Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে বাবার মামলা নিয়ে মুখ খুললেন জনি ডেপের মেয়ে!  

বিনোদন

টিবিএস ডেস্ক
17 November, 2022, 09:05 pm
Last modified: 17 November, 2022, 09:23 pm

Related News

  • সরকারের উচ্চপদস্থদের নিয়ে ‘কুরুচিপূর্ণ পোস্ট’, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৬
  • বিদ্যুৎমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ মন্তব্য: মানহানির মামলায় হাইকোর্টে আগাম জামিন পেলেন আমির হামজা
  • লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মারা গেল বড় মেয়েও
  • যৌন হেনস্থা ও মানহানির রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন ট্রাম্পের
  • নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা ট্রাম্পের

অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে বাবার মামলা নিয়ে মুখ খুললেন জনি ডেপের মেয়ে!  

লিলি রোজ বলেন, "যখন কারো একান্ত ব্যক্তিগত কোনোকিছু হঠাৎ করেই জনসম্মুখে চলে আসে, তখন আমি নিজের ভাবনাগুলো নিজের মধ্যে রাখাই শ্রেয় মনে করেছি।"
টিবিএস ডেস্ক
17 November, 2022, 09:05 pm
Last modified: 17 November, 2022, 09:23 pm
(বাঁ থেকে) লিলি রোজ, জনি ডেপ ও অ্যাম্বার হার্ড।

চলতি বছরের সবচেয়ে আলোচিত একটি ঘটনা ছিল হলিউড অভিনেতা জনি ডেপ ও তার প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের মধ্যে মানহানি মামলা। বহু সমালোচনা-বিতর্কের পর এ মামলার রায় আসে এবং জনি ডেপ এতে জয়লাভ করেন। মামলাটি নিয়ে দুই পক্ষের অনেক আত্মীয়স্বজন-বন্ধুবান্ধবদের তলব করা থেকে শুরু করে গণমাধ্যমে তাদের বক্তব্য প্রচারিত হলেও, জনি ডেপের মেয়ে লিলি রোজ বাবার এই মামলার বিষয়ে শুরু থেকেই নীরব ভূমিকা পালন করেছেন। তবে সম্প্রতি এমন সিদ্ধান্তের বিষয়টি নিয়ে কথা বলেছেন লিলি রোজ। 

জনি ডেপ ও তার প্রাক্তন স্ত্রী ভেনেসা পারাদিসের ঘরে জন্ম নেওয়া লিলি রোজের বয়স এখন ২৩ বছর। কিন্তু মামলা চলাকালীন তিনি খুব বেশি লাইমলাইটে আসেননি। অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে বাবার মামলার শুনানি নিয়েও টু শব্দটি করেননি তিনি।

তবে কিছুদিন আগে এলি ম্যাগাজিনের সঙ্গে তিনি বেশকিছু বিষয় নিয়ে কথা বলেছেন লিলি রোজ, এর মধ্যে এইচবিওতে তার আগামী সিরিজ এবং তার বাবার ব্লকবাস্টার মামলাটির প্রসঙ্গও এসেছে।

সাক্ষাৎকারের সময় অন্যতম আকর্ষণই ছিল 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' তারকার আলোচিত মানহানি মামলাটি, যার কারণে নিজের হারানো খ্যাতি দ্বিগুণ করে ফিরে পেয়েছেন ডেপ। লিলি রোজকে যখন প্রশ্ন করা হয়, তিনি কেন বাবার মামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি, তখন তিনি জবাব দেন- "যখন কারো একান্ত ব্যক্তিগত কোনোকিছু হঠাৎ করেই জনসম্মুখে চলে আসে, তখন আমি নিজের ভাবনাগুলো নিজের মধ্যে রাখাই শ্রেয় মনে করেছি।"

এলি ম্যাগাজিনের সাথে কথপোকথনের সময় এই ফরাসি-আমেরিকান অভিনেত্রী আরও বলেন, "আমি মনে করি, আমি এখানে কারো কথার জবাব দিতে আসিনি। আর আমার মনে হয়, আমার ক্যারিয়ারের কারণেই অনেক মানুষ আমার জীবনে থাকা পুরুষদের উপস্থিতি দিয়ে আমাকে সংজ্ঞায়িত করতে চায়, যেমন- আমার বয়ফ্রেন্ড বা পরিবারের কোনো সদস্য, সে যাই হোক। তবে আমি নিজে যা যা বিশ্বাস করি, সেই আলোকে আমাকে সংজ্ঞায়িত করলে ভালো হয়।

অনেকেরই ধারণা, তারকা মানেই তাদের জীবনের সবকিছু সাধারণ মানুষ জানতে পারবে এবং তা নিয়ে আলোচনা করতে পারবে। কিন্তু ডেপের মেয়ে লিলি রোজ জানিয়ে দিয়েছেন, তাদের পারিবারিক যেকোনো কিছুর ক্ষেত্রেই গোপনিয়তা বজায় রাখা হবে। দুজন বিখ্যাত মা-বাবার ঘরে বেড়ে ওঠার সময়টা কেমন ছিল এবং তার সম্পর্কে সাধারণ লোকে কী মনে করতো, তা নিয়েও কথা বলেছেন লিলি।

"আমার মা-বাবা আমাকে এবং আমার ভাই জ্যাককে যতটা সম্ভব সুরক্ষা দিয়েছেন। আমি জানি আমার শৈশব আর দশটা সাধারণ মানুষের শৈশবের মতো ছিল না। এই একটা বিষয় খুবই সুনির্দিষ্ট...কিন্তু আমাকে এভাবেই চলতে হয়েছে", বলেন লিলি। 

সূত্র: দ্য নিউজ 

Related Topics

টপ নিউজ

জনি ডেপ / অ্যাম্বার হার্ড / মেয়ে / লিলি রোজ ডেপ / মানহানি মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • ফাইল ছবি: সংগৃহীত
    শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক
  • ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
    ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    ডলারের দাম আবার কেন বাড়ছে?

Related News

  • সরকারের উচ্চপদস্থদের নিয়ে ‘কুরুচিপূর্ণ পোস্ট’, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৬
  • বিদ্যুৎমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ মন্তব্য: মানহানির মামলায় হাইকোর্টে আগাম জামিন পেলেন আমির হামজা
  • লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মারা গেল বড় মেয়েও
  • যৌন হেনস্থা ও মানহানির রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন ট্রাম্পের
  • নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা ট্রাম্পের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

3
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক

5
ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা

6
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম আবার কেন বাড়ছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net