Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে ‘পশর নদীর বাঁকে’

বিনোদন

টিবিএস রিপোর্ট
10 October, 2023, 08:25 pm
Last modified: 10 October, 2023, 08:28 pm

Related News

  • স্মরণ: অধ্যাপক আরেফিন সিদ্দিক
  • অলটারনেটিভস'র ন্যাশনাল অর্গানাইজিং কমিটি গঠন
  • সংস্কৃতির ওপর আক্রমণের প্রতিবাদে গানে গানে সংহতি সমাবেশ ছায়ানটের
  • জসিমের হুংকার আর লাভলীর জিনস দিয়ে যেভাবে দর্শক মাতিয়েছিল দোস্ত দুশমন
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩০ নভেম্বর থেকে অনলাইন ক্লাস শুরু

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে ‘পশর নদীর বাঁকে’

এটি একটি গ্রামের গল্প। যেখানের লোকজন জীবিকার জন্য সুন্দরবনের ওপর নির্ভরশীল। এখানে সমাজে নিম্নবিত্তদের ওপর উচ্চবিত্তদের শোষণ ও ক্ষমতার প্রভাব তুলে ধরা হয়েছে।
টিবিএস রিপোর্ট
10 October, 2023, 08:25 pm
Last modified: 10 October, 2023, 08:28 pm
ছবি: সৌজন্যে প্রাপ্ত

বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে আয়োজিত 'গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব ২০২৩' এর মঞ্চে মঞ্চস্থ হতে চলেছে গীতিনৃত্যাভিনয় 'পশর নদীর বাঁকে'। বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এই নাটক পরিবেশন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ। 

দেবজ্যোতি বিশ্বাসের গ্রন্থনা এবং দীপ্ত সেনের নির্দেশনায় গীতিনৃত্যাভিনয়টির সহ-নির্দেশনা ও নৃত্য পরিকল্পনা করেছেন অদ্রি দাস দ্যুতি, আবহসঙ্গীত পরিকল্পনায় আছেন অর্ঘ্য প্রতীম সরকার, সেট ও প্রপস ডিজাইন করেছেন তালহা জাহান প্রান্ত এবং পোশাক পরিকল্পনায় কাজ করেছেন রওনক জাহান রাকামনি। 

'পশর নদীর বাঁকে' এর গ্রন্থকার দেবজ্যোতি বিশ্বাস বলেন, এটি একটি গ্রামের গল্প। যেখানের লোকজন জীবিকার জন্য সুন্দরবনের ওপর নির্ভরশীল। এখানে সমাজে নিম্নবিত্তদের ওপর উচ্চবিত্তদের শোষণ ও ক্ষমতার প্রভাব তুলে ধরা হয়েছে। বনবিবি, বাঘবিধবাসহ সুন্দরবন অঞ্চলের নানা সংস্কৃতি তুলে ধরা হয়েছে। 

প্রধান নির্দেশক দীপ্ত সেন বলেন, সুন্দরবনের পশর নদীর কোল ঘেঁষে গ্রামীণ মানুষের নিত্যদিনের জীবনগাথা, প্রকৃতি ও শোষকের সাথে তাদের লড়াই, প্রেম ও বিরহের এক চমৎকার মেলবন্ধনকে দর্শকের কাছে তুলে ধরবে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ। 

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ তৃতীয়বারের মতো এই উৎসবে অংশ নেবে জানিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক অনিক ধর বলেন, আমরা সব সময় শুদ্ধ বাংলা সংস্কৃতির চর্চা করে আসছি। তাই দুই বাংলার এই উৎসবে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছি। 

৬ অক্টোবর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত। এতে অংশ নিচ্ছে বাংলাদেশ ও ভারতের শতাধিক সাংস্কৃতিক শিল্পী। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সাউথইস্ট ব্যাংকের সহযোগিতায় উদযাপিত হচ্ছে এই উৎসব। 

Related Topics

সংস্কৃতি / বাংলাদেশ শিল্পকলা একাডেমি / বিনোদন / ঢাবি / সাংস্কৃতিক সংসদ / গীতিনৃত্যাভিনয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • স্মরণ: অধ্যাপক আরেফিন সিদ্দিক
  • অলটারনেটিভস'র ন্যাশনাল অর্গানাইজিং কমিটি গঠন
  • সংস্কৃতির ওপর আক্রমণের প্রতিবাদে গানে গানে সংহতি সমাবেশ ছায়ানটের
  • জসিমের হুংকার আর লাভলীর জিনস দিয়ে যেভাবে দর্শক মাতিয়েছিল দোস্ত দুশমন
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩০ নভেম্বর থেকে অনলাইন ক্লাস শুরু

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net