Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনির বিচার শুরু

বিনোদন

টিবিএস রিপোর্ট
05 January, 2022, 11:55 am
Last modified: 05 January, 2022, 02:14 pm

Related News

  • মাদক মামলা: ‘পায়ের ব্যথায়’ আদালতে যাননি পরীমনি, চার্জ গঠনের শুনানি পিছিয়ে ১৭ নভেম্বর
  • যানজটে আটকে আদালতে যেতে পারেননি পরীমনি, পেছাল সাক্ষ্যগ্রহণ
  • চিত্রনায়িকা পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্ক: এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  • পরীমনির বিরুদ্ধে সাবেক গৃহপরিচারিকার মামলা, নির্যাতনের অভিযোগ
  • ঢাকা বোট ক্লাবের উত্থান-পতন: ক্ষমতা, অপরাধ ও বিতর্কের আখ্যান

মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনির বিচার শুরু

অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো। মামলার অপর দুই আসামি হলেন আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।
টিবিএস রিপোর্ট
05 January, 2022, 11:55 am
Last modified: 05 January, 2022, 02:14 pm
ফাইল ছবি

প্রায় ছয় মাস আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মামলায় ঢালিউড অভিনেত্রী পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

বুধবার (৫ জনুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ অভিযোগ গঠন করেন।

অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো। মামলার অপর দুই আসামি হলেন আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।

মাদক মামলায় হাজিরা দিতে বুধবার সকাল সাড়ে ১০টায় আদালতে উপস্থিত হন পরীমনি। তার পক্ষে ছিলেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।

গত ৪ আগস্ট রাজধানীর বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার এবং তার বিরুদ্ধে একটি মাদক মামলা করে র‍্যাব।  

এরপর তার জামিনের আবেদন বেশ কয়েকবার খারিজ হয়ে যায় এবং তাকে ২৭ দিন কাটাতে হয় কারাবন্দি অবস্থায়। এ সময়ে বিচারক দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম তিনবার অভিনেত্রীকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

তিন দফা রিমান্ডের পর জামিন আবেদনের শুনানি শেষে ৩১ আগস্ট দুপুরে ৫০ হাজার টাকার আর্থিক মুচলেকায় পরীমনির জামিন আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েস। জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর পরদিন সকাল সাড়ে নয়টার দিকে কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান পরীমনি। 

এদিকে, চিত্রনায়িকা পরীমনিকে তিন দফা রিমান্ডে নেওয়ার ঘটনায় প্রশ্ন তুলে হাইকোর্ট দুই ম্যাজিস্ট্রেটের কাছে ব্যাখ্যা চান  ৮ সেপ্টেম্বর।

বলে রাখা ভালো, জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে সাধারণত আদালতগুলোয় অভিযুক্ত বা অপরাধীকে বেশকিছু বিষয় বিবেচনা করে জামিনের আদেশ দেওয়া হয়ে থাকে। ফৌজদারি কার্যবিধির ৪৯৬ ও ৪৯৭ ধারায় জামিন বিষয়ে বলা হয়েছে।

জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে, গ্রেপ্তারকৃত ব্যক্তি জামিনের অধিকারী নয়, এর অর্থ এটি নয় যে, তার জন্য আর কোনো সুযোগ বাকি নেই। জামিন অযোগ্য অপরাধ সত্ত্বেও যদি অভিযুক্তের বিরুদ্ধে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের প্রমাণ পাওয়া না যায় তাহলে তিনি জামিনে মুক্তি পেতে পারেন; এমনকি অভিযুক্তের বিরুদ্ধে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ সংঘটনের যুক্তিসঙ্গত কারণ পাওয়া সত্ত্বেও অভিযুক্ত অতিরিক্ত সুযোগ লাভ করতে পারেন যদি তিনি নারী, শিশু কিংবা অসুস্থ ব্যক্তি হন।

অন্যদিকে, গুরুতর প্রকৃতির অপরাধের ক্ষেত্রেই সাধারণত অভিযুক্তদের দীর্ঘ সময় রিমান্ডে নেওয়া হয়ে থাকে। কিন্তু পরীমনিকে তিন দফায় সাত দিনের মধ্যে প্রথমে চারদিন, দ্বিতীয় দফায় দুইদিন ও তৃতীয় দফায় একদিনের রিমান্ডে নেওয়া হয়। জাতীয় নিরাপত্তা বা জনগুরুত্বপূর্ণ বিষয়েই গুরুতর মামলায় আদালতের এতদিনের রিমান্ডের অনুমতি দিতে দেখা যায়।

পরীমনির কাছে ১৮ লিটার মদ এবং এলএসডি পাওয়ার যে অভিযোগ আসে তাতে ফৌজদারী কার্যবিধির ৪৯৬ ধারা অনুসারে তিনি জামিনের অধিকারী ছিলেন না। কিন্তু তার বিরুদ্ধে যে অপরাধের অভিযোগ আনা হয়েছিল তার সর্বোচ্চ শাস্তি পাঁচ বছরের কারাদণ্ড- মৃত্যুদণ্ড নয়।

ফৌজদারী কার্যবিধির ধারা ৪৯৬ এবং ৪৯৭, সংবিধানের ৩২ অনুচ্ছেদকেই তুলে করে যেখানে স্পষ্ট বলা আছে, আইনানুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি-স্বাধীনতা হইতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না।  

সুতরাং, বিবেচনার ক্ষমতা প্রয়োগ করে, বিচারকরা ফৌজদারী কার্যবিধির ৪৯৭ ধারার অধীনে পরীমনির জামিন মঞ্জুর করতে পারতেন। পাশাপাশি একজন নারী হওয়ায় তার জামিন পাওয়ার বিশেষ সুযোগ ছিল।

কিন্তু নিম্ন আদালতের বিচারকরা আইন প্রয়োগকারী সংস্থার আবেদনে সাড়া দিয়ে তাকে রিমান্ডে পুলিশের হেফাজতে রাখেন এবং তার জামিন নামঞ্জুর করেন। এমনকি বিচারক শুনানি ছাড়াই তার জামিনের আবেদন ২১ দিন পর্যন্ত মুলতবি রেখেছিলেন।

উল্লেখ্য, ঢাকার বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছিল এমন অভিযোগ এনে গত বছরের ৮ জুন থেকেই আলোচনায় রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এ নায়িকা। ১৪ জুন তারিখে এ অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন পরীমনি।    

মামলা দায়েরের পরপর নাসির ও অমিকে আটক করে পুলিশ। এর দুই মাসেরও কম সময়ের ব্যবধানে পরীমনিকেই মাদক মামলায় গ্রেপ্তার করে র‌্যাব।      
 

Related Topics

টপ নিউজ

পরীমনি মামলা / পরীমনি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের
  • ছবি: ডেনিস হানসেন
    সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

Related News

  • মাদক মামলা: ‘পায়ের ব্যথায়’ আদালতে যাননি পরীমনি, চার্জ গঠনের শুনানি পিছিয়ে ১৭ নভেম্বর
  • যানজটে আটকে আদালতে যেতে পারেননি পরীমনি, পেছাল সাক্ষ্যগ্রহণ
  • চিত্রনায়িকা পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্ক: এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  • পরীমনির বিরুদ্ধে সাবেক গৃহপরিচারিকার মামলা, নির্যাতনের অভিযোগ
  • ঢাকা বোট ক্লাবের উত্থান-পতন: ক্ষমতা, অপরাধ ও বিতর্কের আখ্যান

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের

6
ছবি: ডেনিস হানসেন
আন্তর্জাতিক

সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net