Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
আবু সাঈদ তো আমার সন্তানও হতে পারতো!

মতামত

জ.ই. মামুন
17 July, 2024, 10:40 pm
Last modified: 17 July, 2024, 11:06 pm

Related News

  • নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষায় সমান নম্বর: সরকার মেধার পরিবর্তে কোটার দিকে ধাবিত হচ্ছে, সংসদে শফিকুল ইসলাম   
  • মূল সড়কে হকার বসতে দেওয়া হবে না, নীতিমালা অনুযায়ী তাদের পুনর্বাসন করা হবে: ডিএসসিসি প্রশাসক
  • যে কোটার বিরুদ্ধে আন্দোলন, সেই কোটা এখন নিকৃষ্টভাবে বাস্তবায়ন হচ্ছে: শফিকুর রহমান
  • ‘রাজাকারের তো ফাঁসি দিছি, এবার তোদেরও তাই করব’: আন্দোলনকারীদের নিয়ে ঢাবি ভিসিকে হাসিনা
  • আন্দোলনের একপর্যায়ে আমরা ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে চলে যাই: নাহিদ ইসলাম

আবু সাঈদ তো আমার সন্তানও হতে পারতো!

খুনীর নাম সম্ভবত ইউনুস। ইউনুস সাহেব কি এর আগেও মানুষ মেরেছেন? তিনি কি ক্রস ফায়ারে অভিজ্ঞ? তিনি পুলিশের লোক, পুলিশ কি আইনের উর্ধে? তার কি মৃত্যুদণ্ড হবে? নিজের বিবেকের কাছে তিনি কি জবাব দিচ্ছেন
জ.ই. মামুন
17 July, 2024, 10:40 pm
Last modified: 17 July, 2024, 11:06 pm
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

কাল আবু সাঈদকে গুলি করে মারার ভিডিওটা দেখার পর থেকে মাথার ভেতরে সব বোধ ভোঁতা হয়ে আছে। বারবার মনে হচ্ছে আবু সাঈদ তো আমার সন্তানও হতে পারতো, সে তো আমারই সন্তানের মতো, বিশ্ববিদ্যালয়রে শিক্ষার্থী। ছেলেটার কি অপরাধ! সে তো একটা ককটেল বা ঢিলও মারেনি পুলিশকে। বুক চিতিয়ে সাহস নিয়ে দাঁড়ানো, অন্যায়ের প্রতিবাদ করা বা দাবি আদায়ের জন্য পথে নামা কোন আইনে কোন বিচারে অপরাধ?

আবু সাঈদের ফেসবুক প্রফাইল দেখলাম। শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র বা আওয়ামী লীগ সরকার কারো সম্পর্কে কোনো বাজে কথা বা বাজে পোস্ট তার প্রোফাইলে দেখিনি। তার দেশপ্রেম, মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মানের অভাব আছে বলেও মনে হয়নি। একটা ২৪/২৫ বছরের মেধাবী এবং সাহসী যুবক যেরকম তেজি হবার কথা আবু সাইদ সেই রকম তেজি এক যুবক। সে মিনমিনে, সুবিধালোভী, চাটুকার বা পদলেহী নয়। হয়ত সেজন্যই তার এই পরিণতি। তার বোনের একটা ভিডিও ভাইরাল হয়েছে, ভদ্র মহিলা আহাজারি করছে ভাইকে নিয়ে আর বলছে, তার ভাই কত মেধাবী ছিলো, ফাইভে বৃত্তি পেয়েছে, এইটে বৃত্তি পেয়েছে, স্কুল কলেজে ভালো ফল করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তার স্বপ্ন বিসিএস দিয়ে সরকারি চাকরিতে ঢুকবে, অভাবের সংসারের অভাব দূর করবে, মায়ের মুখে হাসি ফোটাবে! সেই স্বপ্নবাজ, নির্দোষ ছেলেটাকে কি না ঘরে ফিরতে হলো লাশ হয়ে!  এসব ভাবতে ভাবতে আমার কাল একটা নির্ঘুম রাত কাটলো, চোখের জলে, বুকের ব্যথায়।

ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

কোনো মৃত্যুর দৃশ্যই দেখার যোগ্য না। কিন্তু আবু সাঈদের মৃত্যুর দৃশ্যটা দেখে মনে হয়েছে যেন বাচ্চাদের ভিডিও গেম, কেউ একজন সামনে পড়লো, অমনি তাকে গুলি করে দিলো! যখন প্রথম গুলি লাগলো, আমি নিশ্চিত সাঈদ তখনও বুঝতে পারেনি যে পুলিশ সত্যি সত্যি তাকে গুলি করেছে। সে গুলিবিদ্ধ অবস্থাতেই দাঁড়িয়ে থাকার চেষ্টা করলো, তারপর আবারও গুলি, বুকে বা পেটে, ছবিতে ভালো বোঝা যাচ্ছিলো না। এবার আর দাঁড়িয়ে থাকার শক্তি থাকলো না, বসে পড়লো। বন্ধুরা এসে হাত পা ধরে তাকে তুলে নিয়ে গেলো। সিনেমার গুলির মতো রক্তে সব ভেসে গেলো না। কিন্তু একটা মহা মূল্যবান তাজা প্রাণ ঝরে গেলো! আমার মনে হলো আমার সামনে লুটিয়ে পড়লো রফিক, শফিক, সালাম, বরকত বা নূর হোসেন; যারা শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদ করতে এসে, অধিকার চাইতে এসে এমনি করে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন।

