Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
চতুর্থবারেও ব্যর্থ! অবসরে যাচ্ছেন না হায়াও মিয়াজাকি

বিনোদন

দ্য ভার্জ
10 September, 2023, 04:35 pm
Last modified: 10 September, 2023, 04:55 pm

Related News

  • লাইফ ইজ ম্যাথ: জীবনের প্রতিটি সিদ্ধান্তেই আছে হিসাব
  • আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতায় ঘাটতি ৭ হাজার ৪১০ কোটি টাকা: সংসদে শিক্ষামন্ত্রী
  • লালমনিরহাট সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, ঠেকিয়ে দিল বিজিবি
  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড

চতুর্থবারেও ব্যর্থ! অবসরে যাচ্ছেন না হায়াও মিয়াজাকি

স্টুডিও জিবলির নির্বাহী কর্মকর্তা জুনিচি নিশিওকা সিবিসি নিউজকে বলেন, এখনই অবসরে যাওয়ার ইচ্ছা নেই বিশ্বনন্দিত এই নির্মাতার।  
দ্য ভার্জ
10 September, 2023, 04:35 pm
Last modified: 10 September, 2023, 04:55 pm
জাপানি চলচ্চিত্র নির্মাতা হায়াও মিয়াজাকি। ছবি: সংগৃহীত

গত জুলাইয়ে মুক্তি পেয়েছিল অ্যানিমেশন মাস্টার হায়াও মিয়াজাকি পরিচালিত চলচ্চিত্র 'দ্য বয় অ্যান্ড দ্য হেরন' (হাউ ডু ইউ লিভ)। ছবিটি মুক্তির পরপরই জাপানে প্রেক্ষাগৃহের সামনে ভক্তদের দীর্ঘ সারি চোখে পড়েছে। ওই সময় বলা হয়েছিল 'দ্য বয় অ্যান্ড দ্য হেরন'ই হবে মিয়াজাকির শেষ সিনেমা। কিন্তু স্টুডিও জিবলির নির্বাহী কর্মকর্তা জুনিচি নিশিওকা বলেছেন, এখনই অবসরে যাওয়ার ইচ্ছা নেই বিশ্বনন্দিত এই নির্মাতার।

সিবিসি নিউজকে নিশিওকা জানান, আরও একটি সিনেমা তৈরির জন্য সক্রিয়ভাবে কাজ করছেন মিয়াজাকি। 

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিশিওকা সিবিসি'কে বলেন, "অনেকেই বলে যে 'দ্য বয় অ্যান্ড দ্য হেরন'ই মিয়াজাকির শেষ সিনেমা। কিন্তু তিনি এখন অবসরে যাওয়ার কথা ভাবছেন না। এই মুহূর্তে তিনি নতুন একটি চলচ্চিত্রের আইডিয়া নিয়ে কাজ করছেন। তিনি প্রতিদিন অফিসে আসছেন এবং কাজ করছেন। এবার তিনি অবসরের ঘোষণা দেবেন না। আগে যেমন কাজ করতেন, তেমনই কাজ করে যাবেন।"

নিশিওকার কথার মধ্যে অনেকেই হয়তো প্রিয় পরিচালকের সিনেমা আবারও দেখতে পাওয়ার নিশ্চয়তা খুঁজে পাবেন।

এর আগে ১৯৯৭ সালে 'প্রিন্সেস মনোনোকে' মুক্তির পর মিয়াজাকি বলেছিলেন তিনি অবসরে যাওয়ার পরিকল্পনা করছেন। কিন্তু তা হয়ে ওঠেনি। এরপর ২০০১ সালে 'স্পিরিটেড অ্যাওয়ে' মুক্তির পরে এবং ২০১৩ সালে 'দ্য উইন্ড রাইজেস' মুক্তির পরেও তিনি একই ঘোষণা দেন, কিন্তু শেষ পর্যন্ত আর অবসর নেননি মিয়াজাকি।

এক দশক আগে মিয়াজাকি বলেছিলেন, "আগেপরেও অবসরের কথা বলে আমি আলোড়ন সৃষ্টি করেছি। তবে এবার আমি বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছি। আমি আরও অনেককিছুই করতে চাই, তবে সেখানে অ্যানিমেশনের স্থান নেই।"

গত ১৪ জুলাই জাপানের প্রেক্ষাগৃহে  মুক্তি পেয়েছে 'দ্য বয় অ্যান্ড দ্য হেরন'। আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, ১৯৩৭ সালে জাপানিজ লেখক গেঞ্জাবুরো ইয়োশিনোর প্রকাশিত উপন্যাস থেকে সিনেমাটির নামকরণ করা হয়েছে। 'হাউ ডু ইউ লিভ' উপন্যাসটিতে একজন কিশোর ও তার আংকেলকে কেন্দ্র করে দারিদ্র্য এবং আধ্যাত্মিকতা সম্পর্কিত বিষয়গুলো ফুটে উঠেছে।

Related Topics

টপ নিউজ

স্টুডিও জিবলি / হায়াও মিয়াজাকি / চলচ্চিত্র নির্মাতা / অবসর / ব্যর্থ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু
  • ছবি: টিবিএস
    নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী
  • সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

Related News

  • লাইফ ইজ ম্যাথ: জীবনের প্রতিটি সিদ্ধান্তেই আছে হিসাব
  • আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতায় ঘাটতি ৭ হাজার ৪১০ কোটি টাকা: সংসদে শিক্ষামন্ত্রী
  • লালমনিরহাট সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, ঠেকিয়ে দিল বিজিবি
  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে

3
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

4
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী

6
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net