Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 26, 2026
এখনো একমেবাদ্বিতীয়ম সুমন!  

বিনোদন

সোহেল আহসান 
16 October, 2022, 01:20 pm
Last modified: 16 October, 2022, 01:35 pm

Related News

  • ম্যাকলমোর বিতর্ক: ফিলিস্তিন ইস্যুতে কনসার্টে কেঁদে ফেললেন এড শিরান; ক্ষমা চাইলেন ভক্তদের কাছে
  • এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের
  • ‘মৃত্যুর জন্য আমি প্রস্তুত’, সব সময় নিজের ‘কাফনের কাপড়’ সঙ্গেই থাকে: লাকি আলী
  • ডাকসুর সম্পাদকের স্লোগানের বিপরীতে শিক্ষার্থীদের ‘ইউরেনিয়াম’, ‘যুক্তরাজ্যের চাকরি’ স্লোগান 
  • বহিরাগতদের হামলা ও ভাঙচুর: ফরিদপুরে জেমসের কনসার্ট বাতিল, আহত অন্তত ২০

এখনো একমেবাদ্বিতীয়ম সুমন!  

আগামী ১৮ ও ২১ অক্টোবর একই ভেন্যুতে গাইবেন কবির সুমন। এরপর ফিরে যাবেন কলকাতায় নিজের আবাসে। 
সোহেল আহসান 
16 October, 2022, 01:20 pm
Last modified: 16 October, 2022, 01:35 pm

বয়সের কোঠা সত্তর পেড়িয়েছে আগেই। দৃষ্টিশক্তি ঝাপসা হয়েছে। নিজে থেকে বসতে কিংবা উঠতে পারেন না। শরীরে বাসা বেঁধেছে একাধিক জটিল রোগ, তারপরও কণ্ঠের মাধুর্যতা কমেনি এতোটুকুও। বরং আরও শানিত হয়েছে গানের গলা। অসুস্থ শরীর নিয়েও কীবোর্ড বাজাচ্ছেন নিয়মিত। তিনি কবীর সুমন। ভারতের কলকাতার কালজয়ী কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক। শুধু বাংলাদেশেই নয়, ভারতীয় উপমহাদেশে কিংবা বাংলা ভাষাভাষী সংগীত পিপাসুদের এক আরাধ্য সংগীতজ্ঞ তিনি।

দীর্ঘ সময় পর ঢাকার শ্রোতাদের গান শোনাবেন, এমন খবর চাউর হওয়ার পর থেকেই তাকে নিয়ে উন্মাদনা শুরু হয়। দর্শনীর বিনিময়ে সরবরাহ করা টিকেট নিমিষেই শেষ হয়ে যায়। আয়োজক প্রতিষ্ঠান পিপহোলকে তাই বিব্রতকর পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে।

১৫ অক্টোবর বিকাল ৫টায় অনুষ্ঠান শুরু হয় রাজধানীর ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট মিলনায়তনে। তবে অনুষ্ঠান শুরুর অনেক আগে থেকেই লোকে লোকারণ্য হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। কেউ কেউ টিকেট না পেয়ে হতাশা নিয়ে অপেক্ষায় ছিলেন। তাছাড়া অনুষ্ঠানের ভেন্যু নিয়েও এক ধরনের জটিলতা তৈরী হয়েছিল। সব অপেক্ষার অবসান ঘটিয়ে সুমন মঞ্চে আসার সঙ্গে সঙ্গেই হলভর্তি দর্শক উল্লসিত হয়ে ওঠেন।

