Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
সুশান্তের শেষ কয়েক ঘণ্টা

বিনোদন

টিবিএস ডেস্ক
16 June, 2020, 04:35 pm
Last modified: 16 June, 2020, 06:01 pm

Related News

  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • ভারতের তামিলনাড়ু রাজ্যে সুপারস্টারের চমক, বদলে দিয়েছেন রাজনীতির চিত্র
  • পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি
  • পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সংঘাত: ভাঙড়ে ব্যাপক সহিংসতা, কলকাতায় তৃণমূল কর্মীর মরদেহ উদ্ধার

সুশান্তের শেষ কয়েক ঘণ্টা

কোনো সুইসাইড নোট পাওয়া না গেলেও তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিকভাবে ধারণা পুলিশের। কেমন ছিল তার জীবনের শেষ কয়েকটি ঘণ্টা? চলুন জানা যাক।
টিবিএস ডেস্ক
16 June, 2020, 04:35 pm
Last modified: 16 June, 2020, 06:01 pm
সুশান্ত সিং রাজপুত। ছবি: সংগৃহীত

রোববার বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মৃতদেহ ভারতের মুম্বাইয়ের নিজ বাসা থেকে উদ্ধার করে স্থানীয় পুলিশ। 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি'খ্যাত এই তারকার অকাল মৃত্যুতে শোক নেমে এসেছে বলিউডসহ বিনোদন দুনিয়ায়।

কোনো সুইসাইড নোট পাওয়া না গেলেও তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিকভাবে ধারণা পুলিশের।

মৃত্যুর রহস্য এখনো পুরোপুরি উদ্ঘাটিত না হলেও জানা যায়, গত কয়েক মাস ধরেই বিষণ্নতায় ভুগছিলেন এই তারকা অভিনেতা। তার ফ্ল্যাট থেকে এ সংক্রান্ত বেশকিছু ওষুধও উদ্ধার করা হয়েছে।

মুম্বাইয়ের বান্দ্রার জোগার্স পার্কের মাউন্ট ব্ল্যাঙ্ক অ্যাপার্টমেন্টে থাকতেন তিনি। দোতলা সেই অ্যাপার্টমেন্টে দুজন কুক ও একজন পরিচারক ছিলেন তার গৃহসঙ্গী। রোববার রাত থেকেই অ্যাপার্টমেন্টটিতে ছিলেন তার এক বন্ধুও, এমন গুঞ্জন ভাসছে।

কেমন ছিল তার জীবনের শেষ কয়েকটি ঘণ্টা? চলুন জানা যাক হিন্দুস্তান টাইমসের সূত্র ধরে।

  • সকাল ৬.৩০টা: সুশান্ত সিং রাজপুত ঘুম থেকে উঠেন।
     
  • সকাল ৯টা: ফোনে বড় বোনের সঙ্গে কথা হয় তার। খুব অল্প সময়ই কথা বলেছিলেন তিনি।
     
  • সকাল ১০টা: প্রতিদিনের মতো ডালিমের জুসের গ্লাস পরিচারকের কাছ থেকে নেন সুশান্ত। তারপর অভ্যাসমতো নিজের ঘরে গিয়ে বন্ধ করে দেন দরজা। 
     
  • সকাল ১০.৩০টা:  সুশান্তের কাছে তার কুক জানতে গিয়েছিলেন, দুপুরে কী রান্না হবে। দরজা ধাক্কা দিলেও ভেতর থেকে কোনো সাড়া মেলেনি।
     
  • বেলা ১২.০০: দ্বিতীয়বার সুশান্তের দরজার কাছে গিয়ে ডাকাডাকি করেন কুক; কিন্তু কোনো সাড়া মেলেনি এবারও। তাই কুক খানিকটা ঘাবড়ে যান।
     
  • দুপুর ১২.৩০: সুশান্তের বড় বোনকে ফোন করে সবকিছু জানান পরিচারক। একইসঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ স্টেশনে।
     
  • দুপুর ১.১৫: স্থানীয় এক  চাবিওয়ালাকে এনে দরজার লক ভাঙা হয়। তখনই দেখা যায়, সুশান্তের মৃতদেহ ঝুলছে। সুশান্তের বড় বোন মিতু সিংও ততক্ষণে সেখানে পৌঁছে গিয়েছিলেন। 

জানা গেছে, শনিবার মাঝরাতের পর 'পবিত্র রিশতা' টিমের এক সহকর্মী ও কাছের বন্ধুকে ফোন করেছিলেন সুশান্ত; তবে ফোনে কথা হয়নি তাদের। বলে রাখা ভালো, এই টিভি সিরিয়াল দিয়েই অভিনয় জীবন শুরু হয়েছিল সুশান্তের।

এদিকে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, 'ঝুলে পড়ার' কারণেই মৃত্যু হয়েছে সুশান্তের। তার বেশ কিছু অঙ্গের নমুনা পাঠানো হয়েছে ফরেনসিক ল্যাবে। তার শরীরের কোনো অঙ্গে বিষ রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

সুশান্ত সিং রাজপুত / বলিউড / চলচ্চিত্র / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
    বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
  • ছবি: পিটিআই
    থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
    শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি
  • মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
    নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

Related News

  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • ভারতের তামিলনাড়ু রাজ্যে সুপারস্টারের চমক, বদলে দিয়েছেন রাজনীতির চিত্র
  • পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি
  • পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সংঘাত: ভাঙড়ে ব্যাপক সহিংসতা, কলকাতায় তৃণমূল কর্মীর মরদেহ উদ্ধার

Most Read

1
বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
অর্থনীতি

বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

6
মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net