Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
হিন্দি সিনেমায় অশ্লীল গান ও দৃশ্য থাকে: ‘পাঠান’-এর বিরোধিতায় ডিপজল

বিনোদন

টিবিএস ডেস্ক
25 February, 2023, 01:50 pm
Last modified: 25 February, 2023, 02:00 pm

Related News

  • ডিপজলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, তদন্তে পিবিআই
  • অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে চলচ্চিত্র অভিনেতা ডিপজলের বিরুদ্ধে মামলা
  • চলচ্চিত্র শিল্পী সমিতির সম্পাদক পদে ডিপজলের দায়িত্ব পালনে ছয় মাসের নিষেধাজ্ঞা হাইকোর্টের
  • পাঠানের মতো ছবি বানাতে বলায় আমির খান বলেন, ‘শাহরুখ তো বানাচ্ছেই…’
  • ২০২৩ সালের আইএমডিবি তালিকা: ভারতীয় চলচ্চিত্রে শীর্ষে ‘পাঠান’, ওয়েব সিরিজে ‘ফারজি’

হিন্দি সিনেমায় অশ্লীল গান ও দৃশ্য থাকে: ‘পাঠান’-এর বিরোধিতায় ডিপজল

ডিপজলের মতে, “বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি মানসম্মত সিনেমা তৈরির চেষ্টা করে সর্বস্তরের দর্শকদের চাহিদা পূরণের চেষ্টা করে যাচ্ছে। এমতবস্থায় যদি দেশে হিন্দি সিনেমা আমদানি করা হয়, তবে দেশীয় সিনেমা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হবে।”
টিবিএস ডেস্ক
25 February, 2023, 01:50 pm
Last modified: 25 February, 2023, 02:00 pm
ছবি: টাইমস অফ ইন্ডিয়া

চলতি বছরের ২৫ জানুয়ারি ভারতজুড়ে মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত সিনেমা 'পাঠান'। মুক্তির পর থেকেই বাংলাদেশে থাকা বলিউড বাদশাহর অগণিত ভক্ত দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির জোর দাবি জানিয়ে আসছেন। এরই মাঝে হিন্দি সিনেমা নিয়ে বিতর্কিত এক মন্তব্য করেছেন ঢালিউডের খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। হিন্দি সিনেমার গান ও দৃশ্যকে অশ্লীল আখ্যায়িত করে দেশে 'পাঠান' মুক্তির বিরোধিতা করেছেন তিনি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।  

খল নায়ক হিসেবে তুমুল জনপ্রিয় ডিপজলের এ মন্তব্য দেশের গণ্ডি ছাড়িয়ে ভারতের বিনোদন জগতেও আলোচিত হচ্ছে। একইসাথে এ মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় ডিপজলকে নিয়ে বলিউড ভক্তরা পাল্টা উপহাস করছেন।  

বহু জল্পনা কল্পনার পর বাংলাদেশের প্রেক্ষাগৃহে দীর্ঘ আট বছর পর প্রথম বলিউড সিনেমা হিসেবে 'পাঠান' মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। 

একইসাথে বাংলাদেশের সিনেমা সম্পর্কিত ১৯টি সংগঠন বছরে ১০টি করে বলিউড সিনেমা দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের ব্যাপারে একমত হয়েছে। গতকাল (শুক্রবার) 'পাঠান' সিনেমাটি বাংলাদেশে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ফের জানানো হয়েছে, সাফটা চুক্তির নীতিমালার প্রক্রিয়া মেনে সিনেমাটি আমদানিতে আরও সময় লাগবে। 

অন্যদিকে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই পূর্বের ন্যায় হিন্দি সিনেমা প্রেক্ষাগৃহে প্রদর্শনের বিরোধিতা করেছেন। এদের সাথে সুর মিলিয়েই ডিপজল হিন্দি সিনেমা প্রদর্শনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। যদিও সোশ্যাল মিডিয়ায় বহু নেটিজেন অশ্লীল ও বিতর্কিত বাংলা সিনেমায় অভিনয় করার ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে ডিপজলের পাল্টা সমালোচনা করেছেন। 

বর্তমানে ডিপজলের অভিনীত পাঁচটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। 'পাঠান' সিনেমার মুক্তির বিষয়ে গণমাধ্যমে কথা বলতে যেয়ে ডিপজল বলেন, "বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি মানসম্মত সিনেমা তৈরির চেষ্টা করে সর্বস্তরের দর্শকদের চাহিদা পূরণের চেষ্টা করে যাচ্ছে। এমতবস্থায় যদি দেশে হিন্দি সিনেমা আমদানি করা হয়, তবে দেশীয় সিনেমা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হবে।"

ডিপজলের দাবি, বর্তমানে দেশীয় সিনেমার প্রতি দর্শকদের মাঝে ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি হচ্ছে। এটি দেশের সিনেমা হল বৃদ্ধিতেও সহায়ক হিসেবে কাজ করছে। বাংলদেশের দর্শকরা পরিবারের সাথে দেশীয় সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ সিনেমা দেখতে চান। 

ডিপজল মনে করেন যে, আদর্শগত দিক থেকে বাংলাদেশের সিনেমার সাথে হিন্দি সিনেমার তফাৎ রয়েছে। ঢালিউডের এ খলনায়ক বলেন, "হিন্দি সিনেমায় বহু অশ্লীল গান ও দৃশ্য থাকে। বাংলাদেশের সংস্কৃতির সাথে তাই হিন্দি সিনেমা যায় না।" একইসাথে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি পারিবারিক ঘরানার সিনেমা তৈরি করে বিনোদনের মাধ্যমে দর্শকদের নৈতিকতার শিক্ষা দেয় বলেও দাবি করেন তিনি।  

২০১৫ সালে সাময়িকভাবে হিন্দি সিনেমা প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এরপর বাংলাদেশে প্রথম হিন্দি সিনেমা হিসেবে সালমান খানের 'ওয়ান্টেড' মুক্তি পেয়েছিল। তবে তখন শাকিব খানের নেতৃত্বে হিন্দি সিনেমা প্রদর্শনের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয়। 

এক পর্যায়ে দেশের বিনোদন জগতের একটা বিশাল অংশের বাঁধার মুখে হিন্দি সিনেমার ওপর নিষেধাজ্ঞা পুনরায় বহাল করা হয়। যদিও বর্তমানে হিন্দি সিনেমার পাইরেটেড কপি খুব সহজেই বাংলাদেশে পাওয়া যাচ্ছে এবং দেশের দর্শকেরা বলিউডের প্রায় সকল জনপ্রিয় সিনেমা দেখছেন।
 

Related Topics

টপ নিউজ

ডিপজল / পাঠান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • প্রতীকী ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি
  • ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
    'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

Related News

  • ডিপজলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, তদন্তে পিবিআই
  • অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে চলচ্চিত্র অভিনেতা ডিপজলের বিরুদ্ধে মামলা
  • চলচ্চিত্র শিল্পী সমিতির সম্পাদক পদে ডিপজলের দায়িত্ব পালনে ছয় মাসের নিষেধাজ্ঞা হাইকোর্টের
  • পাঠানের মতো ছবি বানাতে বলায় আমির খান বলেন, ‘শাহরুখ তো বানাচ্ছেই…’
  • ২০২৩ সালের আইএমডিবি তালিকা: ভারতীয় চলচ্চিত্রে শীর্ষে ‘পাঠান’, ওয়েব সিরিজে ‘ফারজি’

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি

2
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

3
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

4
প্রতীকী ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি

6
ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net