Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 07, 2026
অলকেশ থেকে বাপ্পি: ফিরে দেখা ‘ডিস্কো কিং’য়ের সংগীতজীবন 

বিনোদন

হিন্দুস্তান টাইমস
16 February, 2022, 10:30 am
Last modified: 16 February, 2022, 12:12 pm

Related News

  • স্কুলের বন্ধুরা একসময় বাবার পোশাক নিয়ে ঠাট্টা করত: বাপ্পা লাহিড়ী
  • জন্মদিনে আমাকে চমকে দিয়েছিলেন বাপ্পিজি: রুনা লায়লা 
  • ‘সোনাই আমার জন্য পয়া’, যে কারণে গা ভর্তি স্বর্ণ পরতেন বাপ্পি লাহিড়ী    
  • গিনেস রেকর্ডস থেকে ১৭ লাখ টাকার স্বর্ণ! বাপ্পি লাহিড়ীর জীবনের চমকপ্রদ কিছু তথ্য 
  • না ফেরার দেশে বাপ্পি লাহিড়ী

অলকেশ থেকে বাপ্পি: ফিরে দেখা ‘ডিস্কো কিং’য়ের সংগীতজীবন 

শুধু ‘বাপ্পিদা’র গান নয়, তার ফ্যাশন স্টেটমেন্ট বরাবর ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। সোনার প্রতি তার অনুরাগ কারো অজানা নয়।
হিন্দুস্তান টাইমস
16 February, 2022, 10:30 am
Last modified: 16 February, 2022, 12:12 pm

বয়স তখন সবে ৩। মঞ্চে তবলা বাজাতে শুরু করে ছোট্ট অলকেশ লাহিড়ি, সেই ছোট ছেলেটাই একদিন হয়ে উঠে ভারতের 'ডিস্কো কিং'। যাকে সবাই চেনে 'বাপ্পি লাহিড়ি' নামে।

১৯৫২ সালের ১৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্ম বাপ্পি লাহিড়ির। ছোটথেকেই সুরের জগতের মানুষ ছিলেন বাপ্পি, তার বাবা অপরেশ লাহিড়ি ছিলেন বাংলা সংগীতের জনপ্রিয় গায়ক। মা বাঁশরী লাহিড়ি ছিলেন শাস্ত্রীয় সংগীত শিল্পী। বাপ্পি লাহিড়ি শুধু একজন সংগীত পরিচালকই ছিলেন না, প্লে-ব্যাকও করেছেন সমানতালে। পিতা-মাতার সান্নিধ্যেই তার সঙ্গীতে হাতেখড়ি। ১৯ বছর বয়সে 'দাদু' (১৯৭২) নামক বাংলা চলচ্চিত্রে প্রথম কাজ করেন শিল্পী। 

গানের জগতের সফরটা বাংলা চলচ্চিত্রের সঙ্গে শুরু করলেও খুব দ্রুতই মুম্বাইয়ে পাড়ি দেন তিনি। স্বপ্ন ছিল মামার (কিশোর কুমার) মতো বলিউডে রাজত্ব করবেন। বলিউডে তার প্রথম কাজ ছিল 'নানহা শিকারি' (১৯৭৩), এই ছবিতে গীতিকারের দায়িত্ব পালন করেন। এরপর পরিচালক তাহির হুসনের 'জখমি' ছবিতে গান লেখার পাশাপাশি গেয়েওছিলেন বাপ্পি লাহিড়ি।  

আশির দশকের বলিউডে উল্কা গতিতে তার উত্থান। পরপর হিন্দি ছবিতে কম্পোজ করা সুর থেকে তার গানে বুঁদ হয়েছিল আসমুদ্রহিমাচল। মিঠুন চক্রবর্তীর 'ডিস্কো ড্যান্সার' ছবির মিউজিক কম্পোজ করে রাতারাতি সুপারস্টারে পরিণত হয়েছিলেন বাপ্পি লাহিড়ি। তর জনপ্রিয়তা ভারতের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়ে বিদেশে। এরপর থেকেই 'ডিস্কো কিং' নামে পরিচিতি লাভ করেন এই বাঙালি গায়ক।

