Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 26, 2026
ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৭, আহত ২৪

বাংলাদেশ

সঞ্জিব দাস 
08 April, 2025, 12:55 pm
Last modified: 08 April, 2025, 02:40 pm

Related News

  • সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
  • ঢাকা-সিলেট মহাসড়কে অটোরিকশা-লরি সংঘর্ষ, একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
  • কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো পাঁচ বাংলাদেশির ৪ জন একই পরিবারের
  • গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২০
  • রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, নিহত ৪

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৭, আহত ২৪

মঙ্গলবার(৮ এপ্রিল) সকাল সোয়া ১১ টার দিকে ফরিদপুরের সদর উপজেলার বাখুণ্ডা শরীফ জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সঞ্জিব দাস 
08 April, 2025, 12:55 pm
Last modified: 08 April, 2025, 02:40 pm
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাস। ছবি: সংগৃহীত

ফরিদপুর-বরিশাল মহাসড়কের সদর উপজেলার বাখুণ্ডায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৪ জন। 

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সোয়া ১১ টার দিকে ফরিদপুরের সদর উপজেলার বাখুণ্ডা শরীফ জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহত পাঁচ জনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন: নগরকান্দা উপজেলার শিয়ালকান্দি গ্রামের জোয়াত সরদার (৭০), তার ছেলে ইমন সরদার (২২); লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া গ্রামের আজিবর শেখ (৪৫); নগরকান্দা উপজেলার তালমা গ্রামের ভারতী সরকার (৪০); নগরকান্দা উপজেলার দিপা খান (৩৪) ও চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ এলাকার আলম শেখ (৪৫)। আহতদের নাম-পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। 

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী হাই ডেক্স নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালান।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালানো হয়। বাসে প্রায় ৪০ জনের মতো যাত্রী ছিল। প্রায় সবাই-ই আহত। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। 

বাসের যাত্রীরা বলেন, মূল চালক না থাকায় হেলপার বাস চালাচ্ছিলেন। তার মধ্যে কিছুটা ঘুম ঘুম ভাব থাকায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে বাস নিয়ে উল্টে খাদে পড়ে যান।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, বাসটি উল্টে খাদে পড়ে ঘটনাস্থলে ৪০ জনের মতো আহত হয়। তাদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাত জনকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। 

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে প্রত্যেক নিহতের পরিবারকে ৩০ থেকে ৩৫ হাজার টাকা দাফন সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া, এই দুর্ঘটনার কারণ তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি।

Related Topics

টপ নিউজ

ফরিদুপর / বাস দুর্ঘটনা / সড়ক দুর্ঘটনা / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • ছবি: রয়টার্স
    আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা জাহেদ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইবার অপরাধ: মালিকের অজান্তেই ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ

Related News

  • সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
  • ঢাকা-সিলেট মহাসড়কে অটোরিকশা-লরি সংঘর্ষ, একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
  • কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো পাঁচ বাংলাদেশির ৪ জন একই পরিবারের
  • গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২০
  • রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, নিহত ৪

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা জাহেদ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাইবার অপরাধ: মালিকের অজান্তেই ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net