Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
বিশ্বসেরা ট্রান্স সুন্দরীর মুকুট জিতলেন ফিলিপাইনের রাভিনা

বিনোদন

টিবিএস ডেস্ক
30 June, 2022, 01:45 pm
Last modified: 30 June, 2022, 02:07 pm

Related News

  • যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিসহ বিভিন্ন অভিবাসীদের সমকামী সেজে থাকার পরামর্শ আইনজীবীদের, বিবিসির অনুসন্ধান
  • সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ট্রান্সজেন্ডার শিক্ষার্থী সাহারাকে বহিষ্কারের নিন্দা ১৬২ নাগরিকের
  • শুধু দুই জেন্ডার, মঙ্গলগ্রহে পতাকা, আর কোনো যুদ্ধ নয়: ডোনাল্ড ট্রাম্প
  • মার্কিন কংগ্রেসের প্রথম ট্রান্সজেন্ডার সদস্য সারাহ ম্যাকব্রাইড
  • পাঠ্যবইরে হিজড়া জনগোষ্ঠীর গল্প নিয়ে যে বিতর্ক

বিশ্বসেরা ট্রান্স সুন্দরীর মুকুট জিতলেন ফিলিপাইনের রাভিনা

দ্বিতীয় অবস্থানে আছেন কলম্বিয়ার সুন্দরী ইয়েসমিন হিমেনিথ। অন্যদিকে তৃতীয় হয়েছেন ফ্রান্সের আয়লা শ্যানেল।
টিবিএস ডেস্ক
30 June, 2022, 01:45 pm
Last modified: 30 June, 2022, 02:07 pm
ছবি: গেটি ইমেজেস

ট্রান্সজেন্ডার নারীদের নিয়ে আয়োজিত বিশ্বের সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতা মিস ইন্টারন্যাশনাল কুইন ২০২২ জিতলেন ফিলিপাইনের সুন্দরী ফুশিয়া আনে রাভিনা। শনিবার থাইল্যান্ডের পাতায়ায় আয়োজিত কনটেস্টের ফাইনালে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

২৭ বছর বয়সী উদ্যোক্তা রাভিনা ফিলিপাইনের কেবু প্রদেশের বাসিন্দা।

২০০৪ সাল থেকে মিস ইন্টারন্যাশনাল কুইন প্রতিযোগিতার আয়োজন শুরু হয়। পুরুষ হিসেবে জন্ম নিলেও পরবর্তীতে নারীতে রূপান্তরিত ট্রান্স নারীদের নিয়ে প্রতিযোগিতাটি আয়োজিত হয়। সাধারণত প্রতি বছর আয়োজিত হলেও ২০২১ সালে কোভিড-১৯ মহামারির জন্য কর্তৃপক্ষ প্রতিযোগিতাটি স্থগিত রাখে।

চলতি বছর প্রতিযোগিতার জন্য প্রাইডের মাসকেই বেছে নিয়েছেন আয়োজকরা। এবারের আয়োজনের থিম ছিল 'প্রাইড টুগেদার'।

এবার প্রতিযোগিতায় রাভিনা ছাড়াও ২৩ প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছেন কলম্বিয়ার সুন্দরী ইয়েসমিন হিমেনিথ। অন্যদিকে তৃতীয় হয়েছেন ফ্রান্সের আয়লা শ্যানেল।

সিএনএন ফিলিপাইনের সূত্রে জানা যায়, রাভিনা তৃতীয় ফিলিপিনো হিসেবে এই প্রতিযোগিতার মুকুট মাথায় তুললেন।  

থাই টিভি চ্যানেলে শনিবারের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। অংশগ্রহণকারীরা গাউন ছাড়াও নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী পোশাক পরে মঞ্চে আসেন।

প্রশ্নোত্তর পর্বে রাভিনা জানান, ট্রান্সজেন্ডার বিউটি কুইন হতে চাওয়ার পেছনে তার উদ্দেশ্য হলো 'অন্যদের অনুপ্রাণিত করা'।

তিনি বলেন, 'আমি মনে করি মানুষ কিংবা ট্রান্স নারী হওয়ার ক্ষেত্রে স্রেফ জ্ঞান সমৃদ্ধ মস্তিষ্ক থাকাটাই সবচেয়ে চমৎকার বৈশিষ্ট্য নয়, এরসঙ্গে প্রেম ও শ্রদ্ধায় পরিপূর্ণ একটি হৃদয়ও আবশ্যক। আর দরকার এমন একটি কান যে সবসময় অন্যদের কথা শুনতে, এমন হাত যে সর্বদা অন্যদের সাহায্য করতে প্রস্তুত'।

আয়োজকদের প্রকাশিত এক ভিডিওতে রাভিনাকে বলতে শোনা যায় তার রূপান্তরের পথটি সহজ ছিল না।

"আমার রূপান্তরের পথে সবচেয়ে বড় উপহারটি ছিল আমার পরিবারের সমর্থন," নিজের মাকে এই পুরস্কার উৎসর্গ করে বলেন রাভিনা।

পুরস্কার হিসেবে রাভিনা সাড়ে ৪ লাখ থাই বাথ বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা জিতে নেন। এর বাইরে স্পন্সরদের থেকেও বিভিন্ন উপহার পান।

প্রকাশিত ভিডিওতে রাভিনা আরও বলেন, "সমতার জন্য ট্রান্স সম্প্রদায়কে এখনও লড়াই করে অনেক দূর যেতে হবে। আমি পরিবর্তন আনতে যতদূর পারি আমার সুযোগকে কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করব।"


  • সূত্র: সিএনএন

Related Topics

টপ নিউজ

ট্রান্সজেন্ডার / এলজিবিটি / প্রাইড / প্রাইড মাস / সুন্দরী প্রতিযোগিতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: সংগৃহীত
    বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
  • স্কেচ: টিবিএস
    ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

Related News

  • যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিসহ বিভিন্ন অভিবাসীদের সমকামী সেজে থাকার পরামর্শ আইনজীবীদের, বিবিসির অনুসন্ধান
  • সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ট্রান্সজেন্ডার শিক্ষার্থী সাহারাকে বহিষ্কারের নিন্দা ১৬২ নাগরিকের
  • শুধু দুই জেন্ডার, মঙ্গলগ্রহে পতাকা, আর কোনো যুদ্ধ নয়: ডোনাল্ড ট্রাম্প
  • মার্কিন কংগ্রেসের প্রথম ট্রান্সজেন্ডার সদস্য সারাহ ম্যাকব্রাইড
  • পাঠ্যবইরে হিজড়া জনগোষ্ঠীর গল্প নিয়ে যে বিতর্ক

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

6
স্কেচ: টিবিএস
অর্থনীতি

ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net