Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
নওয়াজের বিরুদ্ধে সন্তানসহ বাড়িছাড়া করার অভিযোগ স্ত্রী আলিয়ার  

বিনোদন

টিবিএস ডেস্ক
04 March, 2023, 01:10 pm
Last modified: 04 March, 2023, 01:16 pm

Related News

  • নওয়াজের সিনেমা 'হাড্ডি' ৭ সেপ্টেম্বর ওটিটিতে মুক্তি পাচ্ছে
  • ভাগ্যের জোরে কিছুই হয়নি, সব আমার কঠোর পরিশ্রমের ফল: নওয়াজউদ্দিন
  • বছর ঘোরার আগেই দুবাইকে বিদায়, কেন দুই সন্তান নিয়ে মুম্বাইয়ে হাজির নওয়াজের স্ত্রী?
  • ‘নূরানী চেহরা’র পোস্টারে চমক জাগালেন নওয়াজুদ্দিন ও নূপুর সানোন
  • নওয়াজউদ্দিন সিদ্দিকীর স্বপ্নের নতুন বাড়ি হবে তার বাবার নামে

নওয়াজের বিরুদ্ধে সন্তানসহ বাড়িছাড়া করার অভিযোগ স্ত্রী আলিয়ার  

আলিয়ার অভিযোগ, তিনি যাতে বাড়িতে প্রবেশ করতে না পারেন সেজন্য বাড়ির বাইরে প্রহরী রেখেছেন নওয়াজ।
টিবিএস ডেস্ক
04 March, 2023, 01:10 pm
Last modified: 04 March, 2023, 01:16 pm
ছবি: আইএএনএস

ভারতের তারকা অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর পারিবারিক কলহ যেন থামছেই না। স্ত্রী আলিয়া এ বলিউড তারকার বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেই যাচ্ছেন। এবার নওয়াজের বিরুদ্ধে দুই সন্তানসহ নিজেকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন তিনি। খবর ডেকান হেরাল্ডের।  

গতকাল (শুক্রবার) ইন্সটাগ্রামে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করে এ দাবি করেন আলিয়া। এছাড়াও আলিয়ার অভিযোগ, তিনি যাতে বাড়িতে প্রবেশ করতে না পারেন সেজন্য বাড়ির বাইরে প্রহরী রেখেছেন নওয়াজ।

পোস্ট করা একটি ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, "নওয়াজের বাড়িতে আমি ৪০ দিন ধরে ছিলাম। আজ ভেরসোভা পুলিশ ষ্টেশন থেকে আমাকে ডাকা হলে আমি সেখানে যাই। কিন্তু আমি যখন সন্তানসহ ফিরে আসি, তখন বাড়ির সামনে বেশ কয়েকজন প্রহরীকে দেখতে পাই। আমরা যাতে বাড়িতে প্রবেশ করতে না পারি সেজন্য তাদের রাখা হয়েছে।"

ভিডিও ক্লিপে স্ত্রী আলিয়ার পাশে নওয়াজের ১২ বছরের মেয়েকে অঝোরে কাঁদতে দেখা যায়। এছাড়া বাড়ির বাইরে মায়ের পাশে চুপচাপ দাঁড়িয়ে ছিল অভিনেতার ৭ বছরের ছেলে। 

স্ত্রীর এ অভিযোগের বিষয়ে অভিনেতা নওয়াজের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এখন পর্যন্ত অভিনেতার বিরুদ্ধে কোন মামলাও করা হয়নি।

View this post on Instagram

A post shared by Aaliya Siddiqui (@aaliyanawazuddin)

এছাড়া সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অন্য এক ভিডিওতে দেখা যায়, নওয়াজ তার অসুস্থ মায়ের সাথে দেখা করতে গেলে তার ভাই ফাইজুদ্দিন অভিনেতাকে দেখা করতে দেননি। 

গত মাসে মুম্বাই হাইকোর্ট নওয়াজ এবং তার স্ত্রীকে তাদের দুই সন্তানের বিষয়ে আলোচনা মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেয়। অন্যদিকে নওয়াজের মায়ের অভিযোগ, আলিয়ার দ্বিতীয় সন্তান মোটেই নওয়াজের নিজের ছেলে নয় (বায়োলজিক্যাল সন্তান)। 

নওয়াজের মায়ের এ দাবির পর আদালতের দ্বারস্থ হয়েছিলেন স্ত্রী আলিয়া। একইসাথে তার আইনজীবী রিজওয়ান সিদ্দিকি হাইকোর্টে সন্তানের ডিএনএ টেস্টের আবেদন করেছিলেন। পরে অবশ্য তা প্রত্যাহার করে নিয়ে পারিবারিক আদালতে আপিল করেছিলেন আলিয়া।
 
Related Topics

টপ নিউজ

নওয়াজুদ্দীন সিদ্দিকী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
    সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
  • মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
    মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 
  • ‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
    কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • নওয়াজের সিনেমা 'হাড্ডি' ৭ সেপ্টেম্বর ওটিটিতে মুক্তি পাচ্ছে
  • ভাগ্যের জোরে কিছুই হয়নি, সব আমার কঠোর পরিশ্রমের ফল: নওয়াজউদ্দিন
  • বছর ঘোরার আগেই দুবাইকে বিদায়, কেন দুই সন্তান নিয়ে মুম্বাইয়ে হাজির নওয়াজের স্ত্রী?
  • ‘নূরানী চেহরা’র পোস্টারে চমক জাগালেন নওয়াজুদ্দিন ও নূপুর সানোন
  • নওয়াজউদ্দিন সিদ্দিকীর স্বপ্নের নতুন বাড়ি হবে তার বাবার নামে

Most Read

1
‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
আন্তর্জাতিক

সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ

2
মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
অর্থনীতি

মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

5
‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
অর্থনীতি

কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net