Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
কর্পোরেট ও টার্নওভার করে ছাড় চান পোল্ট্রি খাতের উদ্যোক্তারা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
16 June, 2025, 09:50 am
Last modified: 16 June, 2025, 10:40 am

Related News

  • বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
  • ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি ঠেকাতে প্রযুক্তিনির্ভর নজরদারিতে সরকার: সংসদে অর্থমন্ত্রী  
  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকার কর ফাঁকি: সিপিডি
  • কর বোঝা কমাবে এনবিআর: ভবিষ্যতের মুনাফার সাথে সমন্বয়যোগ্য হবে আগাম কর

কর্পোরেট ও টার্নওভার করে ছাড় চান পোল্ট্রি খাতের উদ্যোক্তারা

উদ্যোক্তারা আশঙ্কা করছেন, এই কর বৃদ্ধির ফলে শিল্পের ওপর চাপ বাড়বে এবং সাধারণ ভোক্তার জন্য ডিম ও মুরগির দাম বেড়ে যাবে।
টিবিএস রিপোর্ট
16 June, 2025, 09:50 am
Last modified: 16 June, 2025, 10:40 am
গত শনিবার সন্ধায় রাজধানীর বসুন্ধরার রূপায়ন শপিং সেন্টারে বিপিআইসিসি কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভা। ছবি: টিবিএস

পোলট্রি খাতের উদ্যোক্তারা ২০২৫–২৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে কর্পোরেট ও টার্নওভার কর বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। তারা সতর্ক করে বলেছেন, এসব কর বৃদ্ধি উৎপাদন খরচ বাড়াবে এবং ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।

গতকাল (১৪ জুন) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রি সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) কার্যালয়ে এক মতবিনিময় সভায় উদ্যোক্তারা এই দাবি জানান। তারা টার্নওভার কর কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ এবং কর্পোরেট কর ২০ শতাংশ বা তার নিচে নামিয়ে আনার আহ্বান জানান।

প্রস্তাবিত বাজেটে পোলট্রি খাতের কর্পোরেট কর ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৭ দশমিক ৫ শতাংশ এবং টার্নওভার কর শূন্য দশমিক ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

উদ্যোক্তারা আশঙ্কা করছেন, এই কর বৃদ্ধির ফলে শিল্পের ওপর চাপ বাড়বে এবং সাধারণ ভোক্তার জন্য ডিম ও মুরগির দাম বেড়ে যাবে।

ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ফিয়াব) সভাপতি ও বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রি সেন্ট্রাল কাউন্সিলের আহ্বায়ক শামসুল আরেফিন খালেদ বলেছেন, টার্নওভার কর বাড়ানো হলে উৎপাদন খরচ সরাসরি বেড়ে যাবে এবং শিল্পে আধুনিকায়নের প্রচেষ্টা বাধাগ্রস্ত হবে।

তিনি বলেন, 'এই খাত দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জন্য স্বল্পমূল্যে প্রোটিন সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু উৎপাদন ব্যয় বাড়লে এর চাপ শেষ পর্যন্ত ভোক্তার ওপরই পড়বে।'

তিনি আরও জানান, বর্তমানে এই খাতে উদ্যোক্তাদের মুনাফার হার মাত্র ২ থেকে ৩ শতাংশ হলেও, নতুন কর কাঠামো অনুযায়ী মোট করের বোঝা দাঁড়াবে প্রায় ৩৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত।

তিনি বলেন, 'যে প্রতিষ্ঠানের মুনাফা ২০ শতাংশ এবং যে প্রতিষ্ঠানের মুনাফা ২–৩ শতাংশ, তাদের ওপর একই হারে কর আরোপ করা যুক্তিসংগত নয়।'

কর আদায়ের প্রক্রিয়া নিয়েও জটিলতার কথা উল্লেখ করেন শামসুল আরেফিন।

তিনি বলেন, 'কর্পোরেট কর প্রতিষ্ঠানটির মোট মুনাফার ভিত্তিতে নির্ধারণ করা উচিত—সব ধরনের লাভ ও ক্ষতি হিসেব করে। কিন্তু আমাদের খাতে শুধু পণ্যের বিক্রি থেকে অর্জিত মুনাফার ওপর কর আরোপ করা হয়, অন্য খাতে ক্ষতির কোনো সমন্বয় করা হয় না।'

