Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 01, 2026
দক্ষিণ ভারতীয় ছবিতে এন্ট্রি নিচ্ছেন সালমান, সাথে থাকবেন 'গডফাদার' চিরঞ্জীবী  

বিনোদন

হিন্দুস্তান টাইমস
11 March, 2022, 10:15 am
Last modified: 11 March, 2022, 10:19 am

Related News

  • এই প্রথম একসঙ্গে পর্দায় আসছেন শাহরুখ, আমির ও সালমান; ভাইরাল ভিডিও
  • ৬০ ছুঁই ছুঁই আমির, সালমান, শাহরুখের বয়স; বলিউডের কি এখন নতুন তারকা প্রয়োজন?
  • দ্য রিল গডফাদার: ভারতের এ মাফিয়া ডন তরুণদের মাঝে কেন এতো জনপ্রিয়?
  • আমিরের ৫০ কোটির যে সিনেমার আয় ১৭৪ কোটি রুপি, অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ, সালমান
  • শাহরুখ, সালমান ও আমিরের ক্যারিয়ার লম্বা হবে, অজয় ‘আলাদা’: বনি কাপুর

দক্ষিণ ভারতীয় ছবিতে এন্ট্রি নিচ্ছেন সালমান, সাথে থাকবেন 'গডফাদার' চিরঞ্জীবী  

সালমানের সঙ্গে শ্যুট সারার জন্য মুম্বাই উড়ে আসছেন চিরঞ্জীবী। 'টাইগার'-এর পানভেলের ফার্মহাউজেই তিনি থাকবেন।
হিন্দুস্তান টাইমস
11 March, 2022, 10:15 am
Last modified: 11 March, 2022, 10:19 am
চিরঞ্জীবীর সঙ্গে সালমান খান/ফাইল ছবি

এবার দক্ষিণ ভারতীয় ছবির জগতে ডেবিউ করতে চলেছেন সালমান খান। বহু সুপারহিট দক্ষিণী ছবির রিমেকে অভিনয় করলেও আজ পর্যন্ত কোনও দক্ষিণী ছবিতে দেখা যায়নি এই বলিউড তারকাকে। অবশেষে তেলেগু ছবির তারকা চিরঞ্জীবীর পরবর্তী ছবি 'গডফাদার'-এ একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সালমানকে। 

এই প্রথম চিরঞ্জীবীর সঙ্গে পর্দা ভাগাভাগি করতে দেখা যাবে তাকে। শোনা যাচ্ছে, আগামী ১২ মার্চ থেকেই ছবিতে নিজের অংশের শ্যুটিং শুরু করে দেবেন 'ভাইজান'। আরও শোনা যাচ্ছে, সালমানের সঙ্গে শ্যুট সারার জন্য মুম্বাই উড়ে আসছেন চিরঞ্জীবী। 'টাইগার'-এর পানভেলের ফার্মহাউজেই তিনি থাকবেন বলে খবর।

সবকিছু ঠিকঠাক থাকলে এক সপ্তাহের মধ্যেই 'গডফাদার'-এ এই দফার শ্যুটিং শেষ হয়ে যাবে।

উল্লেখ্য, পরিচালক মোহন রাজার নির্দেশনায় সুপারহিট মালায়লাম ছবি 'লুসিফার' এর রিমেক তৈরি করছেন চিরঞ্জীবী। মুখ্যভূমিকায় যে তিনি তা লেখাই বাহুল্য। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, ছবিতে একটি বেশ বড় এবং জমজমাট অ্যাকশন দৃশ্যে একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে। মূল ছবিতে মুখ্যচরিত্রে ছিলেন মোহনলাল এবং সালমানকে যে ভূমিকায় দেখা যাবে, সেই চরিত্রে দেখা গিয়েছিল পৃথ্বীরাজকে। উল্লেখ্য, লুসিফার চিরঞ্জীবীর ক্যারিয়ারের ১৫৩তম ছবি হতে চলেছে।

'গডফাদার'-এর জন্য নিজের অংশের শ্যুটিং সেরে ফেলার পরপরই 'কাভি ঈদ কাভি দিওয়ালি' ছবির জন্য ফটোসেশন সেরে ফেলবেন সালমান। চলতি বছরের ৩০ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাবে সেই ছবি। আগামী এপ্রিল মাস থেকেই সাড়ম্বরে শুরু হবে সেই ছবির শ্যুটিং। এছাড়াও সূত্রের খবর, 'কাভি ঈদ কাভি দিওয়ালি'র টানা শ্যুটিংয়ের মাঝে কিছুদিনের ছুটি নিয়ে 'টাইগার ৩'-ছবিতে তার সঙ্গে শাহরুখ খানের থাকা জমজমাট অ্যাকশন দৃশ্যের শ্যুটিং সেরে ফেলবেন সালমান।  
 
Related Topics

টপ নিউজ

দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি / সালমান খান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

Related News

  • এই প্রথম একসঙ্গে পর্দায় আসছেন শাহরুখ, আমির ও সালমান; ভাইরাল ভিডিও
  • ৬০ ছুঁই ছুঁই আমির, সালমান, শাহরুখের বয়স; বলিউডের কি এখন নতুন তারকা প্রয়োজন?
  • দ্য রিল গডফাদার: ভারতের এ মাফিয়া ডন তরুণদের মাঝে কেন এতো জনপ্রিয়?
  • আমিরের ৫০ কোটির যে সিনেমার আয় ১৭৪ কোটি রুপি, অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ, সালমান
  • শাহরুখ, সালমান ও আমিরের ক্যারিয়ার লম্বা হবে, অজয় ‘আলাদা’: বনি কাপুর

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 

3
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

4
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান

5
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net