Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
সুযোগ পেলে পাকিস্তানি ছবিতে কাজ করতে চান রণবীর 

বিনোদন

টিবিএস ডেস্ক
14 December, 2022, 11:45 am
Last modified: 14 December, 2022, 12:02 pm

Related News

  • প্রথমবারের মতো মেয়েকে প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া
  • দেশের ৪৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেল 'অ্যানিমেল'
  • ৫ দিনে ‘এনিমেল’ সিনেমায় আয় ৩০০ কোটি ছুঁইছুঁই!
  • কাপুর পরিবার থেকে তিনিই প্রথম মাধ্যমিক পাশ করেন! 
  • কে হবেন ক্রিকেটার অমরনাথ? আমির না রণবীর?

সুযোগ পেলে পাকিস্তানি ছবিতে কাজ করতে চান রণবীর 

গত ৬ বছর ধরে ভারত-পাকিস্তানের সাংস্কৃতিক আদানপ্রদান বন্ধ রয়েছে।
টিবিএস ডেস্ক
14 December, 2022, 11:45 am
Last modified: 14 December, 2022, 12:02 pm

শুধু যে মুম্বাইতেই কাজ করতে চান বলিউড সুপারস্টার রণবীর কাপুর, তা নয়। অন্য ইন্ডাস্ট্রি থেকে প্রস্তাব এলে খুশিই হবেন, এমনই জানালেন সম্প্রতি। খবর আনন্দবাজার পত্রিকার। 

বিশেষত পাকিস্তানি ছবি করার সুযোগ পেলে তিনি এক পায়ে রাজি। কিন্তু গত ৬ বছর ধরে ভারত-পাকিস্তানের সাংস্কৃতিক আদানপ্রদানই যে বন্ধ! কিন্তু প্রযোজনা সংস্থা অন্য কোথাও হলে কাজ করবেন কি? সম্প্রতি এক অনুষ্ঠানে প্রশ্নটি রেখেছিলেন এক বর্ষীয়ান পাকিস্তানি পরিচালক। 

জবাবে রণবীর বললেন, "অবশ্যই। আমি মনে করি, শিল্পীদের জন্য কোনও ভৌগোলিক সীমা হয় না। মিলেমিশে থাকা এবং আদানপ্রদানই শিল্পের সমৃদ্ধির মূল শর্ত। 'মওলা জাট'-এর মতো কাজের জন্য আপনাদের কুর্নিশ। শেষ ক'বছরে এটা অন্যতম বড় কাজ যা আমি দেখেছি। আমার খুব ভাল লাগবে পাকিস্তানের কোনও ছবির অংশ হতে পারলে।"

প্রসঙ্গত, ফাওয়াদ খান এবং মাহিরা খান অভিনীত 'দ্য লেজেন্ড অফ মওলা জাট' মুক্তি পেয়েছে চলতি বছর অক্টোবরে। ফাওয়াদ এবং মাহিরা দু'জনেই ভারতীয় ছবিতে কাজ করেছেন। 'রইস'-এ শাহরুখ খানের সঙ্গে দেখা গিয়েছে মাহিরাকে। 'খুবসুরত' এবং 'কাপুর অ্যান্ড সন্স'-এ অভিনয় করেছেন ফাওয়াদ। সুযোগ পেলে এ ধরনের উদাহরণ রণবীরও তৈরি করবেন বলে ইচ্ছা প্রকাশ করেন। 

১৫ বছরের অভিনয় জীবনে কত কিছুই দেখলেন তিনি। তারকাসন্তান হওয়ার কারণে বিশেষ খ্যাতি পেয়েছেন তা নয়। রণবীরের মতে, তিনি যা কিছু করেছেন, নিজের চেষ্টায়। কন্যা রাহার জন্মের পর সবকিছু নতুন করে উপলব্ধি করছেন অভিনেতা। জীবন প্রায় ৪০ ছুঁইছুঁই। পরিকল্পনাগুলো একটু গুছিয়ে নিতে চাইছেন এবার।

জানালেন, কয়েক বছরের মধ্যে পরিচালনায় আসতে চান। নিজের পরিচালিত ছবিতে অভিনয়ও করবেন প্রয়োজন পড়লে। বললেন, "আমি বরাবরই ছবি বানাতে চেয়েছি। কিন্তু গল্প লেখার সাহস করে উঠতে পারিনি এখনও। চেয়েছি গল্পগুলো নিজে থেকে আসুক। কিন্তু তারপরও কিছু দাঁড় করাতে পারিনি। কারণ, আমি লেখক নই। অন্যের সঙ্গে চিন্তাভাবনাগুলো ভাগ করতেও লজ্জা করে। কিন্তু পারব। আগামী ১০ বছর এটাই করতে হবে আসলে। আমি পরিচালনায় আসবই। আশা করি সেগুলোতে অভিনয়ও করব।"

রণবীরের কথায় উঠে এল 'শমশেরা'র ব্যর্থতার প্রসঙ্গও। বললেন, "ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল আমি করেছি এই ছবিতে। প্রচণ্ড গরমে নকল দাঁড়ি ঠিক রাখতে গিয়ে মনে হচ্ছিল আমার মুখটাই গলে যাচ্ছে। বক্স অফিসে ধরাশায়ী এই ছবি থেকে আমি অনেক কিছু শিখেছি।"

২০১৭ সালে নিজের প্রযোজিত ছবি 'জগ্গা জাসুস' নিয়েও মুখ খোলেন তিনি। সে ছবিও বক্স অফিসে প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছিল। কিন্তু কারণ এখনও বুঝতে পারেননি রণবীর। বললেন, "আমাদের সবার প্যাশন থেকে করা কাজ। অনুরাগ বসুর পরিচালনা। হৃদয়স্পর্শী কাহিনি। তা সত্ত্বেও সেই ছবি চলল না। খারাপ লাগে এমন বিষয়গুলো। এখনও ভাবলে কষ্ট হয়।"

রণবীর অভিনীত শেষ ছবি ছিল স্ত্রী আলিয়া ভাটের সঙ্গে। অয়ন মুখার্জী পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' চলতি বছর বিপুল জনপ্রিয়তা পেয়েছে। এই ছবির সেটেই প্রেমে পড়েছিলেন 'রণলিয়া'। তারপর বিয়ে। আর এখন তাদের কোলজুড়ে কন্যা রাহা নতুন জীবনের জয়গান গাইছে। 

Related Topics

টপ নিউজ

রণবীর কাপুর / রণবীর-আলিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • প্রথমবারের মতো মেয়েকে প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া
  • দেশের ৪৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেল 'অ্যানিমেল'
  • ৫ দিনে ‘এনিমেল’ সিনেমায় আয় ৩০০ কোটি ছুঁইছুঁই!
  • কাপুর পরিবার থেকে তিনিই প্রথম মাধ্যমিক পাশ করেন! 
  • কে হবেন ক্রিকেটার অমরনাথ? আমির না রণবীর?

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net