Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
‘শাদি মুবারক হো’! অবশেষে ক্যাটরিনা-ভিকির বিয়েতে সালমানের শুভেচ্ছা   

বিনোদন

হিন্দুস্তান টাইমস
31 January, 2022, 02:00 pm
Last modified: 31 January, 2022, 03:25 pm

Related News

  • ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানালেন সালমান খান
  • এই প্রথম একসঙ্গে পর্দায় আসছেন শাহরুখ, আমির ও সালমান; ভাইরাল ভিডিও
  • ৬০ ছুঁই ছুঁই আমির, সালমান, শাহরুখের বয়স; বলিউডের কি এখন নতুন তারকা প্রয়োজন?
  • দ্য রিল গডফাদার: ভারতের এ মাফিয়া ডন তরুণদের মাঝে কেন এতো জনপ্রিয়?
  • আমিরের ৫০ কোটির যে সিনেমার আয় ১৭৪ কোটি রুপি, অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ, সালমান

‘শাদি মুবারক হো’! অবশেষে ক্যাটরিনা-ভিকির বিয়েতে সালমানের শুভেচ্ছা   

সালমানের বোন অর্পিতা খান শর্মা নিজে জানিয়েছিলেন ক্যাটরিনার বিয়ের আমন্ত্রণ পাননি তারা। কেন? সেই প্রশ্নের জবাব মেলেনি।
হিন্দুস্তান টাইমস
31 January, 2022, 02:00 pm
Last modified: 31 January, 2022, 03:25 pm

অবশেষে! 'সাবেক প্রেমিকা' ক্যাটরিনা কাইফের বিয়ের প্রায় দু'মাস পর তাকে শুভেচ্ছা জানালেন সালমান খান।

বিয়ের একদম আগ পর্যন্ত অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে নিজের সম্পর্ক গোপন রেখেছিলেন ক্যাটরিনা। ভাঙা সম্পর্কের বোঝা বয়ে ক্লান্ত অভিনেত্রী হয়তো চাননি এবার তার ভালোবাসায় কারো 'নজর লাগুক'। গত ৯ই ডিসেম্বর রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারাতে সাত পাকে বাঁধা পড়েন 'ভি-ক্যাট'। এই বিয়েতে উপস্থিত ছিলেন না সালমান খান বা তার পরিবারের কোনও সদস্য।

বলা হয়ে থাকে, ক্যাটরিনার বলিউড ক্যারিয়ার নিজের হাতে গড়ে দিয়েছেন সালমান। 'ভাইজানের' ছত্রছায়াতেই ধীরে ধীরে হিন্দি না জানা ব্রিটিশ এই অভিনেত্রী বলিউডের প্রথম সারির নায়িকা হয়ে উঠেন। তবে সালমানের বোন অর্পিতা খান শর্মা নিজে জানিয়েছিলেন ক্যাটরিনার বিয়ের আমন্ত্রণ পাননি তারা। কেন? সেই প্রশ্নের জবাব মেলেনি। শেষমেষ বিগ বস ১৫-র গ্র্যান্ড ফিনালেতে আচমকাই ক্যাটরিনা কাইফের জন্য অভিনন্দন বার্তা দিলেন সালমান। ক্যামেরার দিকে তাক করে ভাইজান বলে ওঠেন, 'ক্যাটরিনা, শাদি মুবারক হো।'

View this post on Instagram

A post shared by Viral Bhayani (@viralbhayani)

কিন্তু আচমকাই কেন এ কথা বললেন সালমান? প্রাক্তন বিগ বস বিজয়ী রুবিনা দিলাইক এবং চলতি সিজনের প্রতিযোগী রাখি সাওয়ান্তকে ক্যাটরিনার সুপারহিট আইটেম নম্বর 'চিকনি চামেলি'তে পারফর্ম করতে দেখা যায়, সেই পারফরম্যান্স শেষেই সালমান অভিনন্দন জানান প্রাক্তনকে।

বিগ বসের গ্র্যান্ড ফিনালেতে অবশ্য এক নয়, একাধিকবার উঠল ক্যাটরিনা-ভিকির বিয়ের প্রসঙ্গ। আরেক প্রাক্তন বিগবস তারকা শেহনাজ গিল বলে উঠেন, 'ক্যাটরিনা কাইফ এখন পাঞ্জাবের ক্যাটরিনা হয়ে গেছে। কারণ ভিকি কৌশলের সঙ্গে তার বিয়ে হয়ে গেছে। স্যার আপনি খুশিতে থাকুন শুধু, জানি না আমি একটু বেশি বলছি কিনা, ক্ষমা করবেন'। এরপর শেহনাজ আরও যোগ করেন, 'স্যার আপনাকে সিঙ্গেলই মানায়'। এই কথা শুনে সালমান যা জবাব দিলেন তা অবাক করবে আপনাকে।

সটান বলে দেন, 'যখন হয়ে যাব (সিঙ্গল) তখন নিশ্চই মানাবে'। সালমানের কথা শুনে ধন্দে সকলে, তবে কি কারো সাথে সম্পর্কে আছেন সাল্লু ভাই! 

Related Topics

টপ নিউজ

সালমান খান / ভিকি-ক্যাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো
  • গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
    সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

Related News

  • ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানালেন সালমান খান
  • এই প্রথম একসঙ্গে পর্দায় আসছেন শাহরুখ, আমির ও সালমান; ভাইরাল ভিডিও
  • ৬০ ছুঁই ছুঁই আমির, সালমান, শাহরুখের বয়স; বলিউডের কি এখন নতুন তারকা প্রয়োজন?
  • দ্য রিল গডফাদার: ভারতের এ মাফিয়া ডন তরুণদের মাঝে কেন এতো জনপ্রিয়?
  • আমিরের ৫০ কোটির যে সিনেমার আয় ১৭৪ কোটি রুপি, অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ, সালমান

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

4
গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net