Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 15, 2026
ভেড়ার পাল নিয়ে লন্ডন ব্রিজ পাড়ি দিলেন হলিউড তারকা ডেমিয়ান লুইস!

বিনোদন

টিবিএস ডেস্ক
30 September, 2024, 04:10 pm
Last modified: 30 September, 2024, 04:27 pm

Related News

  • মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 
  • তীব্র গরমে ইউরোপের অন্যতম বড় শহরে দেবে যাচ্ছে ভবন, দেখা দিচ্ছে ফাটল
  • লন্ডন অচল করে দেওয়া সাইবার হামলায় জড়িত ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকারের কারাদণ্ড
  • বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • তাপপ্রবাহ বেড়ে যাওয়ায় লন্ডনে বাতিল হলো জলবায়ু পরিবর্তন বিষয়ক অনুষ্ঠান 

ভেড়ার পাল নিয়ে লন্ডন ব্রিজ পাড়ি দিলেন হলিউড তারকা ডেমিয়ান লুইস!

লন্ডন সিটির 'ফ্রিম্যান’ উপাধি পাওয়া ব্যক্তি টোল ছাড়াই ব্রিজের ওপর দিয়ে ভেড়া নিয়ে যেতে পারেন। ২০১৩ সাল থেকে প্রতি বছর এই উৎসবটি উদযাপন করা হচ্ছে।
টিবিএস ডেস্ক
30 September, 2024, 04:10 pm
Last modified: 30 September, 2024, 04:27 pm
ছবি: পিএ মিডিয়া

লন্ডনের টেমস নদীর ওপর সাউথওয়ার্ক ব্রিজে ভেড়ার পাল চড়িয়ে মধ্যযুগীয় এক ঐতিহ্য উদযাপন করেছেন হলিউড তারকা ডেমিয়ান লুইস। খবর বিবিসি'র। 

মূলত এই অনুষ্ঠানের মাধ্যমে মধ্যযুগীয় একটি প্রথাকে সম্মান জানানো হয়—যেসময় টেমসের ওপর দিয়ে কোনো টোল বা শুল্ক ছাড়াই বাজারে পণ্য আনা যেত। 

লন্ডন সিটির 'ফ্রিম্যান' উপাধি পাওয়া ব্যক্তি টোল ছাড়াই ব্রিজের ওপর দিয়ে ভেড়া নিয়ে যেতে পারেন। ২০১৩ সাল থেকে প্রতি বছর এই উৎসবটি উদযাপন করা হচ্ছে। রোববারে (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ উৎসবে লুইসের সাথে যোগ দেন আরও এক হাজার 'ফ্রিম্যান'। 

গোল্ডেন গ্লোব ও এমি পুরস্কারজয়ী এই ব্রিটিশ অভিনেতা তার দাদার পুরোনো একটি উলের কোট পরে এবং হাতে একটি লাঠি নিয়ে সাউথওয়ার্ক ব্রিজের ওপর দিয়ে ভেড়াগুলো তাড়িয়ে নিয়ে যান।

৫৩ বছর বয়সী লুইস জানান, 'ওয়ারশিপফুল কোম্পানি অফ উলম্যান' তাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে। এটি লন্ডনের অন্যতম পুরোনো কোম্পানি, যার শুরু ১১৮০ সালে।

তিনি বলেন, "এটি দারুণ ছিল। আমি আজকে মেষপালক লুইস ছিলাম। আজকের দিনে পুরোনো এক ঐতিহ্য পালন করতে এসে খুব ভালো লাগছে। ফ্রিম্যানরা একসময় টোল ছাড়াই লন্ডন ব্রিজ পার হয়ে তাদের ভেড়া শহরে নিয়ে গিয়ে বিক্রি করতেন, আজ সেই ঐতিহ্যকেই সম্মান জানানো হচ্ছে"। 

ওয়ারশিপফুল কোম্পানি অফ উলম্যানের মাস্টার উলম্যান মানি কোহেন জানিয়েছেন, ডেমিয়ান লুইসের প্রপিতামহ, দাদাসহ তার ভাইও লন্ডনের লর্ড মেয়র ছিলেন। এই পদগুলো প্রতি বছর নির্বাচিত হয় এবং সিটি অফ লন্ডন কর্পোরেশনের প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করে।

লুইস গিল্ডহল স্কুল অব মিউজিক অ্যান্ড ড্রামায় পড়াশোনা করেছেন এবং "লন্ডন সিটির সাথে তার একটি খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে," যোগ করেন কোহেন।

এই ভেড়া তাড়ানোর অনুষ্ঠানটি উলম্যান চ্যারিটি এবং লর্ড মেয়র অ্যাপিলের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়, যা লন্ডনের সামাজিক সমস্যাগুলোর সমাধানে সহায়তা করে।

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

ভেড়া / লন্ডন / টেমস নদী / হলিউড তারকা / ডেমিয়ান লুইস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার
  • প্রতীকী ছবি: মিনা ডে লা ও
    ‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
    না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

Related News

  • মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 
  • তীব্র গরমে ইউরোপের অন্যতম বড় শহরে দেবে যাচ্ছে ভবন, দেখা দিচ্ছে ফাটল
  • লন্ডন অচল করে দেওয়া সাইবার হামলায় জড়িত ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকারের কারাদণ্ড
  • বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • তাপপ্রবাহ বেড়ে যাওয়ায় লন্ডনে বাতিল হলো জলবায়ু পরিবর্তন বিষয়ক অনুষ্ঠান 

Most Read

1
গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার

2
প্রতীকী ছবি: মিনা ডে লা ও
আন্তর্জাতিক

‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

4
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
বাংলাদেশ

না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net