের প্রতিনিধিত্ব করলে তাদেরকে পদত্যাগ করতে হবে: ইশরাক

সোমবার (১৯ মে) দুপুর তিনটার দিকে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন এ কথা জানান।
টিবিএস রিপোর্ট
19 May, 2025, 06:35 pm
Last modified: 19 May, 2025, 06:45 pm
ইশরাক হোসেন। ফাইল ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে চলতি মাসের ১৪ তারিখ থেকে 'নগরভবন ব্লকেড' কর্মসূচি পালন করছেন তার কর্মী-সমর্থকেরা।

এদিকে আন্দোলন চলাকালীন ইশরাক হোসেন অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্ট কিছু ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেছেন, 'সর্বশক্তি দিয়ে এরা ঢাকায় বিএনপির মেয়র আটকানোর চেষ্টার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে কি ভূমিকা পালন করবে, তা ক্লিন কাট বুঝিয়ে দিল।'

একইসঙ্গে নিরপেক্ষ না থেকে যারা কোনো নির্দিষ্ট দলের হয়ে কাজ করছেন, অবিলম্বে তাদের পদত‍্যাগ করার দাবি জানিয়েছেন বিএনপির এই তরুণ নেতা।

সোমবার (১৯ মে) দুপুর তিনটার দিকে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন এ কথা জানান।

তিনি পোস্টে লিখেন, 'কোনো কথা চলবে না, যারা নিরপেক্ষতা শুধু বিসর্জন দিয়েছে নয়, বরঞ্চ একটি দলের প্রতিনিধির কাজ করেছে তাদের অবিলম্বে পদত‍্যাগ করতে হবে।'

'মেয়র ফেওর কিছু না। অন্তর্বর্তী সরকারের কতিপয় বাক্তির অন্তরে ক্ষমতার লোভ ও এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাটাই ছিলো মুখ্য উদ্দেশ্য।'

ইশরাক লিখেন, 'অনেক সমালোচনা মাথা পেতে নিয়েছি, পিতা মাতা তুলে গালি গলাজও চুপ করে সহ‍্য করে গিয়েছি। কারণ একটাই, এদের চেহারা উন্মোচন করতে হবে গণতন্ত্রের স্বার্থে, জনগণের ভোটার অধিকারের স্বার্থে।'

পোস্টে আরও উল্লেখ করা হয়, 'এরা হাসিনার মতোই বিচারকদের হুমকি দিয়েছে। নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছে। উচ্চ আদালতে হস্তক্ষেপ করেছে। এবং আমলাতন্ত্র হাসিনার দোসরদের সাথে নিয়ে লম্বা কুচক্র পরিকল্পনা করছে। একদিন এদের সবার নাম পরিচয় প্রকাশ পাবে। হাসিনারেও বলছিলাম কবরটা ঠিক করাই আছে আল্লাহর হুকুম থাকলে সেখানেই হবে ইনশাআল্লাহ। লড়াই শেষ হয় নাই। হয় দাবি আদায় করবো নাহয় আল্লাহর নির্ধারিত স্থানে মাটির নিচে শায়িত হব। গণতন্ত্রের সাথে, জনগণের ভোটার অধিকারের সাথে এক চুল ছাড় হবে না।'

Related Topics

টপ নিউজ

ইশরাক হোসেন / ঢাকা দক্ষিণের মেয়র / ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন / আন্দোলন / নগর ভবন / ডিএসসিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
    শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: ইউএনবি
    এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

Related News

  • ঢাকায় কোনো হকার বা রিকশা নিবন্ধনের বাইরে থাকবে না: ডিএসসিসি প্রশাসক  
  • কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের ১,৪০,০০০ পচনশীল ব্যাগ দিচ্ছে ডিএসসিসি 
  • অনলাইনেই দায়িত্ব পালন করছেন ডুয়েটের নতুন ভিসি; বিরোধীদের আন্দোলন অব্যাহত
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাতভর আন্দোলনের পর প্রক্টর অফিসে তালা, প্রক্টরিয়াল বডি অবাঞ্ছিত ঘোষণা
  • পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ১৮ বহুতল আবাসন নির্মাণ করবে ডিএসসিসি

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net