কবীর সুমন শ্রোতাদের অভিবাদন জানিয়ে স্বভাবসুলভ হাসি আনন্দে মেতে ওঠেন। 'কেমন আছেন সবাই' কথাটির বলার পরপরই শ্রোতারা এর জবাব দেন। 'এক একটা দিন' গানটি দিয়ে শুরু করেন পরিবেশনা। গানটি শেষ করে তিনি স্মৃতিকাতর হয়ে পড়েন। সর্বশেষ ঢাকা এবং চট্টগ্রামের মঞ্চে গান করেছিলেন। সেই স্মৃতির কিছুটা দর্শকদের সঙ্গে ভাগাভাগি করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সুমন। এরপর 'কাবেরী নদী জলে', 'জাগে জাগে জাগে রাত' গান গেয়ে আবারও আলাপনে মশগুল হয়ে পড়েন। শ্রোতারা তার গান যেভাবে আবিষ্ট হয়ে শুনছিলেন, তার গল্প-আলাপেও সমান আনন্দ পান। বিভিন্ন বিষয় নিয়ে খুনসুটি করতেও ভোলেন নি। এরপর 'পুরনো সেই দিনের কথা' গাওয়ার সময় শ্রোতারা তার মুখ থেকে গানটি ছিনিয়ে নিয়ে সবাই সমস্বরে গাইতে থাকেন। পুরো অনুষ্ঠানস্থল হয়ে ওঠে সংগীতময়।

কবীর সুমন বলেন, 'আমরা বাঙালিরা বেশ স্মৃতিকাতর। সবারই কম-বেশি স্মৃতি সংরক্ষিত আছে মনের মধ্যে। বাংলাদেশে আমার অনেক অম্লমধুর স্মৃতি আছে। জীবন সায়াহ্নে এসে তাই আমিও স্মৃতির জানালা খুলে দেখি কতশত মুখ ভেসে উঠছে। কেউ দুনিয়া ছেড়ে গেছেন, আবার অনেকেই আমার মতো খুঁড়িয়ে খুঁড়িয়ে টিকে আছেন। এভাবে কী আসলে বেঁচে থাকা যায়। তারপরও বেঁচে আছি। কতদিন থাকব তা তো জানিনা।'

এগুলো বলেই আবারও গানে মনোনিবেশ করেন সুমন। 'হাল ছেড়োনা বন্ধু' গানের পর পরিবেশন করেন, 'প্রিয়তমা, তোমাকে অভিবাদন'। এই গানটি গাওয়ার ফাঁকে এটির গীতিকার কবি শহীদ কাদরীর কথা স্মরণ করেন। তিনি বলেন, 'এটি ছিল মূলত একটি কবিতা। আমি শহীদ কাদরীকে আগে থেকেই না জানিয়ে গানটির সুর ও সংগীত করি। পরে গানটি কণ্ঠে তোলার পর শহীদ কাদরীকে জানালে তিনি অবাক হয়ে বলেন "এটা দিয়েও কি গান হয়"। পরে যখন গানটি প্রকাশ হয়, তখন থেকে এখন পর্যন্ত শ্রোতাদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি।' এরপর 'কখনও সময়', ' সুফিয়া কামাল', 'বাংলার ধনুকের', 'যদি ভাব কিনছ আমায়', 'শীষ পাড়ানী', 'বন্ধু কি খবর বল', 'মন খারাপ করা বিকেল' 'বয়স আমার' গানগুলো গেয়ে উপস্থিত শ্রোতাদের বিমোহিত করে তোলেন। তার সঙ্গে যন্ত্রসংগীতে সঙ্গত করেন ধ্রুব বসু রায়, ইন্দ্রজিৎ প্রধান ও বিশ্বজিৎ রায়।

