Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
'আমাকে সত্যিটা বলতেই হতো', যে কারণে ডেপ-হার্ড মামলায় সাক্ষ্য দিয়েছিলেন কেট মস! 

বিনোদন

টিবিএস ডেস্ক   
25 July, 2022, 11:40 am
Last modified: 25 July, 2022, 11:52 am

Related News

  • সরকারের উচ্চপদস্থদের নিয়ে ‘কুরুচিপূর্ণ পোস্ট’, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৬
  • বিদ্যুৎমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ মন্তব্য: মানহানির মামলায় হাইকোর্টে আগাম জামিন পেলেন আমির হামজা
  • যৌন হেনস্থা ও মানহানির রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন ট্রাম্পের
  • নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা ট্রাম্পের
  • ময়মনসিংহে ড. ইউনূসের মানহানি মামলা বাতিলের রায় বহাল রাখল আপিল বিভাগ

'আমাকে সত্যিটা বলতেই হতো', যে কারণে ডেপ-হার্ড মামলায় সাক্ষ্য দিয়েছিলেন কেট মস! 

বলা যায়, কেট মসের সাক্ষ্যের কারণেই ডেপ-হার্ড মামলার মোড় অনেকটা ঘুরে যায়। কয়েকদিন আগে বিবিসির রেডিও শো- কে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়টি নিয়ে মুখ খোলেন কেট মস।
টিবিএস ডেস্ক   
25 July, 2022, 11:40 am
Last modified: 25 July, 2022, 11:52 am
জনি ডেপ ও কেট মস। ছবি: সংগৃহীত

নিজের প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের মানহানি মামলা এনেছিলেন হলিউড অভিনেতা জনি ডেপ। আর সেই মামলায় সাক্ষ্য দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন ডেপেরই আরেক সাবেক প্রেমিকা কেট মস। বলা যায়, কেট মসের সাক্ষ্যের কারণেই এ মামলার মোড় অনেকটা ঘুরে যায়। কয়েকদিন আগে মামলায় সাক্ষ্য দেওয়া প্রসঙ্গে মুখ খুলেছেন কেট মস। তার ভাষ্যে, তাকে সত্যিটা বলতেই হতো এবং সে কারণেই তিনি সাক্ষ্য দিতে রাজি হয়েছিলেন। 

বিবিসির রেডিও শো 'ডেজার্ট আইল্যান্ড ডিস্কস'কে দেওয়া এক সাক্ষাৎকারে কেট মসকে জনি ডেপ ও ফ্যাশন ডিজাইনার জন গ্যালিয়ানোর পক্ষে সাক্ষ্য দেওয়ার ব্যাপারে প্রশ্ন করা হয়। ডেপ-হার্ড মামলা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, "আমি সত্যে বিশ্বাস করি এবং আমি স্বচ্ছতা ও ন্যায়বিচারে বিশ্বাস করি। আমি জনির সম্পর্কে সত্যটা জানি। আমি জানি, সে কোনোদিন আমাকে সিঁড়ি থেকে ফেলে দেয়নি। আমাকে এই সত্যটা বলতেই হতো।"

বলে রাখা ভালো, ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত একসাথে ডেটিং করেছিলেন জনি ডেপ ও কেট মস। ডেপ-হার্ড মানহানি মামলার শুনানি চলাকালে অ্যাম্বার হার্ড দাবি করেন, তাদের দুজনের মধ্যে একদিন ঝগড়ার সময় ডেপের আঘাত থেকে নিজের বোনকে বাঁচাতে ডেপকে ঘুষি মেরেছিলেন তিনি।     

সেসময় অ্যাম্বার হার্ড এও বলেছিলেন যে, ঝগড়ার মুহূর্তে তার বোন সিঁড়ির কাছে দাঁড়িয়েছিলেন এবং ডেপ তার দিকে এগিয়ে যাচ্ছিলেন। তৎক্ষণাৎ তার কেট মসের ঘটনা মনে পড়ে এবং তিনি ডেপকে ঘুষি মারেন।  

'অ্যাকুয়াম্যান' অভিনেত্রীর ভাষ্যে, কেট মসের সাথে সম্পর্কে থাকাকালীন ডেপ তাকেও একবার সিঁড়ি থেকে ফেলে দিয়েছিলেন।

এরপরেই তলব করা হয় কেট মসকে, অনলাইনে এই মামলায় সাক্ষ্য দেন তিনি। সেখানে কেট মস স্পষ্ট জানিয়ে দেন, জনি ডেপ কোনোদিনই তাকে সিঁড়ি থেকে ফেলে দেননি বা ধাক্কা দেননি। বরং যেদিনের ঘটনার দিকে ইঙ্গিত করেছিলেন অ্যাম্বার হার্ড, কেট মসের সাক্ষ্য অনুযায়ী- সেদিন তিনি পা পিছলে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন এবং ডেপ তাকে কোলে তুলে ঘরে নিয়ে গিয়ে সেবা-শুশ্রুষা করেছিলেন।

ছয় সপ্তাহব্যাপী শুনানি চলার পর এই মানহানি মামলায় জয়ী হন 'ক্যাপ্টেন জ্যাক স্প্যারো'। বলাই বাহুল্য, ডেপের এই বিজয়ে এক ধাক্কায় তার জনপ্রিয়তা কয়েক গুণ বেড়ে গিয়েছে; বিপরীতে নেটিজেনদের নেতিবাচক মন্তব্য হজম করতে হয়েছে অ্যাম্বার হার্ডকে। 

সূত্র: হলিউড রিপোর্টার  

Related Topics

টপ নিউজ

জনি ডেপ-অ্যাম্বার হার্ড / মানহানি মামলা / কেট মস / বিবিসি রেডিও শো / সাক্ষ্য দেওয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
    বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • সরকারের উচ্চপদস্থদের নিয়ে ‘কুরুচিপূর্ণ পোস্ট’, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৬
  • বিদ্যুৎমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ মন্তব্য: মানহানির মামলায় হাইকোর্টে আগাম জামিন পেলেন আমির হামজা
  • যৌন হেনস্থা ও মানহানির রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন ট্রাম্পের
  • নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা ট্রাম্পের
  • ময়মনসিংহে ড. ইউনূসের মানহানি মামলা বাতিলের রায় বহাল রাখল আপিল বিভাগ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
ফিচার

বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই

5
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net