Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
নারীবিষয়ক সংস্কার কমিশন বিলুপ্তিসহ দাবি না মানলে ‘দেশ অচল’ করে দেওয়ার হুমকি হেফাজতের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 May, 2025, 07:50 pm
Last modified: 02 May, 2025, 07:59 pm

Related News

  • বিলুপ্তির দেড়শ বছর পর গালাপাগোসের দ্বীপে ফিরল ১৫৮ ‘দানব’ কচ্ছপ
  • হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ তারেক রহমানের
  • জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া ‘হারাম’: হেফাজত আমির
  • মাছ নেই সমুদ্রে; ছানাদের খাওয়ানো হচ্ছে পাথর-বালু; অনাহারে বিলুপ্তির মুখে আফ্রিকান পেঙ্গুইন
  • ৪ ঘণ্টা পর আজকের মতো সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা

নারীবিষয়ক সংস্কার কমিশন বিলুপ্তিসহ দাবি না মানলে ‘দেশ অচল’ করে দেওয়ার হুমকি হেফাজতের

সরকারকে উদ্দেশ করে হেফাজত নেতা জুনায়েদ বলেন, ‘দাবি মানা না হলে আগামীকাল ঢাকায় অচলাবস্থা সৃষ্টি হবে। কাল পর্যন্ত সময় আছে, সিদ্ধান্ত না এলে আগুন জ্বালিয়ে দেয়া হবে।’
টিবিএস রিপোর্ট
02 May, 2025, 07:50 pm
Last modified: 02 May, 2025, 07:59 pm
ছবি: সংগৃহীত

নারীবিষয়ক সংস্কার কমিশন বিলুপ্তিসহ ঘোষিত দাবিগুলো পূরণ না হলে 'দেশজুড়ে অচলাবস্থা তৈরি করার' হুমকি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আজ (২ মে) জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ হুমকি দেন হেফাজতের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা মহানগর শাখার সভাপতি জুনায়েদ আল হাবীব।

হেফাজতের অন্যান্য দাবির মধ্যে রয়েছে সংগঠনটির নেতাদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা।

সরকারকে উদ্দেশ করে জুনায়েদ বলেন, 'দাবি মানা না হলে আগামীকাল ঢাকায় অচলাবস্থা সৃষ্টি হবে। আন্দোলনের মাধ্যমে যেভাবে হাসিনাকে সরানো হয়েছিল, আপনাদেরও সরিয়ে দেওয়া হবে। কাল পর্যন্ত সময় আছে, সিদ্ধান্ত না এলে আগুন জ্বালিয়ে দেয়া হবে।'

তিনি জানান, আগামীকালকের সমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন ঢাকায় আসছে।

'দিনাজপুর থেকে হেফাজতকর্মীদের আনতে ৪২টি বাস প্রস্তুত রয়েছে। বরিশাল থেকে ৪ হাজার থেকে ৪ হাজার ৫০০ লোক লঞ্চে করে ঢাকায় আসবে,' বলেন তিনি।

আজকের সমাবেশ থেকে জুনায়েদ হেফাজতকর্মীদের প্রতি আহ্বান জানান, আগামীকাল (৩ মে) ফজরের নামাজ শেষে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হওয়ার জন্য।

হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী বলেন, আগামীকালকের সমাবেশ থেকে তারা আল্টিমেটাম দেবেন এবং সেই সময়সীমার মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

হেফাজতের আরেক কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা সরওয়ার কামাল আজিজী বলেন, 'আমাদের দাবি মানা না হলে আবারও শাপলা চত্বর হবে। ইসলামবিরোধী নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।'

আজকের সমাবেশটি আয়োজন করে হেফাজতের পল্টন শাখা। এতে সংগঠনটির সিনিয়র নেতারা বক্তব্য দেন।

সমাবেশ শেষে হেফাজতের পল্টন শাখার সভাপতি মাওলানা সালাহউদ্দিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল পল্টন এলাকা প্রদক্ষিণ করে বিজয়নগর মোড়ে গিয়ে শেষ হয়।

Related Topics

টপ নিউজ

হেফাজতে ইসলাম / নারী বিষয়ক সংস্কার কমিশন / বিলুপ্তি / দাবি / অচল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • বিলুপ্তির দেড়শ বছর পর গালাপাগোসের দ্বীপে ফিরল ১৫৮ ‘দানব’ কচ্ছপ
  • হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ তারেক রহমানের
  • জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া ‘হারাম’: হেফাজত আমির
  • মাছ নেই সমুদ্রে; ছানাদের খাওয়ানো হচ্ছে পাথর-বালু; অনাহারে বিলুপ্তির মুখে আফ্রিকান পেঙ্গুইন
  • ৪ ঘণ্টা পর আজকের মতো সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net