Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
সুশান্তের মৃত্যু: খেলার জগতে শোকের ছায়া

খেলা

টিবিএস ডেস্ক
14 June, 2020, 06:40 pm
Last modified: 14 June, 2020, 07:33 pm

Related News

  • এশিয়ার পলিয়েস্টারে ইরান যুদ্ধের ধাক্কা; সংকটে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো
  • পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • ইরান যুদ্ধের জের, রাশিয়ার তেল কিনতে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা
  • হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

সুশান্তের মৃত্যু: খেলার জগতে শোকের ছায়া

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক এমএস ধোনির বায়োপিকে ধোনি চরিত্রে অভিনয় করে সুশান্ত খুব দ্রুতই সারা পৃথিবীর ক্রিকেটপ্রেমিদের কাছে পরিচিত হয়ে ওঠেন। তার মৃত্যুতে বিরাট কোহলি থেকে শুরু করে দেশটির ক্রিকেট তারকারা মূহ্যমান হয়ে পড়েছেন।
টিবিএস ডেস্ক
14 June, 2020, 06:40 pm
Last modified: 14 June, 2020, 07:33 pm
সুশান্ত সিং রাজপুত

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে এসেছে খেলার জগতেও। ভারত ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি থেকে শুরু করে দেশটির ক্রিকেট তারকারা মূহ্যমান হয়ে পড়েছেন। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক এমএস ধোনির বায়োপিকে ধোনি চরিত্রে অভিনয় করে সুশান্ত খুব দ্রুতই সারা পৃথিবীর ক্রিকেটপ্রেমিদের কাছে পরিচিত হয়ে ওঠেন।

রোববার ৩৪ বছর বয়সী এই তারকা অভিনেতার ঝুলন্ত মৃতদেহ তার মুম্বাইয়ের বাসা থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' তারকা আত্মহত্যা করেছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

Shocked to hear about Sushant Singh Rajput. This is so difficult to process. May his soul RIP and may god give all the strength to his family and friends ?

— Virat Kohli (@imVkohli) June 14, 2020

সুশান্তের মৃত্যু সংবাদে মুষড়ে পড়েছেন বিরাট কোহলি। টুইট বার্তায় তিনি লিখেছেন, 'সুশান্ত সিং রাজপুতের খবরটি শুনে আমি মর্মাহত। কিছুতেই মানতে পারছি না। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। তার পরিবারের সদস্য ও বন্ধুদের এই শোক সহ্য করার শক্তি দিন- স্রষ্টার কাছে এ কামনা করি।'

So shocking and unable to believe this.. Sincere condolences and prayers to the family of #SushantSinghRajput. RIP. May God bless your soul ?

— Shikhar Dhawan (@SDhawan25) June 14, 2020

টুইটারে ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ান লিখেছেন, 'কী এক মর্মান্তিক ও অবিশ্বাস্য খবর!... সুশান্ত সিং রাজপুতের পরিবারের প্রতি অন্তর থেকে সমবেদনা ও প্রার্থনা জানাচ্ছি। তার আত্মা শান্তি পাক।'

Shocked to hear about Sushant Singh Rajput. Met him several times as he spent time with us for Mahi's biopic. We've lost a handsome, ever smiling actor.
Om Shanti! https://t.co/PF2WSP5262— Suresh Raina?? (@ImRaina) June 14, 2020

'সুশান্ত সিং রাজপুরের খবরটা পেয়ে আমি মর্মাহত। মাহির (ধোনি) বায়োপিকের কাজে আমাদের সঙ্গে তিনি সময় কাটিয়েছেন। তখন বেশ কয়েকবার আমাদের দেখা হয়েছে। আমরা একজন সুদর্শন ও চির হাসিখুশি অভিনেতাকে হারালাম...,' টুইটারে লিখেছেন ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়না।

Extremely shocked why #SushantSinghRajput ☹️

— Vijender Singh (@boxervijender) June 14, 2020

অন্যদিকে, মন খারাপের 'স্মাইলি' ব্যবহার করে বক্সার বিজেন্দর সিং লিখেছেন, 'কেন সুশান্ত সিং রাজপুত... আমি একেবারেই মর্মাহত।'

I must admit to being shaken. #SushantSinghRajput— Harsha Bhogle (@bhogleharsha) June 14, 2020

সুশান্ত সিং রাজপুতের নাম হ্যাশট্যাগ করে প্রখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে টুইট করেছেন, 'স্বীকার করছি, আমি মর্মাহত।' 

Omg no no no!!!

— Ashwin (During Covid 19)?? (@ashwinravi99) June 14, 2020

ভারতের অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের টুইট বার্তা, 'হায় ঈশ্বর... না, না, না!'

'কেদারনাথ', 'শুধ দেসি রোমান্স' ও 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি'খ্যাত বড় পর্দার এই তারকাকে সর্বশেষ দেখা গেছে নেটফ্লিক্সের চলচ্চিত্র 'ড্রাইভ'-এ। জিটিভির 'পবিত্র রিশতা' সিরিয়ালের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয়েছিল তার।

ধোনি চরিত্রে অভিনয় করে উদীয়মান তারকা হিসেবে বলিউডে নিজের জায়গা করে নিয়েছিলেন অকাল প্রয়াত এই তারকা। দিবাকর ব্যানার্জি পরিচালিত 'ডিটেকটিভ ব্যোমকেশ বকশি' চলচ্চিত্রেও দারুণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি।

Related Topics

টপ নিউজ / বিনোদন

সুশান্ত সিং রাজপুত / ভারত / ক্রিকেট / বলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • এশিয়ার পলিয়েস্টারে ইরান যুদ্ধের ধাক্কা; সংকটে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো
  • পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • ইরান যুদ্ধের জের, রাশিয়ার তেল কিনতে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা
  • হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net