Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
শুক্রবার থেকে মঞ্চস্থ ‘৪.৪৮ মন্ত্রাস’

বিনোদন

ইউএনবি
18 December, 2020, 11:50 am
Last modified: 18 December, 2020, 11:54 am

Related News

  • নাট্যদলের প্রদর্শনী পূনর্নির্ধারণ, ১৪-১৫ এপ্রিল নাটক মঞ্চায়ন হবে মহিলা সমিতিতেই
  • ‘তৌহিদি জনতা’র হুমকির অভিযোগ, মহিলা সমিতিতে ‘শেষের কবিতা’র মঞ্চায়ন বাতিল
  • আমি রাজনীতিবিদ হতে চেয়েছিলাম: আহমেদ রুবেল
  • ওপেন স্পেস থিয়েটার: যেখানে শূন্য থেকে একজন শুরু করে দক্ষ অভিনেতায় পরিণত হয়
  • টনি অ্যাওয়ার্ডস: ৯০ বছর বয়সে ‘সেরা অভিনেত্রী’র পদক জিতে লয়েস স্মিথের রেকর্ড

শুক্রবার থেকে মঞ্চস্থ ‘৪.৪৮ মন্ত্রাস’

নাটকের বিষয়বস্তুর কেন্দ্রবিন্দু হলো এক তরুণ শিল্পীর মনস্তত্ত্বে বিষণ্ণতার জন্ম। কারণ তিনি সমাজে ব্যাপকভাবে সহিংসতার সাক্ষী যেমন ধর্ষণ, যৌন নিপীড়ন, খুন, আমৃত্যু নির্যাতন, ধর্মীয় অসহিষ্ণুতা এবং সমাজে বিশৃঙ্খল অনিশ্চয়তা।
ইউএনবি
18 December, 2020, 11:50 am
Last modified: 18 December, 2020, 11:54 am

রাজধানীর বেইলী রোডের বাংলাদেশ মহিলা সমিতিতে শুক্রবার থেকে শুরু হচ্ছে সারাহ কেইন রচিত '৪.৪৮ মন্ত্রাস' নাটকের মঞ্চায়ন।

ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ১৪ দিনব্যাপী এ একক নাট্য প্রদর্শনীর প্রযোজনায় থাকছে 'স্পর্ধা: ইন্ডিপেন্ডেন্ট থিয়েটার কালেক্টিভ'।

আজ উদ্বোধনী মঞ্চায়ন হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

'৪.৪৮ মন্ত্রাস' অনুবাদ করেছেন শাহমান মৈশান ও শরীফ সিরাজ এবং পরিকল্পনা ও নির্দেশনায় আছেন সৈয়দ জামিল আহমেদ।

'৪.৪৮ মন্ত্রাস' সারাহ কেইনের '৪.৪৮ সাইকোসিস' থেকে বাংলায় অনুবাদ করা। '৪.৪৮ সাইকোসিস' একটি অনন্য কাব্যশৈলী যা নির্মিত হয়েছে রৈখিক আখ্যানকে প্রত্যাখ্যান করে এবং আলিঙ্গন করেছে উত্তর নাটকীয় কাঠামো। যাতে একীভূত হয়েছে দীর্ঘ একক কথন, চেতনার প্রবাহ, স্বগতোক্তি, দৈনন্দিন জীবনের কথোপকথন এবং দর্শকদের সরাসরি সম্বোধন করে বিবরণ।

নাটকের বিষয়বস্তুর কেন্দ্রবিন্দু হলো এক তরুণ শিল্পীর মনস্তত্ত্বে বিষণ্ণতার জন্ম। কারণ তিনি সমাজে ব্যাপকভাবে সহিংসতার সাক্ষী যেমন ধর্ষণ, যৌন নিপীড়ন, খুন, আমৃত্যু নির্যাতন, ধর্মীয় অসহিষ্ণুতা এবং সমাজে বিশৃঙ্খল অনিশ্চয়তা।

'৪.৪৮ মন্ত্রাস' ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চস্থ হবে। অভিনয়ে থাকছেন মহসিনা আক্তার, সাক্ষ্য শহীদ, মো. সোহেল রানা, শারমিন আক্তার শর্মী, কৌশিক বিশ্বাস, মুরতাজা যুবাইর, মো. ইরফান উদ্দিন, তানভীর আহমেদ, হাসান মুহাম্মদ তাবিন প্রমুখ।

স্পর্ধা সম্পর্কে

১৯৭২ সালের মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে 'গ্রুপ থিয়েটার' সাংগঠনিক কাঠামোভিত্তিক যে নাট্যচর্চার সূচনা হয়েছিল তার রয়েছে এক গৌরবোজ্জ্বল ইতিহাস। কিন্তু একবিংশ শতকের বিশ্বায়নের যুগে ও নিও লিবারাল অর্থনৈতিক ব্যবস্থার অধীনে 'গ্রুপ থিয়েটার' নাট্যচর্চার মূল শক্তি বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণি এখন এমন জীবনযাপনে তাড়িত যে নাট্যচর্চার জন্য প্রয়োজনীয় সময় নিয়োগে অক্ষম।

এ অবস্থা অতিক্রমের ক্ষুদ্র প্রয়াস হিসেবে ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর সৈয়দ জামিল আহমেদের নেতৃত্বে 'স্পর্ধা: ইন্ডিপেন্ডেন্ট থিয়েটার কালেক্টিভ' নামে একটি অলাভজনক ও পেশাদার নাট্যদল গঠিত হয়। নাট্যসংগঠনটির কেন্দ্রে রয়েছে একটি ক্ষুদ্র বীজ দল বা কোর গ্রুপ। এর সদস্য গুটিকয়েক স্থায়ী নাট্যকর্মী যারা সামাজিক ও আদর্শগত চেতনার প্রতি দায়বদ্ধ এবং নিয়মিত চর্চার মাধ্যমে শৈল্পিক ও পেশাদারিত্বের মান বজায় রাখতে সক্ষম। উল্লিখিত ক্ষুদ্র বীজ দল কর্তৃক বিভিন্ন নাট্যসংগঠন ও নাটক সম্পর্কিত বিভিন্ন উৎস থেকে কর্মশালার মাধ্যমে নাট্যকর্মী নির্বাচন করা হয়। প্রতিশ্রুতিবদ্ধ নাট্যকর্মীরা একটি অস্থায়ী প্রযোজনা দলের অন্তর্ভুক্ত হয়। 'জীবন ও রাজনৈতিক বাস্তবতা' এবং '৪.৪৮ মন্ত্রাস' এমন এক প্রক্রিয়ার ফসল।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ মহিলা সমিতি / মঞ্চনাটক / ৪.৪৮ মন্ত্রাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • নাট্যদলের প্রদর্শনী পূনর্নির্ধারণ, ১৪-১৫ এপ্রিল নাটক মঞ্চায়ন হবে মহিলা সমিতিতেই
  • ‘তৌহিদি জনতা’র হুমকির অভিযোগ, মহিলা সমিতিতে ‘শেষের কবিতা’র মঞ্চায়ন বাতিল
  • আমি রাজনীতিবিদ হতে চেয়েছিলাম: আহমেদ রুবেল
  • ওপেন স্পেস থিয়েটার: যেখানে শূন্য থেকে একজন শুরু করে দক্ষ অভিনেতায় পরিণত হয়
  • টনি অ্যাওয়ার্ডস: ৯০ বছর বয়সে ‘সেরা অভিনেত্রী’র পদক জিতে লয়েস স্মিথের রেকর্ড

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net