Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
মধ্যরাতে প্রায় ৭৫০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা; খবর পেয়ে রুখে দিল বিজিবি-জনতা; রাতভর টহল

বাংলাদেশ

আজিজুল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া
16 May, 2025, 12:55 pm
Last modified: 16 May, 2025, 01:06 pm

Related News

  • চলতি মূলধন হিসেবে ৮ শতাংশ সুদে অফশোর ডলার ঋণ পাবেন রপ্তানিকারকরা
  • নতুন সরকারের সাথে কাজ করতে চায় ভারত; অংশীদারত্ব বাড়াতে একমত দুই দেশ
  • এলসি নিষ্পত্তিতে ডলারের দর ছাড়াল ১২৩ টাকা
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স

মধ্যরাতে প্রায় ৭৫০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা; খবর পেয়ে রুখে দিল বিজিবি-জনতা; রাতভর টহল

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, সীমান্ত দিয়ে বিএসএফ অবৈধভাবে পুশইন করাতে পারে- এমন খবর জানতে পারে বিজিবি।
আজিজুল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া
16 May, 2025, 12:55 pm
Last modified: 16 May, 2025, 01:06 pm
দায়িত্বরত বিজিবি সদস্য। ছবি: টিবিএস

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে ৭৫০ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের খবর পায় বিজিবি। তাই গতকাল বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত মধ্যরাত থেকে পুশইন রোধে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। এছাড়া স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে পাহারা দিচ্ছেন সীমান্ত এলাকা।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলঘরিয়া ও নোয়াবাদী সীমান্ত দিয়ে ৭৫০ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মধ্যরাতে এমন তথ্য আসে বিজিবির কাছে। 

পাহারা দেন এলাকার বাসিন্দারাও। ছবি: টিবিএস

তারা আরও জানায়, বিএসএফ সদস্যরা পুশইনের জন্য আগরতলা সীমান্তে ওইসব নাগরিকদের এনে জড়ো করে। এ নিয়ে সীমান্তে উত্তেজনা দেখা দেয়। পুশইনের বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে বিজিবি। এর প্রেক্ষিতে মাইকিং করে গ্রামবাসীরা লাঠিসোঁটা নিয়ে একত্রিত হন সীমান্তে। পাশাপাশি টহল জোরদার করে বিজিবি। ফলে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় তৎপরতায় বিএসএফের অবৈধ পুশইনের পরিকল্পনা ভেস্তে যায়।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, সীমান্ত দিয়ে বিএসএফ অবৈধভাবে পুশইন করাতে পারে- এমন খবর জানতে পারে বিজিবি। এর প্রেক্ষিতে সীমান্তে টহল কার্যক্রম জোরদার করে বিজিবি। স্থানীয়দেরকেও সতর্ক করা হলে তারাও সীমান্ত এলাকায় অবস্থান নেয়। তবে বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া সীমান্ত দিয়ে যেন মাদকসহ ভারতীয় পণ্য চোরাচালান না হয়- সে বিষয়েও সচেষ্ট রয়েছেন বিজিবি সদস্যরা।

Related Topics

টপ নিউজ

বিজিবি / ভারত / বিএসএফ / পুশইন / বাংলাদেশ / জনতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • চলতি মূলধন হিসেবে ৮ শতাংশ সুদে অফশোর ডলার ঋণ পাবেন রপ্তানিকারকরা
  • নতুন সরকারের সাথে কাজ করতে চায় ভারত; অংশীদারত্ব বাড়াতে একমত দুই দেশ
  • এলসি নিষ্পত্তিতে ডলারের দর ছাড়াল ১২৩ টাকা
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net