ডিস্কো মিউজিকের ব্যবহার তার মতো আগে কেউ করেনি ভারতীয় সিনেমায়। কিশোর কুমার, আশা ভোঁসলে থেকে ঊষা উত্থুপ, রথী-মহারথীদের সঙ্গে কাজ করেছেন বাপ্পি লাহিড়ি। সুরক্ষা, ওয়ারদাত, চলতে চলতে, কমাণ্ডো, ইলজাম, ডিস্কো ড্যান্সার, ড্যান্স ড্যান্স, ফিল্ম হি ফিল্ম, সাহেব, টারজান, কসম পয়দা করনে ওয়ালে কি, নমক হালাল- অজস্র হিন্দি ছবির সুপারহিট গানের স্রষ্টা তিনি। 'শরাবী' ছবির গান কম্পোজ করে ফিল্মফেয়ারের মঞ্চে সেরা সংগীত পরিচালকের পুরস্কার এসেছিল তার ঝুলিতে।

শুধু সংগীত পরিচালনা নয়, গায়ক বাপ্পি লাহিড়িও কম জনপ্রিয় ছিলেন না। তার হিন্দি উচ্চারণে বাংলা টান ছিল স্পষ্ট, সেই বাঙালিয়ানা আজীবন কাটিয়ে উঠতে পারেননি তিনি। বা বলা যায় সেই বাংলা টান কাটানোর চেষ্টা ছিলই না তার মধ্যে।

শুধুমাত্র 'ডিস্কো সঙ্গীতে'র মাঝেই সীমাবদ্ধ থাকেননি বাপ্পী লাহিড়ি। বেশ কিছু গজল গানও রচনা করেছেন তিনি। কিসি নজর কো তেরা ইন্তেজার আজ ভি হ্যায় (এইতবার), আওয়াজ দি হিয়া (এইতবার) তার মধ্যে অন্যতম।

শুধু 'বাপ্পিদা'র গান নয়, তার ফ্যাশন স্টেটমেন্ট বরাবর ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। সোনার প্রতি তার অনুরাগ কারো অজানা নয়। তার হাসিও কম জনপ্রিয় ছিল না, সবসময় ঠোঁটের কোণে লেগে থাকত সেই হাসি।

আজ সকলকে কাঁদিয়ে না-ফেরার দেশে পাড়ি দিলেন বাপ্পি লাহিড়ি। তার প্রয়াণে শোকস্তব্ধ গোটা সংগীতজগত।   
 
Related Topics

টপ নিউজ

বাপ্পি লাহিড়ী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  
  • ছবি: সংগৃহীত
    নিট ফেব্রিক আমদানি বন্ধ করল সরকার, ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা পোশাক রপ্তানিকারকদের
  • মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
    মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
  • ছবি: সংগৃহীত
    চীনা ব্যবসায়ীর কোটি টাকা চুরি: ‘দুঃখিত’ লিখে খুদে বার্তা দেওয়া সেই চালকসহ গ্রেপ্তার ৩
  • ছবি: টিবিএস
    মার্কিন শুল্কের চাপে সাত মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের দাম কমেছে ২.২৬ শতাংশ
  • ছবি: সংগৃহীত
    সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

Related News

  • স্কুলের বন্ধুরা একসময় বাবার পোশাক নিয়ে ঠাট্টা করত: বাপ্পা লাহিড়ী
  • জন্মদিনে আমাকে চমকে দিয়েছিলেন বাপ্পিজি: রুনা লায়লা 
  • ‘সোনাই আমার জন্য পয়া’, যে কারণে গা ভর্তি স্বর্ণ পরতেন বাপ্পি লাহিড়ী    
  • গিনেস রেকর্ডস থেকে ১৭ লাখ টাকার স্বর্ণ! বাপ্পি লাহিড়ীর জীবনের চমকপ্রদ কিছু তথ্য 
  • না ফেরার দেশে বাপ্পি লাহিড়ী

Most Read

1
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নিট ফেব্রিক আমদানি বন্ধ করল সরকার, ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা পোশাক রপ্তানিকারকদের

3
মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
বাংলাদেশ

মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চীনা ব্যবসায়ীর কোটি টাকা চুরি: ‘দুঃখিত’ লিখে খুদে বার্তা দেওয়া সেই চালকসহ গ্রেপ্তার ৩

5
ছবি: টিবিএস
অর্থনীতি

মার্কিন শুল্কের চাপে সাত মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের দাম কমেছে ২.২৬ শতাংশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net