Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে আগামীকাল থেকে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা রাবি শিক্ষার্থীদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 March, 2025, 12:25 pm
Last modified: 09 March, 2025, 01:32 pm

Related News

  • কুমিল্লায় অটোরিকশার পথরোধ করে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
  • সীতাকুণ্ডে শিশু হত্যা: ঘাতক বাবু শেখের পরিচয় লুকিয়ে ৩ বিয়ে, ছিল ধর্ষণের মামলাও
  • চট্টগ্রামে ইকোপার্কে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া ৭ বছরের সেই শিশু মারা গেছে 
  • ধর্ষণের শিকার গলাকাটা শিশুটি হাঁটছে: এরপরেও কি রাষ্ট্র চুপ থাকবে?
  • সীতাকুণ্ডে ৭ বছরের শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যার চেষ্টা

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে আগামীকাল থেকে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা রাবি শিক্ষার্থীদের

শিক্ষার্থীরা অতি দ্রুত ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন। গতকাল রাতেও একই দাবিতে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন।
টিবিএস রিপোর্ট
09 March, 2025, 12:25 pm
Last modified: 09 March, 2025, 01:32 pm
ছবি: টিবিএস

ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। রোববার দুপুরে মহাসড়ক অবরোধ শেষে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাবি শিক্ষার্থীরা আজ ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বেলা ১১ টা ৪০ মিনিটের দিকে শিক্ষার্থীরা রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন এবং 'উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস', 'তুমি কে, আমি কে, আছিয়া, আছিয়া'সহ নানা স্লোগান দিতে থাকেন।

সকাল সাড়ে ১১ টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে অবস্থান নেন। শিক্ষার্থীরা দাবি জানান, কুমিল্লার তনু থেকে শুরু করে আজকের আসিয়া—সরকার কোন ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারেনি। তারা সরকারের উদ্দেশ্যে বলেন, 'আপনারা যদি ধর্ষকদের বিচার না করতে পারেন, তাহলে তাদের জনগণের হাতে ছেড়ে দিন, জনগণ তাদের বিচার করবে।'

বেলা ১২টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা আজকের মতো কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন এবং মহাসড়ক ছেড়ে ক্লাসে ফিরে যান। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে সালাউদ্দিন আম্মার ঘোষণা দেন, যত দ্রুত সম্ভব বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে আছিয়া, তনু, খাদিজাসহ সব ধর্ষণের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি আরও জানান, দাবি আদায় না হলে আগামীকাল থেকে সব বিভাগের ক্লাস ও পরীক্ষা বর্জন করা হবে। একই দাবিতে আগামীকাল সকাল সাড়ে ১১টায় শিক্ষার্থীরা জোহা চত্বরে অবস্থান নিয়ে মেইন গেটে বিক্ষোভ শেষে আবার মহাসড়ক অবরোধ করবেন।

আজকের কর্মসূচিতে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ব্যর্থতার বিষয়ে শিক্ষার্থীরা বলেন, যদি নারীদের নিরাপত্তা দিতে না পারেন, তবে দেশ চালানোর অধিকার আপনারা হারিয়ে ফেলেছেন।

সমাবেশে অংশ নেয়া এক নারী শিক্ষার্থী জানান, ক্যাম্পাসে নারীরা বিভিন্ন সময় যৌন হয়রানির শিকার হন। তাদের মতে, 'যদি ক্যাম্পাসে নিরাপদ না থাকে, তাহলে বাইরে কীভাবে নিরাপদ থাকব?'

শিক্ষার্থীরা অতি দ্রুত ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন। গতকাল রাতেও একই দাবিতে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন।

Related Topics

টপ নিউজ

ধর্ষণ ও নারী নির্যাতন / ধর্ষণবিরোধী আন্দোলন / রাজশাহী বিশ্ববিদ্যালয় / ধর্ষণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • কুমিল্লায় অটোরিকশার পথরোধ করে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
  • সীতাকুণ্ডে শিশু হত্যা: ঘাতক বাবু শেখের পরিচয় লুকিয়ে ৩ বিয়ে, ছিল ধর্ষণের মামলাও
  • চট্টগ্রামে ইকোপার্কে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া ৭ বছরের সেই শিশু মারা গেছে 
  • ধর্ষণের শিকার গলাকাটা শিশুটি হাঁটছে: এরপরেও কি রাষ্ট্র চুপ থাকবে?
  • সীতাকুণ্ডে ৭ বছরের শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যার চেষ্টা

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net