Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 14, 2026
অনেকেই আমাকে বাঙালি ভেবে বাংলায় কথা বলতে শুরু করেন: বিদ্যা বালান

বিনোদন

হিন্দুস্তান টাইমস
11 July, 2023, 10:30 am
Last modified: 11 July, 2023, 10:35 am

Related News

  • ‘গ্যাংস অভ ওয়াসেপুর ২’-এর পর ২০০ চিত্রনাট্য, ব্ল্যাঙ্ক চেক পেয়েছিলেন নওয়াজুদ্দিন, কিন্তু ফিরিয়ে দিয়েছিলেন সব 
  • ভারতের সবচেয়ে সফল স্টার কিড, ২৭ বছরেই দিয়েছেন ‘২,০০০ কোটির’ সিনেমা, প্রশংসা কুড়িয়েছেন কান-এ
  • শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি মহাকালের মহানায়ক
  • সংলাপ সংকটে বলিউড, ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন একমাত্র শাহরুখ খান
  • বাজে অ্যানিমেশন, অগোছালো গল্প: তবুও চীনের বক্স অফিসে হিট যে সিনেমা 

অনেকেই আমাকে বাঙালি ভেবে বাংলায় কথা বলতে শুরু করেন: বিদ্যা বালান

'অধিকাংশ লোকজন আমায় বাঙালি মনে করেন। তাঁরা আমার সঙ্গে বাংলা ভাষাতেই কথা বলেন। আমি বাংলা ভাষাটা জানি বলে বলতে বা বুঝতে পারি। কিন্তু আমার পরিবার মাঝেমাঝে হতবাক হয়ে যায় বিষয়টা দেখে।'
হিন্দুস্তান টাইমস
11 July, 2023, 10:30 am
Last modified: 11 July, 2023, 10:35 am
'পরিণীতা' চলচ্চিত্রে বাঙালি চরিত্রে বিদ্যা বালান। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী বিদ্যা বালান জানিয়েছেন, তাঁকে দেখে অনেকেই বাঙালি ভাবেন এবং বাংলায় কথা বলতেও শুরু করেন তাঁর সঙ্গে! আর হবে নাই বা কেন, তাঁর পথচলাই যে শুরু হয়েছিল একটি বাংলা সিনেমা 'ভালো থেকো' দিয়ে। এরপর ২০০৫ সালে বলিউডে অভিষেক বিদ্যার, তাও আবার  শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'পরিণীতা' উপন্যাস অবলম্বনে তৈরি একই নামের ছবি দিয়ে। ফলে সেখানেও তাঁকে বাঙালির চরিত্রে দেখা গিয়েছে।

এছাড়া বিদ্যা বালানের ক্যারিয়ারের অন্যতম সফল চলচ্চিত্র 'কাহানি' তো আছেই। বম্বে জার্নিকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, তিনি আদতে একজন দক্ষিণ ভারতীয় হলেও, আজও অনেকেই তাঁকে বাঙালি ভেবে ভুল করেন।

অভিনেত্রী তাঁর এই সাক্ষাৎকারে বলেন, 'অধিকাংশ লোকজন আমায় বাঙালি মনে করেন। তাঁরা আমার সঙ্গে বাংলা ভাষাতেই কথা বলেন। আমি বাংলা ভাষাটা জানি বলে বলতে বা বুঝতে পারি। কিন্তু আমার পরিবার মাঝেমাঝে হতবাক হয়ে যায় বিষয়টা দেখে।'

তিনি আরও বলেন, 'আমাকে কেউ ভিদ্যা বললে আমি তাঁদের বিদ্যা দিদি বলতে বলি।' সঞ্চালক তাঁর সঙ্গে মশকরা করে বাংলায় কথা বললে অভিনেত্রী সেই কথার উত্তর ভাঙা ভাঙা বাংলাতেই দেন। বলেন 'আমি মন থেকে বাঙালি।'

তবে সাক্ষাৎকারে দক্ষিণী খাবারের প্রতি নিজের ভালোবাসার কথাও জানাতে ভোলেননি বিদ্যা। অভিনেত্রীর ভাষ্যে, 'সবচেয়ে সেরা দক্ষিণ ভারতীয় খাবার আমার বাড়িতেই পাওয়া যায়। আমি বাইরের দক্ষিণ ভারতীয় খাবার একদম খেতে পারি না। কত কত সোডা দিয়ে দেয়! ইডলি, দোসার মতো ভালো জলখাবার আর হয় না।'

বিদ্যা এই সাক্ষাৎকারে জানান, তিনি দক্ষিণ ভারতীয় বিয়েবাড়িতে যেতেন কেবল সেখানকার খাবারের জন্য। 'দক্ষিণ ভারতীয় কারো বিয়েতে নিমন্ত্রণ পেলেই জলখাবার খেতে চলে যেতাম। জলখাবারটাই এত ভালো হয় এসব জায়গায় যে লাঞ্চ বা ডিনার কিছুই আর করার প্রয়োজন হয় না', বলেন অভিনেত্রী। 

Related Topics

টপ নিউজ

বিদ্যা বালান / বলিউড অভিনেত্রী / বাঙালি / বাংলা ভাষা / সিনেমা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
    ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত
  • জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
    ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের
  • ছবি: বেপজা
    লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড
  • ফাইল ছবি: সংগৃহীত
    তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক 
  • ছবি: রয়টার্স
    কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন
  • ফাইল ছবি: টিবিএস
    ১০-৩০ কাউন্টের সুতা আমদানিসংক্রান্ত আদেশ স্থগিত করল বাণিজ্য মন্ত্রণালয়

Related News

  • ‘গ্যাংস অভ ওয়াসেপুর ২’-এর পর ২০০ চিত্রনাট্য, ব্ল্যাঙ্ক চেক পেয়েছিলেন নওয়াজুদ্দিন, কিন্তু ফিরিয়ে দিয়েছিলেন সব 
  • ভারতের সবচেয়ে সফল স্টার কিড, ২৭ বছরেই দিয়েছেন ‘২,০০০ কোটির’ সিনেমা, প্রশংসা কুড়িয়েছেন কান-এ
  • শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি মহাকালের মহানায়ক
  • সংলাপ সংকটে বলিউড, ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন একমাত্র শাহরুখ খান
  • বাজে অ্যানিমেশন, অগোছালো গল্প: তবুও চীনের বক্স অফিসে হিট যে সিনেমা 

Most Read

1
ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত

2
জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের

3
ছবি: বেপজা
অর্থনীতি

লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক 

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন

6
ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

১০-৩০ কাউন্টের সুতা আমদানিসংক্রান্ত আদেশ স্থগিত করল বাণিজ্য মন্ত্রণালয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net