Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 26, 2026
বকেয়া ১৭.৭৮ কোটি টাকা, পরিশোধ কেবল ১.০৫ কোটি টাকা: টিএনজেড গ্রুপের শ্রমিকেরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 March, 2025, 06:15 pm
Last modified: 28 March, 2025, 06:19 pm

Related News

  • বেতনের ১০% সরকারি কোষাগারে জমা দেন প্রধানমন্ত্রী: স্বাস্থ্যমন্ত্রী
  • বকেয়াসহ জুলাই মাস থেকে মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়মিত দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • গাজীপুরে ৯৯.৭২ শতাংশ কারখানায় বেতন, ৯৯.৭৩ শতাংশে বোনাস পরিশোধ করা হয়েছে: শিল্প পুলিশ
  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • জুলাই থেকে ধাপে ধাপে সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন করবে সরকার

বকেয়া ১৭.৭৮ কোটি টাকা, পরিশোধ কেবল ১.০৫ কোটি টাকা: টিএনজেড গ্রুপের শ্রমিকেরা

বিবৃতিতে আরও জানানো হয়, টিএনজেড অ্যাপারেলের শ্রমিকদের ফেব্রুয়ারি ও মার্চ মাসের বকেয়া বেতন ৬.৯৪ কোটি টাকার বেশি, আর বকেয়া ঈদ বোনাস ১.৬৯ কোটি টাকার বেশি।
টিবিএস রিপোর্ট
28 March, 2025, 06:15 pm
Last modified: 28 March, 2025, 06:19 pm
টিএনজেড গ্রুপের মালিকানাধীন তিনটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা শ্রম ভবনে সংবাদ সম্মেলন করছেন। ২৮ মার্চ, ২০২৫। ছবি: সৌজন্যে

টিএনজেড গ্রুপের মালিকানাধীন তিনটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা জানিয়েছেন, তাদের মোট ১৭.৭৮ কোটি টাকা বকেয়া বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পাওনা রয়েছে। তবে গতকাল (২৭ মার্চ) তাদের মাত্র ১.০৫ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে শ্রম ভবনে এক সংবাদ সম্মেলনের পর শ্রমিকদের পক্ষ থেকে জারি করা এক সংবাদ বিবৃতিতে পাওনার এই হিসাব তুলে ধরা হয়।

এর আগে, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন গতরাতে এক ঘোষণায় জানান, টিএনজেড গ্রুপের অসন্তুষ্ট শ্রমিকদের পাওনা পরিশোধে অ্যাপারেল ইকো প্লাস লিমিটেডের কারখানার যানবাহন বিক্রি করা হয়েছে। উপদেষ্টার দাবির পর শ্রমিকেরা সংবাদ সম্মেলন করার ঘোষণা দেন।

উপদেষ্টার ঘোষণার নিন্দা করে শ্রমিকরা বলেন, টিএনজেড অ্যাপারেলস লিমিটেড, অ্যাপারেল প্লাস ইকো লিমিটেড এবং অ্যাপারেল আর্ট লিমিটেডের শ্রমিকরা বকেয়া পাওয়ার আশায় পাঁচ দিন ধরে শ্রম ভবনে অবস্থান করছেন।

'শ্রমিকদের আজ পাঁচদিন ধরে ঘুম নাই, খাওয়া নাই, গোসল নাই। এভাবে দিনের পর দিন বসে থেকে শ্রমিকদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। পরিবার-পরিজন আমাদের দিকে তাকিয়ে আছে, ইদের বেতন বোনাস পেলে আমরা বাড়ি গিয়ে ইদ করব,' টিএনজেড গ্রুপের কর্মীদের পক্ষে মো. শহীদুল ইসলাম, রেখা আক্তার তিন্নি এবং মো. শাহীন আলম স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, টিএনজেড অ্যাপারেলের শ্রমিকদের ফেব্রুয়ারি ও মার্চ মাসের বকেয়া বেতন ৬.৯৪ কোটি টাকার বেশি, আর বকেয়া ঈদ বোনাস ১.৬৯ কোটি টাকার বেশি।

অ্যাপারেল ইকো প্লাস লিমিটেডের ৮২৬ জন কর্মীর জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও অন্যান্য ভাতা মিলিয়ে ৬.৭৫ কোটি টাকা পাওনা রয়েছে। তবে গতকাল তাদের মাত্র ১.০৫ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

অন্যদিকে, অ্যাপারেল আর্ট লিমিটেডের ২৪০ জন শ্রমিকের তিন মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও অন্যান্য ভাতা বাবদ ২.০৪ কোটি টাকা বকেয়া রয়েছে।

টিএনজেড গ্রুপের শ্রমিকরা সরকারের ভূমিকার সমালোচনা করে বলেন, 'একদিকে সরকার শ্রমিকদের আন্দোলনকে উসকানি হিসেবে অভিহিত করছে, আবার শান্তিপূর্ণ আন্দোলন করলে সরকার দিনের পর উপেক্ষা করছেন।'

তারা আরও বলেন, 'এই অবস্থায় ইদের বোনাসসহ বকেয়া পাওনা না পেলে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। ইদের আগে আমাদের পাওনা দেওয়া না হলে প্রয়োজনে আমরা প্রধান উপদেষ্টার কাছে আমাদের [দাবি] তুলে ধরার জন্য যাব।'

Related Topics

টপ নিউজ

টিএনজেড অ্যাপারেলস কারখানা / বকেয়া বেতন / পোশাক কারখানা / পোশাক শ্রমিক / বেতন / ঈদ বোনাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
    রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
  • ফাইল ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: টিবিএস
    সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ফেসবুক, ইউটিউব ও গুগলের মতো বিদেশি কোম্পানির ডিজিটাল বিজ্ঞাপনে নিবন্ধন বাধ্যতামূলক করছে সরকার
  • ছবি: এএফপি
    গরমে শর্টস পরে অফিস করার পরামর্শ সরকারের; কিন্তু পুরুষের লোমশ পা দেখে বিরক্ত জাপানি নারীরা

Related News

  • বেতনের ১০% সরকারি কোষাগারে জমা দেন প্রধানমন্ত্রী: স্বাস্থ্যমন্ত্রী
  • বকেয়াসহ জুলাই মাস থেকে মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়মিত দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • গাজীপুরে ৯৯.৭২ শতাংশ কারখানায় বেতন, ৯৯.৭৩ শতাংশে বোনাস পরিশোধ করা হয়েছে: শিল্প পুলিশ
  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • জুলাই থেকে ধাপে ধাপে সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন করবে সরকার

Most Read

1
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
বাংলাদেশ

রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ফেসবুক, ইউটিউব ও গুগলের মতো বিদেশি কোম্পানির ডিজিটাল বিজ্ঞাপনে নিবন্ধন বাধ্যতামূলক করছে সরকার

5
ছবি: এএফপি
আন্তর্জাতিক

গরমে শর্টস পরে অফিস করার পরামর্শ সরকারের; কিন্তু পুরুষের লোমশ পা দেখে বিরক্ত জাপানি নারীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net