Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
অর্থনীতির জন্য একটা ‘বিষফোড়া’ হবে পায়রা বন্দর: পরিকল্পনা উপদেষ্টা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
23 March, 2025, 06:30 pm
Last modified: 23 March, 2025, 07:28 pm

Related News

  • একনেকে ৩ হাজার ৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
  • পুরনো ধারা থেকে বেরিয়ে কার্যকর ও জবাবদিহিমূলক পরিকল্পনা প্রণয়নের ঘোষণা উপদেষ্টা তিতুমীরের
  • ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
  • সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা

অর্থনীতির জন্য একটা ‘বিষফোড়া’ হবে পায়রা বন্দর: পরিকল্পনা উপদেষ্টা

ইতোমধ্যে বাণিজ্য উপদেষ্টা এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন বলে জানান ওয়াহিউদ্দিন মাহমুদ। এই বন্দর বিষয়ে তাঁদের মন্তব্য হলো, পায়রা নৌবন্দর তো দূরের কথা বড়জোর একটি ঘাট হতে পারে।
টিবিএস রিপোর্ট
23 March, 2025, 06:30 pm
Last modified: 23 March, 2025, 07:28 pm
ছবি: মুমিত এম / টিবিএস

পায়রা বন্দর দেশের অর্থনীতির জন্য একটা বিষফোড়া হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, এটা সমুদ্র বন্দর তো দূরের কথা নৌ-বন্দরও হবে না।

আজ রোববার (২৩ মার্চ) রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা (একনেক) শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পায়রা সমুদ্রবন্দর প্রকল্পের সংশোধনী প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্পসহ মোট ১৫টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক।

একনেক সভায় পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল এবং অনুষাঙ্গিক সুবিধা শীর্ষক একটি সংশোধিত প্রকল্প শর্তসাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছে। সংশোধিত প্রস্তাবে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ৫ হাজার ২২৮ কোটি টাকা করা হয়। এর প্রথম সংশোধিত প্রস্তাবে প্রকল্পের ব্যয় ৯১১ কোটি টাকা বাড়িয়ে ৪ হাজার ৫১৬ কোটি টাকা করা হয়।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, প্রকল্পটি শর্ত সাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে কারণ, এই প্রকল্পটি বাতিল হয়ে যেতে পারে। তবে বন্ধ করে দেওয়ার আগে ওইখানে বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা পরিবহনের সুবিধার্থে কিছু প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের জন্য আপতত প্রকল্পটি চালু থাকবে। পরিদর্শন শেষে এই প্রকল্পটি বন্ধ করে দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরিকল্পনা উপদেষ্টা নিজেই প্রকল্প এলাকা পরিদর্শন করবেন বলে এ সময়ে জানান তিনি। 

তিনি বলেন, পায়রা বন্দরের নাব্যতা ঠিক রাখতে বছরে দুই বার ড্রেজিং করতে হবে। প্রতিবছরে জ্রেডিং করে এবং আমদানি করা কয়লা পরিবহন করে বিদ্যুৎকেন্দ্রের জন্য কতটুকু সুফল আসবে— তা দেখতে হবে। ক্ষতির পরিমাণ যদি বেশি হয়— তাহলে এই প্রকল্প রেখে লাভ হবে না।

ইতোমধ্যে বাণিজ্য উপদেষ্টা ও বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন বলে জানান ওয়াহিউদ্দিন মাহমুদ। এই বন্দর বিষয়ে তাদের মন্তব্য হলো, পায়রা নৌবন্দর তো দূরের কথা বড়জোর একটি ঘাট হতে পারে।

এই সময় পরিকল্পনা উপদেষ্টা আরো বলেন, কোনো এক উপদেষ্টা অপচয় রোধ করতে— পায়রা বন্দরের পরিবর্তে বিমানে কয়লা পরিবহনের প্রস্তাবও দিয়েছেন। 

Related Topics

টপ নিউজ

পায়রা বন্দর / একনেক সভা / পরিকল্পনা উপদেষ্টা / ওয়াহিদউদ্দিন মাহমুদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • একনেকে ৩ হাজার ৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
  • পুরনো ধারা থেকে বেরিয়ে কার্যকর ও জবাবদিহিমূলক পরিকল্পনা প্রণয়নের ঘোষণা উপদেষ্টা তিতুমীরের
  • ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
  • সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net