Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
ফারাক্কা বাঁধে বরেন্দ্র অঞ্চল ‘কারবালায়’ পরিণত হয়েছে: উপদেষ্টা ফরিদা আখতার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 May, 2025, 06:30 pm
Last modified: 16 May, 2025, 06:36 pm

Related News

  • ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী
  • গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে কী হচ্ছে?
  • আওয়ামী সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে বিএনপি, জামায়াতসহ অন্য দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছিল: ফরিদা আখতার
  • ফিডের কাঁচামালে স্বনির্ভরতা ছাড়া প্রাণিসম্পদ খাত টেকসই হবে না: ফরিদা আখতার

ফারাক্কা বাঁধে বরেন্দ্র অঞ্চল ‘কারবালায়’ পরিণত হয়েছে: উপদেষ্টা ফরিদা আখতার

‘ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি পানির ন্যায্য হিস্যা বুঝে নিতে আমরা ভারতের ওপর চাপ সৃষ্টি করব। প্রয়োজনে আমরা আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হব।’
টিবিএস রিপোর্ট
16 May, 2025, 06:30 pm
Last modified: 16 May, 2025, 06:36 pm
উপদেষ্টা ফরিদা আখতার। ১৬ মে, ২০২৫। ছবি: টিবিএস

ফারাক্কা বাঁধের মাধ্যমে ভারত বাংলাদেশের জীবন-জীবিকা, নদী-নালা, মৎস্য ও জীববৈচিত্র্য ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি বলেন, 'ফারাক্কা বাঁধ দিয়ে ভারত আমাদের বরেন্দ্র অঞ্চলকে কারবালায় পরিণত করেছে। এই অন্যায় আমরা মেনে নেব না। আমরা আমাদের ন্যায্য হিস্যা আদায় করব।'

শুক্রবার (১৬ মে) ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৪৯ বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ফরিদা আখতার বলেন, 'ভারত পদ্মা নদীর ওপর ফারাক্কা বাঁধ দিয়ে পানি বন্ধ করে আমাদের ওপর যে দীর্ঘদিনের অন্যায় করে এসেছে, তার প্রতিবাদ আমরা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানিয়েছি।'

'ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি পানির ন্যায্য হিস্যা বুঝে নিতে আমরা ভারতের ওপর চাপ সৃষ্টি করব। প্রয়োজনে আমরা আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হব,' বলেন তিনি।

বিকেলে রাজশাহী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভার আয়োজন করে ফারাক্কা লংমার্চের ৪৯ বর্ষপূর্তি উদযাপন কমিটি।

এর আগে একটি র‍্যালি রাজশাহী কলেজ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক ও নদী গবেষক মোহাম্মদ এজাজ, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীবসহ অনেকে।

সভায় সভাপতিত্ব করেন নদী গবেষক মাহবুব সিদ্দিকী।

১৯৭৬ সালের এই দিনে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী পানির ন্যায্য হিস্যার দাবিতে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের নেতৃত্ব দেন।

দেশের পরিবেশ, প্রতিবেশ, মানুষ ও নদী রক্ষায় গড়ে ওঠা সেই আন্দোলনের স্মরণেই প্রতিবছর আয়োজন করা হয় এই দিনটির।

Related Topics

টপ নিউজ

ফরিদা আখতার / উপদেষ্টা ফরিদা আখতার / ফারাক্কা লংমার্চ দিবস / ফারাক্কা বাঁধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
    এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে কড়া ভিসা নীতি: বাংলাদেশসহ একাধিক দেশের শিক্ষার্থীদের ভর্তির অফার বাতিল করছে বিশ্ববিদ্যালয়গুলো
  • মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
    মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী ‘ডাকাত সাহেব’
  • প্রতীকী ছবি: টিবিএস
    কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে
  • হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি: সংগৃহীত
    বাব আল-মান্দেব প্রণালির লড়াইয়ে ৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুথিদের

Related News

  • ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী
  • গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে কী হচ্ছে?
  • আওয়ামী সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে বিএনপি, জামায়াতসহ অন্য দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছিল: ফরিদা আখতার
  • ফিডের কাঁচামালে স্বনির্ভরতা ছাড়া প্রাণিসম্পদ খাত টেকসই হবে না: ফরিদা আখতার

Most Read

1
এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে কড়া ভিসা নীতি: বাংলাদেশসহ একাধিক দেশের শিক্ষার্থীদের ভর্তির অফার বাতিল করছে বিশ্ববিদ্যালয়গুলো

3
মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
অর্থনীতি

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী ‘ডাকাত সাহেব’

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে

6
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাব আল-মান্দেব প্রণালির লড়াইয়ে ৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুথিদের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net