Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
সেপ্টেম্বরে বেসরকারি খাতে স্বল্পমেয়াদি বিদেশি ঋণ সামান্য বেড়েছে

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
05 November, 2025, 09:55 am
Last modified: 05 November, 2025, 10:02 am

Related News

  • তিন মাসে বিদেশি ঋণ বেড়েছে ১.৩০ বিলিয়ন ডলার
  • ২০২৪-২৫ অর্থবছরে বিদেশি ঋণের দায় বেড়ে ৭৪ বিলিয়ন ডলারে 
  • জুলাই-নভেম্বরে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি বেড়েছে ১৩৩%, অর্থ ছাড় বেড়েছে ২৬%
  • বিদেশি ঋণে স্থানীয় সরকার প্রকল্প: দশকের পর দশকেও নেই কাঙ্ক্ষিত সুফল, বাড়ছে ঋণের বোঝা
  • তিন মাসে বৈদেশিক ঋণ কমল ১৪৫ কোটি ডলার

সেপ্টেম্বরে বেসরকারি খাতে স্বল্পমেয়াদি বিদেশি ঋণ সামান্য বেড়েছে

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, সেপ্টেম্বর শেষে এ ধরনের ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৬১ বিলিয়ন ডলার, যা আগস্ট শেষে ছিল ৯ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।
টিবিএস রিপোর্ট
05 November, 2025, 09:55 am
Last modified: 05 November, 2025, 10:02 am
প্রতীকী ছবি: ফ্রিপিক

চলতি বছরের আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বরে বেসরকারি খাতে স্বল্পমেয়াদি বিদেশি ঋণের পরিমাণ ৬৮ মিলিয়ন ডলার বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, সেপ্টেম্বর শেষে এ ধরনের ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৬১ বিলিয়ন ডলার, যা আগস্ট শেষে ছিল ৯ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যাংকার ও অর্থনীতিবিদরা বলছেন—এক মাসে ৬৮ মিলিয়ন ডলার ঋণ বাড়লেও তা তুলনামূলকভাবে কম বৃদ্ধি। বর্তমানে স্বল্পমেয়াদি বিদেশি ঋণের মোট স্থিতি সাড়ে ৯ বিলিয়নের বেশি, যদিও একসময় এই পরিমাণ ১৬ বিলিয়ন ডলারেরও ওপর ছিল।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আগের নেওয়া বিদেশি ঋণের পেমেন্ট পরিশোধ করতে হচ্ছে। 

"মেয়াদ পূর্ণ হলে ঋণ পরিশোধ করতেই হয়। তাই নির্ধারিত মাসে কত অর্থ পরিশোধ করতে হবে, তা আগে থেকেই নির্ধারিত থাকে। এর ফলে পেমেন্ট দেওয়ার পর নতুন ঋণ যোগ হলেও বৃদ্ধির পরিমাণটা খুব বেশি হয় না," বলেন তিনি।

বেসরকারি একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, "ক্রেডিট লাইন কমে যাওয়ার কারণেও বেসরকারি খাতে স্বল্পমেয়াদি বিদেশি ঋণ কম আসছে। এতে বিদেশি ব্যাংকগুলোও আগের তুলনায় এ ধরনের ঋণ দিতে কম আগ্রহ দেখাচ্ছে।"

ইনফোগ্রাফ: টিবিএস

বাংলাদেশ ব্যাংকের আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দেশে নতুন বিনিয়োগ প্রায় স্থবির হয়ে পড়েছে এবং ব্যবসায় ভাটা পড়েছে। 

তিনি বলেন, "৫ আগস্টের পর রাজনৈতিক অস্থিরতার কারণে অনেক উদ্যোক্তা দেশ ত্যাগ করেছেন, এতে বেশ কয়েকটি বড় ব্যবসায়িক গ্রুপের কার্যক্রম থমকে গেছে। এ কারণে মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে, ফলে বায়ার্স ক্রেডিটও হ্রাস পেয়েছে।"

তিনি বলেন, "নির্বাচনের আগ পর্যন্ত এই প্রবণতা অব্যাহত থাকবে। তবে নির্বাচন হলে নতুন বিনিয়োগ ও মূলধনী যন্ত্রপাতি আমদানি বাড়বে, ফলে বেসরকারি খাতে ঋণও আবার বৃদ্ধি পাবে।"

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২২ সালের শেষে দেশের স্বল্পমেয়াদি বিদেশি ঋণের পরিমাণ ছিল ১৬ দশমিক ৪২ বিলিয়ন ডলার, যা ২০২৩ সালে কমে দাঁড়ায় ১১ দশমিক ৮০ বিলিয়ন ডলারে এবং ২০২৪ সালের শেষে আরও কমে ১০ দশমিক ১৩ বিলিয়ন ডলারে নেমে আসে।

এছাড়া, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে মূলধনী যন্ত্রপাতি আমদানি প্রায় ১২ শতাংশ কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এটি বেসরকারি খাতে বিনিয়োগে আগ্রহ কমে যাওয়ার একটি স্পষ্ট প্রতিফলন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
 

Related Topics

টপ নিউজ

বিদেশি ঋণ / স্বল্পমেয়াদি বৈদেশিক ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • তিন মাসে বিদেশি ঋণ বেড়েছে ১.৩০ বিলিয়ন ডলার
  • ২০২৪-২৫ অর্থবছরে বিদেশি ঋণের দায় বেড়ে ৭৪ বিলিয়ন ডলারে 
  • জুলাই-নভেম্বরে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি বেড়েছে ১৩৩%, অর্থ ছাড় বেড়েছে ২৬%
  • বিদেশি ঋণে স্থানীয় সরকার প্রকল্প: দশকের পর দশকেও নেই কাঙ্ক্ষিত সুফল, বাড়ছে ঋণের বোঝা
  • তিন মাসে বৈদেশিক ঋণ কমল ১৪৫ কোটি ডলার

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net