গানের ফাঁকে ফাঁকে তার আলাপগুলোও ছিল তথ্যে ভরপুর। যেমন তিনি আধুনিক গানের শিল্পী হলেও বাংলা খেয়ালের ওপর রয়েছে তার অসাধারণ দখল। এ প্রসঙ্গে সুমন বলেন, "আমি আসলে অন্যান্য গানের তালিম নেয়ার পাশাপাশি খেয়াল নিয়ে কাজ করছি অনেক আগে থেকেই। তবে বিষয়টি প্রকাশ্যে আসেনি সেভাবে। যারা আমার এই পারদর্শিতার কথা জানেন, তারা হয়ত আমার কাছের মানুষ কিংবা স্বজন। তবে আমি আগামী ১৮ অক্টোবর এখানে এই মঞ্চেই আমি খেয়াল পরিবেশন করব। সেই আয়োজনেও সবার উপস্থিতি চাই। কারণ এরপর আর এভাবে অনুষ্ঠানে গাওয়ার জন্য হয়ত সুযোগ নাও পেতে পারি। আশা করছি উপভোগ্য একটি অনুষ্ঠান হবে সেটি", কথাগুলো বলেই আবেগতাড়িত হন তিনি। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে গানে মনোনিবেশ করেন।

এদিকে অনুষ্ঠানের শেষ দিকে ঘটে এক অন্য ঘটনা। বন্ধুদের নিয়ে স্মৃতিচারণ করছিলেন সুমন। ঢাকায় তার এক বন্ধু আছে। শাহজাহান ফারুক। তার সম্পর্কে কথা বলতে শুরু করেন সুমন। সেই বন্ধুটির সঙ্গেও নাকি তার দেখা নেই অনেক বছর। সুমন দুষ্টুমির ছলে বন্ধু শাহজাহান ফারুকের নাম ধরে ডাক দেন। সবাইকে অবাক করে তিনি দর্শক সারি থেকে হাত তুলে নিজের উপস্থিতি জানান দেন। পরে সেই বন্ধুকে মঞ্চে নিয়ে আসেন সুমন। দুই বন্ধুর আলিঙ্গনের এই দুর্লভ মুহূর্ত শ্রোতারা করতালি দিয়ে উৎসাহিত করেন। সুমন বন্ধুকে সামনে রেখে বলেন, "আমাদের এই দেখা হওয়ার বিষয়টি মোটেও পরিকল্পিত নয়। আমি জানতাম শাহজাহান ফারুক ঢাকাতেই আছে। কিন্তু এভাবে যে সে আমাকে চমকে দেবে তা আমার ধারণাতেই ছিলো না।"  

বন্ধুর বিদায়ের পর আরও কয়েকটি গান পরিবেশন করেন তিনি। সবশেষে 'তোমাকে চাই' শিরোনামের গানটি গেয়ে অনুষ্ঠানের ইতি টানেন কবির সুমন। কবির সুমনের জনপ্রিয় গান 'তোমাকে চাই'-এর ৩০ বছর উদযাপন উপলক্ষে 'ভীষণ অসম্ভবে তোমাকে চাই' শিরোনামে সংগীত আসরের আয়োজন করে পিপহোল নামের একটি সংস্থা। প্রসঙ্গত, আগামী ১৮ ও ২১ অক্টোবর একই জায়গায় গাইবেন কবির সুমন। এরপর ফিরে যাবেন কলকাতায় নিজের আবাসে। 
 

Related Topics

টপ নিউজ

কবীর সুমন / কনসার্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
    মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

Related News

  • ম্যাকলমোর বিতর্ক: ফিলিস্তিন ইস্যুতে কনসার্টে কেঁদে ফেললেন এড শিরান; ক্ষমা চাইলেন ভক্তদের কাছে
  • এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের
  • ‘মৃত্যুর জন্য আমি প্রস্তুত’, সব সময় নিজের ‘কাফনের কাপড়’ সঙ্গেই থাকে: লাকি আলী
  • ডাকসুর সম্পাদকের স্লোগানের বিপরীতে শিক্ষার্থীদের ‘ইউরেনিয়াম’, ‘যুক্তরাজ্যের চাকরি’ স্লোগান 
  • বহিরাগতদের হামলা ও ভাঙচুর: ফরিদপুরে জেমসের কনসার্ট বাতিল, আহত অন্তত ২০

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
ফিচার

মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net