Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
গসিপ-চর্চায় ইতি, আর ফিরবে না 'কফি উইথ করণ'     

বিনোদন

হিন্দুস্তান টাইমস
04 May, 2022, 04:50 pm
Last modified: 04 May, 2022, 04:53 pm

Related News

  • বিদ্যুৎ সাশ্রয়ে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা
  • রিলস দিয়েই কথা, রিলসেই বিচ্ছিন্নতা
  • হরমুজে বিশৃঙ্খলা ও লেবাননে সংঘর্ষ; ভেস্তে যেতে পারে ট্রাম্পের শান্তিচুক্তির প্রচেষ্টা
  • যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই

গসিপ-চর্চায় ইতি, আর ফিরবে না 'কফি উইথ করণ'     

টিভির পর্দার অন্যতম বিতর্কিত ও চর্চিত এই টক শো-এর কামব্যাক নিয়ে চর্চার মাঝেই এমন বিস্ফোরক ঘোষণা দিলেন ধর্মা প্রোডাকশনের কর্ণধার। 'কফি উইথ করণ'-এর ষষ্ঠ এবং শেষ সিজন সম্প্রচারিত হয়েছিল ২০১৯ সালে।
হিন্দুস্তান টাইমস
04 May, 2022, 04:50 pm
Last modified: 04 May, 2022, 04:53 pm
ছবি: সংগৃহীত

বুধবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ ঘটালেন ফিল্মমেকার তথা সঞ্চালক করণ জোহর। করণ সঞ্চালিত জনপ্রিয় টক শো 'কফি উইথ করণ'-এর নতুন সিজন আর দেখা যাবে না। টিভির পর্দার অন্যতম বিতর্কিত ও চর্চিত এই টক শো-এর কামব্যাক নিয়ে চর্চার মাঝেই এমন বিস্ফোরক ঘোষণা দিলেন ধর্মা প্রোডাকশনের কর্ণধার। 'কফি উইথ করণ'-এর ষষ্ঠ এবং শেষ সিজন সম্প্রচারিত হয়েছিল ২০১৯ সালে।

ইনস্টাগ্রাম পোস্টে এমন কঠিন সিদ্ধান্ত নেওয়ার কারণও জানিয়ে দিয়েছেন এই প্রযোজক। পোস্টে করণ লেখেন, "নমস্কার, কফি উইথ করণ আমার জীবনের একটা অংশ, আপনাদেরও। ছয়টা সিজন ধরে সেটা আমাদের অংশ হয়ে ছিল। আমার মনে হয় আমরা একটা প্রভাব বিস্তার করতে পেরেছি, এমনকি পপ কালচারের ইতিহাসে আমাদের একটা পাকা জায়গা হয়ে গেছে। তবুও ভারাক্রান্ত মনেই জানাচ্ছি, কফি উইথ করণ আর ফিরবে না।" 

এই ঘোষণার জেরে ভীষণ মন খারাপ এই টক শো'র একনিষ্ঠ দর্শকদের। এক ভক্ত লেখে, 'একটা যুগের অবসান'। অপরজন লেখেন, 'করণ তুমি কি কাঁদাতে চাইছো আমাদের?' কেউ কেউ অবশ্য ভাবছেন এই পোস্টের পেছনে কোনো রহস্য রয়েছে। তাঁরা লেখেছেন, 'কিছু টুইস্ট রয়েছে নাকি? নাকি এটা সত্যি?'

View this post on Instagram

A post shared by Karan Johar (@karanjohar)

এর আগে ২০২০ সালে 'কফি উইথ করণ'-এর কামব্যাকের কথা শোনা গিয়েছিল। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা করণ জোহরের এই শো পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্মাতারা। তারপর থেকেই নানা কারণে ঝুলে ছিল এই প্রোজেক্ট। অবশেষে ইতি পড়ল 'কফি উইথ করণ'-এর জার্নিতে।

২০০৪ সালে প্রথমবার সম্প্রচারিত হয়েছিল এই শো। শাহরুখ খান, কাজল ছিলেন 'কফি উইথ করণ'-এর প্রথম অতিথি। এরপর সালমান, আমির থেকে অক্ষয়, রণবীর কাপুর থেকে রণবীর সিং...সবাই হাজির হয়েছেন করণের টক শো'তে। দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর, কারিনা কাপুর খান, প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানাওয়াতের মতো হিরোইনরাও করণের টক শো'র কাউচের শোভা বাড়িয়েছেন।

Related Topics

টপ নিউজ

কফি উইথ করণ / টক শো / বন্ধ / ইনস্টাগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • বিদ্যুৎ সাশ্রয়ে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা
  • রিলস দিয়েই কথা, রিলসেই বিচ্ছিন্নতা
  • হরমুজে বিশৃঙ্খলা ও লেবাননে সংঘর্ষ; ভেস্তে যেতে পারে ট্রাম্পের শান্তিচুক্তির প্রচেষ্টা
  • যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net