Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
কেউ বিশ্বাসঘাতকতা করলেও, আস্থা হারালে চলবে না: শাকিরার বার্তার বিশ্বাসঘাতক কি পিকে!   

বিনোদন

টিবিএস ডেস্ক
03 January, 2023, 02:25 pm
Last modified: 03 January, 2023, 02:35 pm

Related News

  • দায়িত্ব নেওয়ার পর প্রথম বার্তায় যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা
  • সন্তান আত্মহত্যা–সংক্রান্ত কনটেন্ট খুঁজলে অভিভাবকদের সতর্ক করবে ইনস্টাগ্রাম
  • 'রক অ্যান্ড রোল হল অব ফেম’: মনোনয়নের তালিকায় ফিল কলিন্স, পিংক, ওয়েসিস ও শাকিরা
  • ইনস্টাগ্রামে সম্পর্ক প্রকাশ্যে আনলেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডো
  • সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা: কী আছে অস্ট্রেলিয়ার কিশোরদের ভাগ্যে?

কেউ বিশ্বাসঘাতকতা করলেও, আস্থা হারালে চলবে না: শাকিরার বার্তার বিশ্বাসঘাতক কি পিকে!   

২০১০ ফুটবল বিশ্বকাপের সময় বার্সেলোনার তারকা ফুটবলার পিকের সাথে পরিচয় হয় শাকিরার। ভালোবাসায় ঘেরা এ সম্পর্ক ২০২২ সালে এসে শেষ হয় তিক্ততায়।
টিবিএস ডেস্ক
03 January, 2023, 02:25 pm
Last modified: 03 January, 2023, 02:35 pm
কলম্বিয়ান পপ তারকা শাকিরা। ছবি: সংগৃহীত

স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের দীর্ঘ এক যুগের সম্পর্ক ছিল কলম্বিয়ান পপ তারকা শাকিরার। সেলিব্রেটি জুটি হওয়ায় ফুটবল বিশ্বে শাকিরা ও পিকে ছিলেন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। তবে গত বছর সবাইকে চমকে দিয়ে পিকের সাথে বিচ্ছেদের ঘোষণা দেন শাকিরা। সম্প্রতি নতুন বছর উপলক্ষে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের উদ্দেশ্য ইনস্টাগ্রামে আবেগী এক বার্তা লিখেছেন।

গেল সোমবার ইনস্টাগ্রামে দেওয়া পোস্টটিতে শাকিরা মূলত গত বছর পিকের সাথে বিচ্ছেদের কঠিন সময়ের কথা স্মরণ করেছেন। একই সাথে সাথে ভবিষ্যতের জন্য নিজেকে মানসিকভাবে শক্ত রাখার কথাও জানিয়েছেন। কলম্বিয়ান এ তারকা বলেন, "নতুন বছরেও ক্ষত বয়ে বেড়াচ্ছি। কিন্তু সময় সবচেয়ে বড় চিকিৎসক। কেউ বিশ্বাসঘাতকতা করলেও, আস্থা হারালে চলবে না। অবজ্ঞার মুখে নিজেকে মূল্য দিতে শিখুন।"

২০১০ ফুটবল বিশ্বকাপের সময় বার্সেলোনার তারকা ফুটবলার পিকের সাথে পরিচয় হয় শাকিরার। ভালোবাসায় ঘেরা এ সম্পর্ক ২০২২ সালে এসে শেষ হয় তিক্ততায়। শুধু তাই নয়, সম্পর্কে শেষে পিকের বিরুদ্ধে পরোক্ষভাবে বিশ্বাসঘাতকতার অভিযোগও তোলেন কলম্বিয়ান এ শিল্পী।

View this post on Instagram

A post shared by Shakira (@shakira)

ইনস্টাগ্রাম পোস্টে শাকিরা বলেন, "আমাদের জীবনে খারাপের চেয়ে ভালো মানুষই বেশি। অসংবেদনশীল মানুষের চেয়ে সহানুভূতিশীল মানুষ বেশি। জীবন থেকে যারা চলে যায় তাদের সংখ্যা কম এবং যারা আমাদের পাশে থাকে তাদের সংখ্যাই বেশি।"

গত বছর নিজের প্রকাশিত 'তে ফেলিসিতো' গানের লিরিক্সে প্রতারক প্রেমিকের ওপর নিজের অভিমানের কথা বলেছিলেন 'ওয়াকা ওয়াকা' খ্যাত এ শিল্পী। একই বছরের জুনে বিচ্ছেদের সময় শাকিরা বলেছিলেন, "দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সন্তানরা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের ভালোর জন্য আমাদের ব্যক্তিগত বিষয়ে সম্মান জানানোর আহ্বান জানাই। বিষয়টি বুঝতে পারার জন্য সবাইকে ধন্যবাদ।"

দুই ছেলে সাশা ও মিলানের সাথে শাকিরা। ছবি: সংগৃহীত

সম্পর্ক ভেঙে গেলেও দুজনের মাঝে সন্তানসহ নানা বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া বাকি আছে। পোস্টের শেষে শাকিরা বলেন, "আমাদের চোখের পানি অপচয় নয়। বরং শোকাহত সেই চোখের পানি থেকেই ভবিষ্যতের জন্ম হবে যা আমাদের আরও বড় মানুষ করে তুলবে। আর তাই হৃদয়ভঙ্গের পরেও আমরা ভালোবাসা চালিয়ে যেতে পারি।"

শাকিরা ও পিকের রয়েছে সাশা ও মিলান নামের দুই সন্তান। বিচ্ছেদের পর এ দুই সন্তান কোথায় এবং কার সাথে থাকবে তা নিয়ে বিরোধ তৈরি হয়েছিল, যদিও পরে সন্তানদের অভিভাবকত্ব পেয়েছেন মূলত শাকিরাই। তবে তারা নির্দিষ্ট সময় পর পর বাবার সাথেও থাকতে পারবে এবং সময় কাটাতে পারবে।

সূত্র: মার্কা  
 
Related Topics

টপ নিউজ

শাকিরা / পিকে / বিশ্বাসঘাতকতা / ইনস্টাগ্রাম / বার্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • দায়িত্ব নেওয়ার পর প্রথম বার্তায় যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা
  • সন্তান আত্মহত্যা–সংক্রান্ত কনটেন্ট খুঁজলে অভিভাবকদের সতর্ক করবে ইনস্টাগ্রাম
  • 'রক অ্যান্ড রোল হল অব ফেম’: মনোনয়নের তালিকায় ফিল কলিন্স, পিংক, ওয়েসিস ও শাকিরা
  • ইনস্টাগ্রামে সম্পর্ক প্রকাশ্যে আনলেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডো
  • সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা: কী আছে অস্ট্রেলিয়ার কিশোরদের ভাগ্যে?

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net