Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
শোয়েব-সানিয়ার বিচ্ছেদের নেপথ্যে পাকিস্তানি অভিনেত্রী? কে এই আয়েশা ওমর?    

বিনোদন

টিবিএস ডেস্ক
12 November, 2022, 04:25 pm
Last modified: 12 November, 2022, 04:36 pm

Related News

  • ‘আমরা অনেক দিন ধরেই আলাদা আছি’: দ্বিতীয় স্ত্রী রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে তাহসান 
  • জাস্টিন ট্রুডোর সাথে কেটি পেরির প্রেম, অবশেষে মুখ খুললেন সাবেক স্ত্রী সোফি
  • বাশার আল আসাদের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেননি আসমা: ক্রেমলিন
  • ‘আমাকে ভালোবাসা খুঁজতে হবে': কাপিল শর্মার শো-তে সানিয়া মির্জা
  • দেশে তালাক ও বিচ্ছেদ কমেছে

শোয়েব-সানিয়ার বিচ্ছেদের নেপথ্যে পাকিস্তানি অভিনেত্রী? কে এই আয়েশা ওমর?    

২০২১ সালে শোয়েব মালিকের সাথে একটি সাহসী ফটোশ্যুটে অংশ নিয়েছিলেন আয়েশা ওমর। সেসময় এক সাক্ষাৎকারে আয়েশার অনেক প্রশংসাও করেছিলেন শোয়েব। বছরখানেক আগের সেই ফটোশ্যুটের সূত্রেই আয়েশার সাথে শোয়েবের ঘনিষ্ঠতা তৈরি হয়েছে বলে গণমাধ্যমগুলোর দাবি। 
টিবিএস ডেস্ক
12 November, 2022, 04:25 pm
Last modified: 12 November, 2022, 04:36 pm
সানিয়া মির্জা-শোয়েব মালিক (বামে), আয়েশা ওমর (ডানে)। ছবি: সংগৃহীত

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মালিকের বিবাহবিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই তারকা জুটির দীর্ঘদিনের সংসার কেন ভাঙতে চলেছে এবং এই মুহূর্তে তাদের সম্পর্ক কোন পর্যায়ে আছে তা জানার কৌতূহল অনেকেরই। তবে এরই মধ্যে দুজনের সম্পর্কে তৃতীয় পক্ষের আগমন ঘটেছে বলে বিশ্বাস অনেকের। তারই জের ধরে উঠে এসেছে পাকিস্তানি অভিনেত্রী আয়েশা ওমরের নাম।

একাধিক গণমাধ্যমে দাবি করা হচ্ছে, সানিয়া-শোয়েবের বিচ্ছেদ ইতোমধ্যেই হয়ে গেছে, এখন শুধু কাগজে কলমে সই করা বাকি। সেই সাথে এই বিচ্ছেদের পেছনে কারণ হিসেবে বলা হচ্ছে আয়েশা ওমরের সাথে শোয়েবের ঘনিষ্ঠতা। কিন্তু কে এই আয়েশা ওমর? তার সঙ্গে শোয়েব মালিকের পরিচয়ই বা হলো কি করে?

আয়েশা ওমর। ছবি: ডিএনএ ইন্ডিয়া

আয়েশা ওমর একজন খ্যাতনামা পাকিস্তানি অভিনেত্রী ও ইউটিউবার। নিজ দেশে তাকে একজন উল্লেখযোগ্য স্টাইল আইকন মানা হয় এবং তিনি পাকিস্তানের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে একজন।

২০২১ সালে শোয়েব মালিকের সাথে একটি সাহসী ফটোশ্যুটে অংশ নিয়েছিলেন আয়েশা ওমর। সেসময় এক সাক্ষাৎকারে আয়েশার অনেক প্রশংসাও করেছিলেন শোয়েব। ফটোশ্যুটে আয়েশা তাকে অনেক সাহায্য করেছেন-এমনটাই ছিল সাবেক ক্রিকেটারের ভাষ্য। বছরখানেক আগের সেই ফটোশ্যুটের সূত্রেই আয়েশার সাথে শোয়েবের ঘনিষ্ঠতা তৈরি হয়েছে বলে গণমাধ্যমগুলোর দাবি।

২০১৫ সালে রোমান্টিক-কমেডি ঘরানার ছবি 'করাচি সে লাহোর'-এ অভিনয়ের মাধ্যমে সিনেমায় অভিষেক ঘটে আয়েশা ওমরের। এরপর তিনি অভিনয় করেন যুদ্ধভিত্তিক সিনেমা ইয়ালগার (২০১৭) ও 'কাফ কঙ্গনা' (২০১৯) নাটকে।

বছরখানেক আগে শোয়েব মালিকের সাথে একটি সাহসী ফটোশ্যুটে অংশ নেন আয়েশা ওমর। ছবি: ডিএনএ ইন্ডিয়া

তবে অভিনয়ের পাশাপাশি সঙ্গীতের জগতেও বিচরণ করেছেন আয়েশা। ২০১২ সালে 'চলতে চলতে' ও 'খামোশি' নামের দুটি গানের অ্যালবাম মুক্তি পায় তার। 'খামোশি' অ্যালবামের জন্য তিনি লাক্স স্টাইল অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যালবাম জিতেছিলেন। এরপর ২০১৩ সালে 'গিম্মি গিম্মি' নামে তৃতীয় অ্যালবাম মুক্তি পায় তার।

আয়েশা ওমর একজন জনপ্রিয় উপস্থাপিকা ও ইউটিউবার। সিএনবিসি পাকিস্তান এর মর্নিং শো 'ইয়ে ওয়াক্ত হ্যায় মেরা' উপস্থাপনার মাধ্যমে বেশ জনপ্রিয়তা পান এই অভিনেত্রী। এছাড়াও, নিজের ইউটিউব চ্যানেলে নানা ধরনের কন্টেন্ট আপলোডের মাধ্যমেও সক্রিয় আছেন তিনি।

সূত্র: ডিএনএ ইন্ডিয়া 

Related Topics

টপ নিউজ

সানিয়া মির্জা / শোয়েব মালিক / বিচ্ছেদ / আয়েশা ওমর / পাকিস্তানি অভিনেত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • ‘আমরা অনেক দিন ধরেই আলাদা আছি’: দ্বিতীয় স্ত্রী রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে তাহসান 
  • জাস্টিন ট্রুডোর সাথে কেটি পেরির প্রেম, অবশেষে মুখ খুললেন সাবেক স্ত্রী সোফি
  • বাশার আল আসাদের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেননি আসমা: ক্রেমলিন
  • ‘আমাকে ভালোবাসা খুঁজতে হবে': কাপিল শর্মার শো-তে সানিয়া মির্জা
  • দেশে তালাক ও বিচ্ছেদ কমেছে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net