Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়াতে ১০০ পণ্যে আমদানি শুল্ক প্রত্যাহারের উদ্যোগ বাংলাদেশের

অর্থনীতি

রিয়াদ হোসেন
21 May, 2025, 10:15 am
Last modified: 21 May, 2025, 12:22 pm

Related News

  • রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও হয়রানি মুক্ত কর সেবা নিশ্চিতে 'ফেসলেস' সিস্টেম আনছে এনবিআর
  • চাল, ডাল, তেল, ফলসহ নিত্যপণ্যের উৎসে কর দ্বিগুণ করার পরিকল্পনা এনবিআরের
  • বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • ভ্যাট বিস্তৃত হবে গ্রাম পর্যন্ত, ছোট ব্যবসায়ীদের আওতায় আনার লক্ষ্য এনবিআরের

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়াতে ১০০ পণ্যে আমদানি শুল্ক প্রত্যাহারের উদ্যোগ বাংলাদেশের

প্রস্তাবিত তালিকায় যেসব পণ্য রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো– বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, যন্ত্রাংশ, তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত কাঁচামাল, ম্যান মেড ফাইবার, উল, বর্জ্যপানি শোধনাগার (ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট), ডায়ালাইসিস ফিল্টার, অগ্নিনির্বাপক যন্ত্র এবং কিছু নির্দিষ্ট ধরনের অস্ত্র।
রিয়াদ হোসেন
21 May, 2025, 10:15 am
Last modified: 21 May, 2025, 12:22 pm
প্রতীকী ছবি: টিবিএস

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কহার নিয়ে চলমান আলোচনার প্রেক্ষিতে বাণিজ্য সহজ করার লক্ষ্যে প্রায় ১০০টি পণ্যে আমদানি শুল্ক প্রত্যাহারের কথা বিবেচনা করছে সরকার।

প্রস্তাবিত তালিকায় যেসব পণ্য রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো– বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, যন্ত্রাংশ, তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত কাঁচামাল, ম্যান মেড ফাইবার, উল, বর্জ্যপানি শোধনাগার (ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট), ডায়ালাইসিস ফিল্টার, অগ্নিনির্বাপক যন্ত্র এবং কিছু নির্দিষ্ট ধরনের অস্ত্র। এসব পণ্যে বর্তমানে সর্বোচ্চ ৩৭ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপিত রয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা টিবিএসকে জানিয়েছেন, আগামী ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণার আগে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এসব পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

এনবিআরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশে না করার শর্তে বলেন, 'আমরা ১৬১টি ট্যারিফ লাইন (পণ্য) শনাক্ত করেছি, যেগুলো যুক্তরাষ্ট্র থেকে আমদানি হতে পারে। এর মধ্যে ১০০টি পণ্যের ওপর থেকে আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়া হতে পারে।'

ওই কর্মকর্তা আরও জানান, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়ম অনুযায়ী এসব পণ্যে শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত কেবল যুক্তরাষ্ট্রের জন্য প্রযোজ্য হবে না, বরং তা সব দেশের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হবে। তিনি বলেন, 'তবে এতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করা হচ্ছে।'

এনবিআরের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত ১৬১টি পণ্যের মোট আমদানি মূল্য ২০২৩-২৪ অর্থবছরে ছিল প্রায় ২৮ হাজার কোটি টাকা, যা থেকে প্রাপ্ত রাজস্ব ছিল প্রায় ৬১০ কোটি টাকা।

কর্মকর্তাদের মতে, এসব পণ্যে আমদানি শুল্ক প্রত্যাহারের ফলে রাজস্ব ঘাটতি খুব একটা হবে না। বরং এতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়বে এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে সহায়ক হবে বলে সরকার আশা করছে।

২০২৫ সালের ২ এপ্রিল ট্রাম্প প্রশাসন এক নির্দেশনার মাধ্যমে বিভিন্ন দেশের ওপর উচ্চ শুল্কারোপ করে, যার আওতায় বাংলাদেশের পণ্যের ওপর সর্বোচ্চ ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়। এর আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা বাংলাদেশি পণ্যে গড়ে প্রায় ১৫ শতাংশ শুল্ক ছিল। পরে যুক্তরাষ্ট্র সরকার ১০ শতাংশ শুল্ক বহাল রেখে অবশিষ্ট অংশ তিন মাসের জন্য স্থগিত রাখে।

বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছে বাংলাদেশ। আমদানি শুল্ক কমানোর প্রস্তাব সেই আলোচনারই একটি অংশ।

২০২৩-২৪ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ প্রায় ২.২ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে, বিপরীতে রপ্তানি করেছে ৮.৪ বিলিয়ন ডলারের পণ্য। ফলে যুক্তরাষ্ট্র বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি বাজার।
 

Related Topics

টপ নিউজ

শুল্কহার / বাণিজ্য বাড়ানো / শুল্ক প্রত্যাহার / এনবিআর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও হয়রানি মুক্ত কর সেবা নিশ্চিতে 'ফেসলেস' সিস্টেম আনছে এনবিআর
  • চাল, ডাল, তেল, ফলসহ নিত্যপণ্যের উৎসে কর দ্বিগুণ করার পরিকল্পনা এনবিআরের
  • বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • ভ্যাট বিস্তৃত হবে গ্রাম পর্যন্ত, ছোট ব্যবসায়ীদের আওতায় আনার লক্ষ্য এনবিআরের

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

4
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

5
ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net