Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
'রাস্তা আমার রানওয়ে, আর আমিই রানী'

বিনোদন

রুদ্র আরিফ
08 August, 2020, 06:05 pm
Last modified: 08 August, 2020, 07:13 pm

Related News

  • যেভাবে ফ্যাশন জগত পুরোপুরি বদলে দিয়েছিলেন ‘স্টাইল গুরু’ জর্জিও আরমানি
  • পুরোনো পোশাকের বাজার কেন চাঙা হচ্ছে
  • বিলাসপণ্যের জগতে বিশ্বের জনপ্রিয় ১০ ব্র্যান্ড; শীর্ষে লুই ভিতোঁ
  • ১০ সেকেন্ডের এই ভারসাম্য রাখার পরীক্ষায় আপনি উতরাতে পারবেন?
  • শুধু শাকসবজি খেলেই কমবে না হৃদরোগের ঝুঁকি: গবেষণা

'রাস্তা আমার রানওয়ে, আর আমিই রানী'

ফ্যাশন ইন্ডাস্ট্রির সুপরিচিত মুখ জয়নব আলম জুঁই। প্রতিশ্রুতিশীল এই র‍্যাম্প মডেল ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত প্রচুর র‍্যাম্পে ক্যাটওয়াক করে আলো ছড়িয়েছেন।
রুদ্র আরিফ
08 August, 2020, 06:05 pm
Last modified: 08 August, 2020, 07:13 pm
জয়নব আলম জুঁই। ছবি: জুঁইয়ের সৌজন্যে/ফেসবুক

জয়নব আলম জুঁই। প্রতিশ্রুতিশীল র‍্যাম্প মডেল। ফ্যাশন ইন্ডাস্ট্রির সুপরিচিত মুখ। ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত প্রচুর র‍্যাম্পে ক্যাটওয়াক করে আলো ছড়িয়েছেন।

র‍্যাম্প মডেলিং ঘিরে নিজ ভাবনা তিনি প্রকাশ করেছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের কাছে।

আপনার বেড়ে ওঠা...

জয়নব আলম জুঁই: আমার জন্ম কুড়িগ্রামের ফুলবাড়ীতে; গ্রাম-শহর মিলিয়েই বেড়ে উঠেছি। পড়াশোনাও একই রকম। অনেক স্কুলে পড়তে হয়েছে। পরিবারের বড় সন্তান বলে সবার চোখের মণি আমি। সম্প্রতি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সিএসসি কমপ্লিট করেছি।

র‍্যাম্পমডেলিং ভাবনা এলো কীভাবে?

জুঁই: ছোটবেলা থেকেই আমার হাঁটার স্টাইল অনেক সুন্দর ছিল। সবার কাছ থেকে অনেক প্রশংসা পেয়েছি। একাডেমিক রেজাল্ট এবং স্পোর্টসের জন্য সবার কাছে একটু বেশিই 'স্পেশাল' ছিলাম। কখনো ভাবিনি র‍্যাম্পে আসব। র‍্যাম্পে আসাটা হুট করেই হয়ে গেছে। যখন ক্লাস নাইনে পড়ি, টিভিতে একটা ফ্যাশন শো দেখে খুব ইচ্ছে হলো, আমিও র‍্যাম্পে কাজ করব।

প্রথম দিকের স্ট্রাগলগুলো কেমন ছিল?

জুঁই: প্রথমদিকে স্ট্রাগলটা অনেক বেশি ছিল। আমি ব্যক্তিগতভাবে ইন্ডাস্ট্রির কাউকে চিনতাম না। শুরুতে অনেক প্র্যাকটিস করেছি হাঁটার। অনেক পরিশ্রম করেছি। এমনও হয়েছে, রাস্তায় হাঁটার সময় কানে হেডফোন দিয়ে, মিউজিকের বিটের সঙ্গে হাঁটতাম। সবসময়ই ভাবতাম, এটাই আমার রানওয়ে, আর আমিই রানী।

কোনো বিশেষ বাধা বা ঘটনার স্মৃতি মনে পড়ে? কীভাবে সামলিয়েছেন?

জুঁই: শুরুর দিকে পরিবার থেকে কেউ গ্রহণ করতে পারেনি। পরে কাজ দেখে সবাই খুব অনুপ্রেরণা দিয়েছেন। এখনো অনুপ্রেরণা দেন।

র‍্যাম্পে সবচেয়ে আনন্দের স্মৃতি?

