Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
কলকাতার নন্দনে ‘হাওয়া’র রেকর্ড, প্রশংসায় ভাসলেন চঞ্চল চৌধুরী

বিনোদন

টিবিএস রিপোর্ট
02 November, 2022, 10:45 am
Last modified: 02 November, 2022, 11:10 am

Related News

  • আমার ভাষার চলচ্চিত্র: ভাষার মাসে মাতৃভাষায় চলচ্চিত্র
  • ‘পদাতিক’-এ খোদ সত্যজিতের গলার আওয়াজ, এআই দিয়ে বড় চমক সৃজিতের
  • দ্বাবিংশ ঢাকা চলচ্চিত্র উৎসব: প্রত্যক্ষদর্শীর ভাষ্য
  • এবার সত্যজিতের 'পথের পাঁচালী-চারুলতা' প্রদর্শনে আপত্তি!  
  • আবারও সামনে এল 'মৃণাল' রূপে চঞ্চলের লুক, প্রশংসার বন্যা চারদিকে!

কলকাতার নন্দনে ‘হাওয়া’র রেকর্ড, প্রশংসায় ভাসলেন চঞ্চল চৌধুরী

টিবিএস রিপোর্ট
02 November, 2022, 10:45 am
Last modified: 02 November, 2022, 11:10 am
ছবি- সংগৃহীত/মাই কোলকাতা

গত ২৯ অক্টোবর ভারতের কলকাতায় শুরু হয় ৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে এখানে ৩৭টি বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।  উৎসবে বাংলাদেশের আলোচিত অনেক সিনেমা দর্শকদের জন্য প্রদর্শিত হয়েছে। তবে সবকিছু ছাপিয়ে মেজবাউর রহমান সুমনের পরিচালনায় 'হাওয়া' সিনেমাটি নিয়ে দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরী হয়।

কলকাতার গণমাধ্যম 'দ্য ইকোনমিক টাইমস' বেশ গুরুত্ব দিয়ে 'হাওয়া' সিনেমার এই সাফল্য তুলে ধরেছে। সেখানে উল্লেখ করা আছে যে দর্শনী ছাড়া এই সিনেমা দেখার জন্য দর্শকের আধা কিলোমিটার পর্যন্ত লাইন দেখা গেছে। যারা হলে শেষ পর্যন্ত ঢুকতে পেরেছিলেন, তাদের অনেকেই সিট না পেয়ে ফ্লোরে বসে সিনেমাটি দেখেন।

কলকাতার নন্দনের বিভিন্ন হলে উৎসবের সিনেমাগুলো প্রদর্শিত হয়। আসলে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে কলকাতার দর্শকের মধ্যে আগ্রহ তৈরী হয়। বিশেষ করে সিনেমাটির  'সাদা সাদা কালা কালা' গানটি ইউটিউবের মাধ্যমে কলকাতার দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। তারপর থেকেই সিনেমাটি নিয়ে সেখানকার দর্শকের মধ্যে আগ্রহ তৈরী হয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক পোস্ট থেকে জানা যায়।

গত কয়েক দশকে বাংলাদেশের কোনো সিনেমা নিয়ে দর্শকের এতো মাতামাতি আর দেখা যায়নি বলে জানা গেছে। উৎসব উপলক্ষে কলকাতায় অবস্থান করছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি টিবিএসকে টেলিফোনে বলেন, ' আমি অভিভূত দর্শকের এই আগ্রহ দেখে। হাওয়া যে তারা এতোটা পছন্দ করবেন, তা আগে থেকে জানা ছিলোনা। অনেকদিন নন্দনে এমন দর্শকের ভিড় চোখে পড়েনি বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। দুই-তিন হাজার দর্শক লাইনে আসছেন, কিন্তু তার অর্ধেকেরও বেশী ফিরে যাচ্ছেন মিলনায়তনে ঢুকতে না পেরে। এই প্রথম দর্শকদের নিয়ন্ত্রণ করার জন্য শতাধিক পুলিশও মোতায়েন করতে হয়েছে। আমি মনে করি, এটি একটি রেকর্ড। আমি এই সিনেমার অভিনেতা হিসেবে সম্মানিত বোধ করছি। এটি বাংলাদেশী সিনেমার একটি দারুন অর্জন'।

জানা গেছে দর্শকের আগ্রহের কথা বিবেচনা করে ৪টি থেকে ৬টি করা হয় শো। গতকাল শেষ হয়েছে এই চলচ্চিত্র উৎসব।
 
Related Topics

টপ নিউজ

হাওয়া / চলচ্চিত্র উৎসব / চঞ্চল চৌধুরী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল
  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

Related News

  • আমার ভাষার চলচ্চিত্র: ভাষার মাসে মাতৃভাষায় চলচ্চিত্র
  • ‘পদাতিক’-এ খোদ সত্যজিতের গলার আওয়াজ, এআই দিয়ে বড় চমক সৃজিতের
  • দ্বাবিংশ ঢাকা চলচ্চিত্র উৎসব: প্রত্যক্ষদর্শীর ভাষ্য
  • এবার সত্যজিতের 'পথের পাঁচালী-চারুলতা' প্রদর্শনে আপত্তি!  
  • আবারও সামনে এল 'মৃণাল' রূপে চঞ্চলের লুক, প্রশংসার বন্যা চারদিকে!

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল

2
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

3
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

4
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা

6
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net