Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
চাই না সন্তানের জন্য আলিয়া ওর স্বপ্নগুলো ভাসিয়ে দিক: রণবীর 

বিনোদন

হিন্দুস্তান টাইমস
11 July, 2022, 02:15 pm
Last modified: 11 July, 2022, 02:19 pm

Related News

  • বিয়ের দুই বছর পর আনুষ্ঠানিকভাবে নাম বদলালেন আলিয়া ভাট
  • প্রথম বই প্রকাশ করেছেন আলিয়া ভাট: লেখকের তালিকার আরও ৮ বলিউড সেলিব্রেটি
  • আলিয়ার আলোচিত মেট গালার শাড়ির পেছনে রয়েছে ১৫৩ জন কারিগরের ১,৯৬৫ ঘণ্টার পরিশ্রম 
  • প্রথমবারের মতো মেয়েকে প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া
  • কাপুর পরিবার থেকে তিনিই প্রথম মাধ্যমিক পাশ করেন! 

চাই না সন্তানের জন্য আলিয়া ওর স্বপ্নগুলো ভাসিয়ে দিক: রণবীর 

"যে সময়টায় আমরা বড় হয়েছি তখন বাবারা কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। সবাই কমবেশি মায়ের কাছেই বড় হয়েছি। সেজন্য আমরা মায়েদের বেশি কাছের। কিন্তু আমি আমার সন্তানদের অনেক সময় দিতে চাই।"
হিন্দুস্তান টাইমস
11 July, 2022, 02:15 pm
Last modified: 11 July, 2022, 02:19 pm

বর্তমানে ক্যারিয়ারের তুঙ্গে অবস্থান করছেন বলিউডের এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। শীঘ্রই মা হতে চলেছেন তিনি। সন্তান জন্ম দেওয়ার পরও যেন নিজের কাজের ব্যস্ততা বজায় রাখেন তা-ই চান আলিয়ার স্বামী রণবীর কাপুর। পুরোদমে কাজ করে আলিয়া কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন সে আশাই করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই আগাম চিন্তার কথা জানান অভিনেতা নিজেই। 

রণবীর ও আলিয়া দু'জন মিলে একসঙ্গে তাদের সন্তানকে বড় করে তুলতে চান। যাবতীয় দায়িত্ব কাঁধে কাঁধ মিলিয়েই পালন করবেন তারা। রণবীর বলেন, "আমি আর আলিয়া এটা নিয়ে অনেকদিন যাবতই কথা বলছি। আমরা দায়িত্ব ও সময় ভাগ করে নেব দু'জনে। যে সময়টায় আমরা বড় হয়েছি তখন বাবারা কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। সবাই কমবেশি মায়ের কাছেই বড় হয়েছি। সেজন্য আমরা মায়েদের বেশি কাছের। কিন্তু আমি আমার সন্তানদের অনেক সময় দিতে চাই। ওরা আমারও অনেক কাছের মানুষ হবে, এমনটাই চাই।"

সম্প্রতি 'গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি', 'আরআরআর'- এর মতো সিনেমা দিয়ে বক্স অফিস মাতিয়েছেন আলিয়া ভাট। অভিষেক হতে চলেছে হলিউডেও। স্ত্রীর এই সাফল্যের ধারা যেন অব্যাহত থাকে, তা-ই চাওয়া রণবীরের। তার ভাষ্যে, "আলিয়া ইন্ডাস্ট্রিতে একজন ব্যস্ত তারকা। আমি চাই না আমাদের সন্তানের জন্য সে তার স্বপ্নগুলো ভাসিয়ে দিক। পেশাগত জীবন আর ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করব আমরা।"

এপ্রিল মাসে বিয়ে করেছেন রণবীর কাপুর আর আলিয়া ভাট। জুনের শেষে ইন্সটাগ্রামে আলিয়া দেন অন্তঃসত্ত্বা হওয়ার খবর। আপাতত সন্তানের জন্য অপেক্ষার প্রহর গুনছেন এই দম্পতি। এরই পাশাপাশি দু'জনের কাজও এগিয়ে নিচ্ছেন সমান তালে। নতুন সিনেমা 'শামসেরা' র প্রচারণায় ব্যস্ত রণবীর। প্রকাশ পেয়েছে আলিয়ার নতুন ছবি 'ডার্লিংস' এরও টিজার।  
 

Related Topics

টপ নিউজ

রণবীর-আলিয়া / আলিয়া ভাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • বিয়ের দুই বছর পর আনুষ্ঠানিকভাবে নাম বদলালেন আলিয়া ভাট
  • প্রথম বই প্রকাশ করেছেন আলিয়া ভাট: লেখকের তালিকার আরও ৮ বলিউড সেলিব্রেটি
  • আলিয়ার আলোচিত মেট গালার শাড়ির পেছনে রয়েছে ১৫৩ জন কারিগরের ১,৯৬৫ ঘণ্টার পরিশ্রম 
  • প্রথমবারের মতো মেয়েকে প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া
  • কাপুর পরিবার থেকে তিনিই প্রথম মাধ্যমিক পাশ করেন! 

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net