মানুষ মারা এত সহজ? যিনি মেরেছেন তাকে আমরা ভিডিওতে দেখেছি। তার কপাল এমনই খারাপ যে গুলি করার মুহূর্তে তার হেলমেটটি মাথা থেকে সরে যায়, চেহারাটা স্পষ্ট হয়ে ওঠে। হেলমেট না সরলেও যে তার পরিচয় বের করা যেতো না তা নয়। কিন্তু এখন নিজে থেকেই মুখটা সামনে চলে এসেছে। এই লোকটার কথাও আমি ভেবেছি কাল রাতে। সে কী মনে করে এত কাছে থেকে একজন নিরপরাধ মানুষকে গুলি করলো? তাকে কি কোনো উর্ধতন কর্মকর্তা গুলি করার নির্দেশ দিয়েছে? পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গুলি করার নির্দেশ অনেক সময় দেয়া হয়, কিন্তু তাও কোমরের নিচে- এমন বুক চিতিয়ে দাঁড়ানো মানুষের বুকের উপরে নয়। আর ওখানে তো এমন পরিস্থিতিও হয়নি যে পুলিশ জীবন বাঁচাতে এলোপাথারি গুলি ছুঁড়েছে। এই গুলিটা দেখলে মনে হয় শুধুই আবু সাঈদকে মারতেই গুলি করা হয়েছে।

নিহত আবু সাঈদ; ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

খুনীর নাম সম্ভবত ইউনুস। ইউনুস সাহেব কি এর আগেও মানুষ মেরেছেন? তিনি কি ক্রস ফায়ারে অভিজ্ঞ? তিনি পুলিশের লোক, পুলিশ কি আইনের উর্ধে? তার কি মৃত্যুদণ্ড হবে? নিজের বিবেকের কাছে তিনি কি জবাব দিচ্ছেন? চেহারা সুরত দেখে তো তাকে ধার্মিক মনে হয়। আল্লাহর কাছেই বা তিনি এর কি জবাব দেবেন? তাকে হত্যা মামলার আসামী করে বিচারের মুখোমুখি করা যাবো কি-না তাও জানি না। তারও তো পরিবার আছে, সন্তান আছে। তাদের কাছে তিনি কী জবাব দেবেন? কী করে মুখ দেখাবেন তার সন্তানকে?

এমন নানা এলেবেলে ভাবনার মাঝে যে কথাটা মাথায় ঘুরছে সেটা হলো, ইউনূসের এই অপকর্ম নিয়ে এখনো পুলিশ বাহিনীর কারো কোনো বক্তব্য পেলাম না। না আইজিপি, না রংপুরের কোনো পুলিশ কর্মকর্তার। স্বরাষ্ট্রমন্ত্রী পাথরের মতো নিশ্চুপ। তারা সবাই কি বোবা হয়ে গেছেন! অন্তত এটুকু বলুন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে- এটা একটা বিচ্ছিন ঘটনা! অথবা বলুন আবু সাঈদ বিএনপি জামাতের লোক, সে রাজাকার, তাকে গুলি করে মারা দোষের না!

গুলি করা পুলিশ কর্মকর্তা; ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

আমি জানি না আবু সাঈদ হত্যার বিচার কবে হবে বা আদৌ হবে কি না। তার বাড়ি রংপুরের পীরগঞ্জে। সেখানকার খুবই গরীব পরিবারের সন্তান সাঈদ। ছয় ভাইবোনের সবার ছোট। পীরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুরবাড়ি। সেখানকার বর্তমান সংসদ সদস্য জাতীয় সংসদের স্পিকার ড. শীরিন শারমিন চৌধুরী। মাননীয় স্পিকার, আপনি নিজের ক্ষমতায়, নিজের নির্বাচনী এলাকার এমন একটা বীভৎস হত্যাকান্ডের প্রতিবাদ করুণ, একটা সংসদীয় তদন্ত কমিটি করুন। আবু সাঈদ হত্যার বিচারের ব্যবস্থা করুন।


জ.ই. মামুনের ফেসবুক থেকে সংগৃহীত 

Related Topics

টপ নিউজ

কোটা বিরোধী আন্দোলন / কোটা সংস্কার আন্দোলন / কোটা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
    বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
    ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর
  • ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
    দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়
  • ফাইল ছবি: রয়টার্স
    জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

Related News

  • নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষায় সমান নম্বর: সরকার মেধার পরিবর্তে কোটার দিকে ধাবিত হচ্ছে, সংসদে শফিকুল ইসলাম   
  • মূল সড়কে হকার বসতে দেওয়া হবে না, নীতিমালা অনুযায়ী তাদের পুনর্বাসন করা হবে: ডিএসসিসি প্রশাসক
  • যে কোটার বিরুদ্ধে আন্দোলন, সেই কোটা এখন নিকৃষ্টভাবে বাস্তবায়ন হচ্ছে: শফিকুর রহমান
  • ‘রাজাকারের তো ফাঁসি দিছি, এবার তোদেরও তাই করব’: আন্দোলনকারীদের নিয়ে ঢাবি ভিসিকে হাসিনা
  • আন্দোলনের একপর্যায়ে আমরা ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে চলে যাই: নাহিদ ইসলাম

Most Read

1
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ

2
বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
বাংলাদেশ

বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ

3
শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর

4
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়

5
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net