Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
শুধু রক্ত-ঘাম নয়, কিডনি-লিভারও দিয়ে দিয়েছি ব্রহ্মাস্ত্রর জন্য: রণবীর কাপুর

বিনোদন

হিন্দুস্তান টাইমস
15 June, 2022, 11:35 am
Last modified: 15 June, 2022, 12:36 pm

Related News

  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • সুপারহিরো সিনেমা বাঁচাতে সুপারম্যানের এক সুপারডগ নিয়ে ফিরে আসা!
  • প্রথমবারের মতো মেয়েকে প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া
  • দেশের ৪৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেল 'অ্যানিমেল'
  • ৫ দিনে ‘এনিমেল’ সিনেমায় আয় ৩০০ কোটি ছুঁইছুঁই!

শুধু রক্ত-ঘাম নয়, কিডনি-লিভারও দিয়ে দিয়েছি ব্রহ্মাস্ত্রর জন্য: রণবীর কাপুর

২০১৮ সালে ‘সঞ্জু’ ছবিতে শেষ দেখা গিয়েছে রণবীরকে। এরপর থেকে অভিনেতার একমাত্র ধ্যান-জ্ঞান ছিল পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’।
হিন্দুস্তান টাইমস
15 June, 2022, 11:35 am
Last modified: 15 June, 2022, 12:36 pm
'ব্রহ্মাস্ত্র' চলচ্চিত্রে রণবীর কাপুর। ছবি: সংগৃহীত

'তারিখের পর তারিখ' পর্ব শেষে অবশেষে হাজির সেই প্রতীক্ষিত দিন। মুক্তি পেয়েছে রণবীর-আলিয়া জুটির 'ব্রহ্মাস্ত্র' ছবির ট্রেলার। গত পাঁচ বছর ধরে এই ছবির অপেক্ষায় দিন গুণছেন রণবীর ভক্তরা। ২০১৮ সালে 'সঞ্জু' ছবিতে শেষ দেখা গিয়েছে রণবীরকে। এরপর থেকে অভিনেতার একমাত্র ধ্যান-জ্ঞান ছিল পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র'। এই ছবিতেই প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন রণবীর-আলিয়া।

ছবির ট্রেলার মুক্তির মাত্র কয়েকঘন্টা আগে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের জন্য বিশেষ বার্তা দিলেন রণবীর। সোশ্যাল মিডিয়ায় রণবীর কাপুর নেই ঠিকই, তবে প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের অফিসিয়্যাল হ্যান্ডেল মারফত ভক্তদের কাছে পৌঁছে গেলেন তারকা। ছবির ট্রেলার মুক্তির জন্য আর তর সইছে না রণবীরের। বলেই ফেললেন, 'মেয় তো মরা যা রাহা হু' (আমি তো মরেই [এক্সাইটমেন্টের জেরে] যাচ্ছি)।

গাড়ির ভেতরে বসে বসেই সেলফি ভিডিওতে রণবীর বলেলন, দীর্ঘ সময় ধরে বাকিদের মতো তিনিও এই ছবির মুক্তির প্রহর গুণছেন। ছবির ট্রেলার দেখে ভক্তদের কী প্রতিক্রিয়া হবে সেই ব্যাপারে দারুণ উত্তেজিত তিনি।

Ranbir is here to get you ready for Brahmāstra's trailer! ?
Don't forget to comment with your Trailer reactions???

Trailer out tomorrow ??#Brahmastra#RanbirKapoor @aliaa08 pic.twitter.com/kXiAVTCOyl— BRAHMĀSTRA (@BrahmastraFilm) June 14, 2022

২০১৭ সালে শুরু হয়েছিল এই ছবির শ্যুটিং, আর চলতি বছর মার্চে শেষ হয়েছে। সব মিলিয়ে পাঁচ বছর ধরে এই ছবির কাজ সেরেছেন রণবীর-আলিয়ারা। রণবীরের স্পষ্ট কথা, 'আমি সত্যি জানি না, এই ধরণের আরেকটা ছবির জীবনে অংশ হতে পারব কিনা, এইটুকু বলব এই ছবির জন্য শুধু রক্ত, ঘাম, সময়, হৃদয়, আত্মা নয় আমি লিভার, কিডনি, সবকিছু দিয়ে দিয়েছে, আমি আশা করছি এই ছবি তোমাদের উত্তেজিত করবে, আনন্দ দেবে এবং মনোরঞ্জন করবে'। 

রণবীর আরও জানান, তিনি সোশ্যাল মিডিয়াতে না থাকলেও এই ট্রেলার নিয়ে সোশ্যালে করা ফ্যানদের মতামত তিনি শুধু পড়বেনই না, বরং বেশ কিছু কমেন্টের জবাবও দেবেন।

পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের এই ছবিতে ছবিতে শিবা ও ইশার চরিত্রে দেখা যাবে রণবীর-আলিয়াকে। এই ছবির সেটে বন্ধুত্ব, তারপর প্রেম আর এখন তারা মিস্টার অ্যান্ড মিসেস কাপুর। 'রালিয়া' ছাড়াও এই ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চন, মৌনি রায়, নাগার্জুন। চলতি বছরের ৯ই সেপ্টেম্বর মুক্তি পাবে করণ জোহর প্রযোজিত এই ছবি।
 
Related Topics

টপ নিউজ

রণবীর কাপুর / ব্রক্ষ্মাস্ত্র / ছবি মুক্তি / ট্রেলার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
    বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
    ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন
  • তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
    তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

Related News

  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • সুপারহিরো সিনেমা বাঁচাতে সুপারম্যানের এক সুপারডগ নিয়ে ফিরে আসা!
  • প্রথমবারের মতো মেয়েকে প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া
  • দেশের ৪৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেল 'অ্যানিমেল'
  • ৫ দিনে ‘এনিমেল’ সিনেমায় আয় ৩০০ কোটি ছুঁইছুঁই!

Most Read

1
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
আন্তর্জাতিক

বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

3
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

4
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন

5
তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
বাংলাদেশ

তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়

6
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net