Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
এফবিআই'র উচিত ছিল ব্র্যাড পিটকে গ্রেপ্তার করা: অ্যাঞ্জেলিনা জোলি

বিনোদন

টিবিএস ডেস্ক   
17 August, 2022, 01:40 pm
Last modified: 17 August, 2022, 02:00 pm

Related News

  • গ্রাহকের অজান্তে ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ আত্মসাৎ, সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইতালি-জার্মানিতে পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ; চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

এফবিআই'র উচিত ছিল ব্র্যাড পিটকে গ্রেপ্তার করা: অ্যাঞ্জেলিনা জোলি

‘ফাইট ক্লাব’ অভিনেতার বিরুদ্ধে অভিযোগ ছিল, নিজেদের ব্যক্তিগত বিমানের মধ্যে তিনি মাতাল হয়ে জোলির সাথে দুর্ব্যবহার করেন।
টিবিএস ডেস্ক   
17 August, 2022, 01:40 pm
Last modified: 17 August, 2022, 02:00 pm

ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। ছবি: ভোগ

হলিউডের একসময়কার বিখ্যাত জুটি ছিলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। এই তারকা দম্পতিকে পাওয়ার কাপল বললেও ভুল হতো না তখন! দুজনেই সিনেমাপ্রেমীদের উপহার দিয়েছেন অসাধারণ সব ছবি। স্বামী-স্ত্রী থাকাকালীন একসঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন অসংখ্য অনুষ্ঠানে।

কিন্তু সেসব সুখের দিন ২০১৬ সালেই চুকে গেছে, ওই বছরের সেপ্টেম্বরেই বিচ্ছেদের আবেদন করেন জোলি। এরপর থেকে দুজনের মধ্যে তিক্ততা শুধু বেড়েই চলেছে। তবে গণমাধ্যমের বরাতে, সম্প্রতি এক অবাক করা তথ্য সামনে এসেছে। জানা গেছে, ২০১৬ সালে ব্যক্তিগত বিমানের ভেতরে অ্যাঞ্জেলিনা জোলির সাথে দুর্ব্যবহার করায় পুলিশের হাতে প্রায় গ্রেপ্তার হতে চলেছিলেন ব্র্যাড পিট!

'ফাইট ক্লাব' অভিনেতার বিরুদ্ধে অভিযোগ ছিল, নিজেদের ব্যক্তিগত বিমানের মধ্যে তিনি মাতাল হয়ে জোলির সাথে মাত্রাতিরিক্ত দুর্ব্যবহার করেন। এদিকে যুক্তরাষ্ট্রের আকাশসীমার মধ্যে সংঘটিত যেকোনো ঘটনাই দেশটির সরকারের বিচারের এখতিয়ারে পড়ে। তাই জোলি-পিটের এই ঘটনার তদন্ত করেছিল এফবিআই।

Angelina Jolie learned from a FOIA request that the FBI had drafted a statement of probable cause against Brad Pitt. After a meeting with the AUSA, it was agreed there would be no arrest. Jolie is now seeking more info from the DOJ https://t.co/1lGpWiSfyc— Eriq Gardner (@eriqgardner) August 15, 2022

কিন্তু সংক্ষিপ্ত তদন্ত শেষে এফবিআই 'বুলেট ট্রেন' তারকাকে ছেড়ে দেয় বলে সেসময় জানিয়েছিল দ্য গার্ডিয়ান। আর সেই ঘটনার ক্ষোভ এখনো মনে পুষে রেখেছেন অ্যাঞ্জেলিনা জোলি।

২০১৬ সালের সেপ্টেম্বরে লস অ্যাঞ্জেলেস কাউন্টি বিভাগ ব্র্যাড   পিটকে নির্দোষ দেখায়। কিন্তু এ ঘটনার পাঁচদিন পরেই পিটের কাছ থেকে বিচ্ছেদের আবেদন করেছিলেন জোলি!

কি ঘটেছিল সেদিন? 

পুক নিউজ- এর এরিক গার্ডনার নিশ্চিত করেছেন, এফবিআই এর মামলায় বাদী ছিলেন অ্যাঞ্জেলিনা জোলি এবং তদন্তের দায়িত্বে থাকা এজেন্ট একটি সম্ভাব্য কারণ দেখিয়ে পিটকে গ্রেপ্তার করতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তারা অভিনেতাকে ছেড়ে দেন।

সেদিন বিমানে কী ঘটেছিল তার বর্ণনা দিয়েছেন জোলি। তিনি জানান, ব্র্যাড পিট সেদিন মাতাল অবস্থায় তাকে ধরে বিমানের পেছনের অংশে নিয়ে যান। তাকে কড়া ভাষায় বলতে থাকেন, "তুমি এই পরিবারটাকে নষ্ট করছো।" একই সাথে তিনি জোলিকে আঘাতও করেছিলেন বলে দাবি অভিনেত্রীর। এর প্রমাণস্বরূপ তিনি তার আহত কনুইয়ের ছবিও দিয়েছিলেন এফবিআই এজেন্টকে।

এখানেই শেষ নয়, বিমানে ওই ঘটনার সময় ব্র্যাড পিট জোর করে অ্যাঞ্জেলিনা জোলির উপর বিয়ার ঢেলে দিয়েছিলেন বলেও অভিযোগ এসেছে। তবে এই সব অভিযোগই অস্বীকার করেছেন ব্র্যাড পিট। কিন্তু এফবিআই কেন সেদিন মার্কিন অভিনেতাকে গ্রেপ্তার করেনি, আজও তার জবাব চাইছেন জোলি।

সূত্র: মার্কা 

Related Topics

টপ নিউজ

অ্যাঞ্জেলিনা জোলি / ব্র্যাড পিট / এফবিআই / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • গ্রাহকের অজান্তে ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ আত্মসাৎ, সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইতালি-জার্মানিতে পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ; চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net