জুঁই: যখন রানওয়েতে হেঁটে যাই, এবং আমার ওপর স্পটলাইটটা পড়ে, সবার চোখ থাকে ঠিক আমার ওপর, সেটিই সবচেয়ে আনন্দের মুহূর্ত

সবচেয়ে বেদনার স্মৃতি?

জুঁই: তেমন কোনো বেদনার স্মৃতি এখন পর্যন্ত নেই। তবে একবার অনেক জ্বর নিয়ে রিয়ার্সাল ও শো করেছি; কাউকে বুঝতে দিইনি।

সর্বশেষ কবে শো করেছেন? কোথায়?

জুঁই: শেষ শো করেছি ৯ ফেব্রুয়ারি। বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল ফ্রিস্টাইল স্ট্যান্ড সাইক্লিং চ্যাম্পিয়নশিপ শো; শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছিল।

আন্তর্জাতিক প্ল্যাটফর্ম নিয়ে ভাবনা?

জুঁই: বিদেশে শোয়ের অভিজ্ঞতা এখনো হয়নি। শুরুর দিক থেকেই বিদেশে শো করার ইচ্ছেটা রয়ে গেছে। কোভিড-১৯ বৈশ্বিক মহামারি আমাদের সবাইকেই ঘায়েল করে বসে আছে। একটা ফ্লোতে থাকা অবস্থা থেকে এভাবে থমকে যাওয়া, এ কারণে একটু হয়তো পিছিয়ে পড়েছি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাজ করার ব্যাপারে আশাবাদী।

র‍্যাম্পে না হলেও, বিদেশে থিয়েটার অভিনয়ের অভিজ্ঞতা অবশ্য আমার আছে; ভারতে, ২০১৫ সালে। সেটা খুবই অসাধারণ অভিজ্ঞতা।

বাংলাদেশের র‍্যাম্প মডেলিং নিয়ে অভিজ্ঞতার আলোকে আপনার মূল্যায়ন?

জুঁই: র‍্যাম্প মডেলিংয়ের অভিজ্ঞতা আমার খুবই ভালো। অনেক ভালোবাসা ও প্রশংসা পেয়েছি, যেগুলো আমাকে পথ চলতে সাহায্য করছে।

র‍্যাম্পে কাজ করতে আগ্রহী নতুনদের প্রতি পরামর্শ?

জুঁই: নতুনদের বলব, এটা কাজের জায়গা। এখানে না শিখে আসার কোনো উপায় নেই। শিখে এলে পথটা অনেক বেশি সহজ ও সুদীর্ঘ হবে। বাইরে থেকে কাজটা খুব সহজ মনে হলেও, এতটা সহজ নয়। তাই অনেক কিছু শেখার আছে। আমিও প্রতিনিয়ত শিখছি। শেখার জায়গাটিকে গুরুত্ব দিতে হবে।

করোনা পরবর্তী র‍্যাম্প মডেলিং ইন্ডাস্ট্রি কীভাবে ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করেন?

জুঁই: করোনার কারণে ইন্ডাস্ট্রির অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আমরা বেশ কিছু 'সিজন' মিস করেছি- বৈশাখ, ঈদ...। পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা ভালোর দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। ক্ষতি পূরণ করার চেষ্টা করব।

র‍্যাম্পের বাইরে আপনি...

জুঁই: র‍্যাম্পের বাইরে অনুষ্ঠান উপস্থাপনা, টিভিসিতে মডেলিং, মিউজিক ভিডিওতে পারফর্ম... এসব করেছি। আমি কারাতে খেলোয়াড়। সাইক্লিং খুব ভালোবাসি। মোটরবাইক চালাতে দারুণ লাগে!

Related Topics

টপ নিউজ

জয়নব আলম জুঁই / লাইফস্টাইল / র‍্যাম্প মডেল / ফ্যাশন ইন্ডাস্ট্রি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল
  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • ছবি: সংগৃহীত
    সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

Related News

  • যেভাবে ফ্যাশন জগত পুরোপুরি বদলে দিয়েছিলেন ‘স্টাইল গুরু’ জর্জিও আরমানি
  • পুরোনো পোশাকের বাজার কেন চাঙা হচ্ছে
  • বিলাসপণ্যের জগতে বিশ্বের জনপ্রিয় ১০ ব্র্যান্ড; শীর্ষে লুই ভিতোঁ
  • ১০ সেকেন্ডের এই ভারসাম্য রাখার পরীক্ষায় আপনি উতরাতে পারবেন?
  • শুধু শাকসবজি খেলেই কমবে না হৃদরোগের ঝুঁকি: গবেষণা

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল

2
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

5
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net