তিনি সতর্ক করে বলেন, রাজস্ব বাড়াতে পোলট্রি খাতকে টার্গেট করলে এটি একটি বড় সংকট তৈরি করবে।

তিনি বলেন, 'যদি কর অব্যাহতি পুনরায় চালু করা সম্ভব না হয়, তাহলে অন্তত কর্পোরেট কর ২০ শতাংশে নামিয়ে আনা উচিত।'

পোলট্রি খাদ্যের কাঁচামাল আমদানিতে অগ্রিম কর নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন খাতসংশ্লিষ্ট উদ্যোক্তারা।

তাদের দাবি, ভুট্টা ও সয়াবিন মিল আমদানিতে অগ্রিম কর যথাক্রমে ২ শতাংশ ও ৫ শতাংশ থেকে কমিয়ে ০.১ শতাংশ নির্ধারণ করা হোক, কারণ সরকারি আশ্বাস থাকলেও বাস্তবে কর রিফান্ড প্রায়ই হয় না।

ওয়ার্ল্ড'স পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন – বাংলাদেশ শাখার সভাপতি মশিউর রহমান বলেন, 'আমরা মাংস ও ডিমের দাম স্থিতিশীল রাখতে কাজ করছি, কিন্তু খাতটি আধুনিকায়নের জন্য যন্ত্রপাতি আমদানিতে উচ্চ শুল্ক দিতে হয়। এখন আবার কর্পোরেট কর প্রায় দ্বিগুণ হয়েছে।'

তিনি বলেন, 'এই অবস্থায় আমরা সরকারের প্রতি অনুরোধ জানাই, নির্দিষ্ট সময়ের জন্য পোলট্রি খাতকে করমুক্ত ঘোষণা করা হোক।'

তিনি আরও বলেন, তাদের লক্ষ্য প্রতি বছর মাথাপিছু মাংস খাওয়ার পরিমাণ ২০ কেজি থেকে আরও বাড়ানো, আর ডিমের পরিমাণ ১২২টি থেকে ২০০টিতে উন্নীত করা।

বাংলাদেশ ব্রিডারস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এহতেশাম বি শাহজাহান বলেন, 'এরই মধ্যে ২০–২৫ শতাংশ লেয়ার খামার বন্ধ হয়ে গেছে। সরকার সহায়তা না করে যদি চাপই দেয়, তাহলে উৎপাদন কমে যাবে এবং দাম বেড়ে যাবে।'

তিনি বলেন, 'আমরা এমন ছাড় চাই, যাতে দাম নিয়ন্ত্রণে রাখা যায়। পোলট্রি খাতকে পুষ্টি ও খাদ্যনিরাপত্তাযর অবদানকে বিবেচনা না করে অন্যান্য খাতের সঙ্গে তুলনা করা অনুচিত।'

উপস্থিত উদ্যোক্তারা বলেন, নদী-নালা শুকিয়ে যাওয়ায় মাছের জোগান কমে গেছে, ফলে প্রোটিনের উৎস হিসেবে পোলট্রির গুরুত্ব বেড়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্রিডারস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান-ও উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

পোল্ট্রি অ্যাসোসিয়েশন / করপোরেট কর / টার্নওভার কর / কমানোর দাবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: রয়টার্স
    গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার
  • প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
    বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ
  • ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

Related News

  • বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
  • ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি ঠেকাতে প্রযুক্তিনির্ভর নজরদারিতে সরকার: সংসদে অর্থমন্ত্রী  
  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকার কর ফাঁকি: সিপিডি
  • কর বোঝা কমাবে এনবিআর: ভবিষ্যতের মুনাফার সাথে সমন্বয়যোগ্য হবে আগাম কর

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার

5
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
বাংলাদেশ

বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ

6
ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
বাংলাদেশ

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net