Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
সুশান্তের মৃত্যুর ২ বছর: আজও কাটেনি ধোঁয়াশা

বিনোদন

হিন্দুস্তান টাইমস
14 June, 2022, 03:30 pm
Last modified: 14 June, 2022, 03:32 pm

Related News

  • সুশান্তকে এড়িয়ে গিয়েছিলাম বলে এখন আফসোস হয়: অনুরাগ কাশ্যপ
  • সুশান্তের বিদায়ের আড়াই বছর পর মারা গেল ‘অভিনেতার শোকে কাতর’ পোষ্য কুকুরটিও
  • আত্মহত্যা নয়, খুন হয়েছিলেন সুশান্ত! দাবি মর্গকর্মীর
  • নিজেকে শেষ করে দেওয়ার কথা ভেবেছিলেন বিবেক! নাড়িয়ে দেয় সুশান্তের মৃত্যু 
  • রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে নতুন করে মাদক মামলা, প্রমাণ হলে ১০ বছরের জেল 

সুশান্তের মৃত্যুর ২ বছর: আজও কাটেনি ধোঁয়াশা

২০২০ সালের ১৪ জুন বান্দ্রার আবাসনে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল ৩৪ বছরের সুশান্তের দেহ।
হিন্দুস্তান টাইমস
14 June, 2022, 03:30 pm
Last modified: 14 June, 2022, 03:32 pm

তিনি নেই। রয়ে গেছে স্মৃতি। আর সেই স্মৃতির সঙ্গেই মিলেমিশে আছে এক অমোঘ প্রশ্ন। যার নিশ্চিত উত্তর মেলেনি এখনও। আদৌ মিলবে কি না, তাও জানা নেই।

কীভাবে মৃত্যু হল সুশান্ত সিং রাজপুতের?

প্রশ্ন ছুড়ে দেওয়া হয় বারবার। উঠে আসে নানা তত্ত্ব। অতিরঞ্জিত গল্প। তবু মেলে না সঠিক উত্তর। তরুণ অভিনেতার আকস্মিক মৃত্যু এখনও রহস্যে মোড়া।

১৪ জুন, ২০২০। বান্দ্রার আবাসনে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল ৩৪ বছরের সুশান্তের দেহ। অনতিবিলম্বে শুরু হয় বলিউডের 'হাই প্রোফাইল' কেসের তদন্ত। বিহার থেকে উঠে আসা অভিনেতার মৃত্যুর কারণ অনুসন্ধানে তৎপর হয় মুম্বাই পুলিশ।

সে বছরেরই আগস্টে সিবিআইয়ের কাছে হস্তান্তরিত হয় সুশান্ত-মৃত্যুর তদন্তভার। চলতে থাকে জিজ্ঞাসাবাদ, খতিয়ে দেখা হয় প্রয়াত অভিনেতার নেটমাধ্যমের নানা অ্যাকাউন্ট। মৃত্যুর আগে সুশান্তের মানসিক অবস্থা কেমন ছিল, তা নিয়েও চলে দীর্ঘ মূল্যায়ন। কিন্তু তারপর? থেকে যায় প্রশ্ন। উত্তর অজানা। 

দু'বছর পরেও বদলায়নি ছবি। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিবিআই কর্তা জানান, মামলার অবস্থা অপরিবর্তিত। এই একটি বাক্যের বাইরে আর কোনও শব্দব্যয় নয়। আপাতত এই বিষয়ে মুখে কুলুপ ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থার।

সুশান্তের মৃত্যুর জন্য প্রেমিকা রিয়া চক্রবর্তী এবং তার পরিবারকে দায়ী করেছিলেন অভিনেতার বাবা কেকে সিং। সেই মর্মে পাটনা পুলিশে অভিযোগও দায়ের করেন। গ্রেপ্তার হন রিয়া এবং তার ভাই শৌভিক চক্রবর্তী। হাজতবাসও করতে হয় তাদের।

সুশান্তের মৃত্যুতে কোনও অস্বাভাবিকতা খুঁজে পায়নি মুম্বাই পুলিশ। পুরো বিষয়টিকে আরও খতিয়ে দেখার দায়িত্ব পরে সিবিআইয়ের কাঁধে। কিন্তু ২২ মাস কেটে গেলেও কাটেনি ধোঁয়াশা। প্রহেলিকার নাম সুশান্ত সিং রাজপুত।  

Related Topics

টপ নিউজ

সুশান্ত সিং রাজপুত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
    ২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
    মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

Related News

  • সুশান্তকে এড়িয়ে গিয়েছিলাম বলে এখন আফসোস হয়: অনুরাগ কাশ্যপ
  • সুশান্তের বিদায়ের আড়াই বছর পর মারা গেল ‘অভিনেতার শোকে কাতর’ পোষ্য কুকুরটিও
  • আত্মহত্যা নয়, খুন হয়েছিলেন সুশান্ত! দাবি মর্গকর্মীর
  • নিজেকে শেষ করে দেওয়ার কথা ভেবেছিলেন বিবেক! নাড়িয়ে দেয় সুশান্তের মৃত্যু 
  • রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে নতুন করে মাদক মামলা, প্রমাণ হলে ১০ বছরের জেল 

Most Read

1
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

2
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

3
তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
বাংলাদেশ

মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি

6
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net