Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
বাড়িতে তালা, তবু তাপসীর বিদ্যুৎ বিল বাড়ল ১০ গুণ!

বিনোদন

টিবিএস ডেস্ক
30 June, 2020, 06:25 pm
Last modified: 30 June, 2020, 06:33 pm

Related News

  • বিইআরসির গণশুনানিতে বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব, অংশীজনদের তীব্র বিরোধিতা
  • 'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার
  • ভারতে রাস্তা ও জনপরিসর থেকে সব বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের
  • ৫ দিনে দ্বিতীয়বারের মতো পেট্রোল-ডিজেলের দাম বাড়ল ভারতে

বাড়িতে তালা, তবু তাপসীর বিদ্যুৎ বিল বাড়ল ১০ গুণ!

অবশ্য তাপসীর টুইট দেখে মজা করে তার ভক্তরা বলছেন, নায়িকার ছবির ব্যাপক কালেকশন দেখেই নাকি বিদ্যুতের বিল এত বাড়িয়ে দিয়েছে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা!
টিবিএস ডেস্ক
30 June, 2020, 06:25 pm
Last modified: 30 June, 2020, 06:33 pm

'অস্বাভাবিক' বিদ্যুৎ বিল নিয়ে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ কিছুদিন ধরেই সরগরম। সাধারণত প্রতি মাসে যে পরিমাণ বিল আসে, গত মাসে তারচেয়ে কয়েক গুণ বেশি আসার অভিযোগ অনেক গ্রাহকের। তারা মনে হয়তো একটু স্বস্তি পাবেন পাশের দেশের চলচ্চিত্র তারকা তাপসী পান্নুর বিড়ম্বনার খবর জেনে!

করোনা সংকটে বাড়ির ইলেকট্রিক বিল ১০ গুণ বেড়েছে ওই বলিউড ললনার! কিন্তু একলাফে বিদ্যুতের বিল কীভাবে প্রায় ৩২ হাজার টাকা বেড়ে যেতে পারে, তা 'পিংক' তারকার মাথায় ঢুকছে না। তাই টুইটারে দেশটির বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে প্রশ্ন করেছেন তিনি। মে মাসে যেখানে তাপসীর বাড়ির বিল ছিল ৩ হাজার ৮৫০ টাকা, সেটি জুন মাসে বেড়ে ৩৬ হাজার টাকায় দাঁড়িয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

রোববার টুইটারে তাপসী পান্নু লিখেন, 'লকডাউনের তিন মাস... আর আমি ভেবেই পাচ্ছি না, গত এক মাসে আমার বাড়িতে কোন নতুন ইলেকট্রনিকস জিনিসটা আমি কিনেছে বা ব্যবহার শুরু করেছি, যে কারণে বিদ্যুতের বিল এই পরিমাণ বেড়ে গিয়েছে। আদানি ইলেকট্রিসিটি মুম্বাই, আপনারা ঠিক কোন ধরনের বিদ্যুতের মাশুল নিচ্ছেন?'

3 months of lockdown and I wonder what appliance(s) I have newly used or bought in the apartment only last month to have such an insane rise in my electricity bill. @Adani_Elec_Mum what kind of POWER r u charging us for? pic.twitter.com/jZMMoxDMgj— taapsee pannu (@taapsee) June 28, 2020

এই টুইটের সঙ্গে নিজের বক্তব্যের সমর্থনে দুটি বিলের স্ক্রিনশটও যোগ করেন বড় পর্দার ৩২ বছর বয়সী এই নায়িকা। তাতে স্পষ্ট দেখা যায়, এক মাসে তার বাসার বিদ্যুৎ বিল বেড়েছে  ৩২ হাজার ১৫০ টাকা।

চমক এটুকুই নয়! শুনুন, তাপসীর মুম্বাইয়ের ওই অ্যাপার্টমেন্টটি আপাতত তালাবন্ধ।  লকডাউনের শুরু থেকেই তিনি দিল্লিতে তার পরিবারের সঙ্গে  রয়েছেন। তাই খালি বাড়ির বিদ্যুৎ বিল কীভাবে ৩৬ হাজার টাকা হতে পারে, ভেবে কূল পাচ্ছেন না তাপসী। তিনি বলেন, 'আমার খালি বাড়িতে কী কেউ ঢুকে পড়ে আমার সম্পত্তি ব্যবহার করছে! কারণ এই অ্যাপার্টমেন্টে কেউই থাকে না এখন, শুধু সপ্তাহে একবার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বাড়ির দরজা খোলা হয়।'

বলিউড তারকার এই টুইট দেখামাত্র আদানি ইলেকট্রিসিটির পক্ষ থেকে অভিযোগ দায়ের করার জন্য একটি লিংক দেওয়া হয় তাকে। কিন্তু সেটিও কাজ করছে না বলে জানিয়েছেন তাপসী। তার মতে, 'এটা আরও বড় অপমান'।

জানা গেছে, তাপসী একা নন; প্রায় তিন-চারগুণ বিদ্যুৎ বিল এসেছে কমেডিয়ান বীর দাস, অভিনেতা দিনো মরিয়া, অভিনেত্রী আময়রা দস্তুর, শ্রুতি শেঠসহ ভারতের বিনোদন জগতের অনেক তারকারই।

অবশ্য তাপসীর টুইট দেখে মজা করে তার ভক্তরা বলছেন, নায়িকার ছবির ব্যাপক কালেকশন দেখেই নাকি বিদ্যুতের বিল ১০ গুণ বাড়িয়ে দিয়েছে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা!

Related Topics

টপ নিউজ

তাপসী পান্নু / বলিউড নায়িকা / বলিউড / চলচ্চিত্র / ভারত / বিদ্যুতের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • বিইআরসির গণশুনানিতে বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব, অংশীজনদের তীব্র বিরোধিতা
  • 'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার
  • ভারতে রাস্তা ও জনপরিসর থেকে সব বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের
  • ৫ দিনে দ্বিতীয়বারের মতো পেট্রোল-ডিজেলের দাম বাড়ল ভারতে

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net