Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 21, 2026
নীল ছবি তৈরির অভিযোগে গ্রেপ্তার শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা   

বিনোদন

হিন্দুস্তান টাইমস
20 July, 2021, 10:55 am
Last modified: 20 July, 2021, 02:48 pm

Related News

  • ঢাকায় শিল্পা শেঠীর অনুষ্ঠানে ট্যাক্স ফাঁকির অভিযোগ, আয়োজকের ব্যাংক হিসাব জব্দ 
  • 'আমাকে ছেড়ে যাবেন না প্লিজ', ট্রোলারদের উদ্দেশে রাজের নতুন বার্তা 
  • ১৫ বছর পর অশ্লীলতার দায় থেকে মুক্ত শিল্পা 
  • নতুন করে প্রতারণা মামলায় শিল্পা শেঠি-রাজ কুন্দ্রা
  • ঐশ্বরিয়া থেকে মাধুরী হয়ে বিপাশা: ২০২১ সালে বলিউডের শীর্ষ ১০ ধনী অভিনেত্রী

নীল ছবি তৈরির অভিযোগে গ্রেপ্তার শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা   

আগেই এই মামলায় উমেশ কামাত নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল যিনি নিজের বয়ানে দাবি করেছেন যে তিনি কুন্দ্রার সংস্থায় কাজ করতেন।
হিন্দুস্তান টাইমস
20 July, 2021, 10:55 am
Last modified: 20 July, 2021, 02:48 pm

পর্নোগ্রাফি ছবি তৈরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে। সোমবার রাতের দিকে তাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। এ মামলায় ইতিমধ্যে আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মুম্বাই পুলিশের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, "পর্নোগ্রাফি সিনেমা তৈরি এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা প্রকাশ করা নিয়ে গত ফেব্রুয়ারিতে একটি মামলা দায়ের করেছিল ক্রাইম ব্রাঞ্চ। তদন্তের পর আমরা রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করেছি। তাকেই এই মামলায় মূল ষড়যন্ত্রকারী বলে মনে করা হচ্ছে। সেই মামলায় আমাদের কাছে পর্যাপ্ত তথ্য আছে।" 

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সোমবার কুন্দ্রাকে ডেকে পাঠায় মুম্বাই পুলিশের প্রপার্টি সেল। রাত আটটা নাগাদ তিনি হাজিরা দেন। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়।

আগেই সেই মামলায় উমেশ কামাত নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল যিনি নিজের বয়ানে দাবি করেছেন যে তিনি কুন্দ্রার সংস্থায় কাজ করতেন। ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, গত ৬ ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হওয়া এক মডেল এবং অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের সময় কামাতের নাম উঠে এসেছিল। ব্রিটেনের একটি সংস্থায় সমন্বয়কারী হিসেবে কাজ করতেন কামাত। যিনি ওই মডেলের থেকে অশ্লীল ভিডিও নিতেন। সেগুলো পাঠিয়ে দিতেন ওই ব্রিটেনের সংস্থার কাছে। তারপর সেই ভিডিওগুলো 'হটশটস' নামে একটি অ্যাপে আপলোড করা হত। 

গত ৪ ফেব্রুয়ারি পর্নো ছবি তৈরির সেই চক্রের কীর্তি ফাঁস হয়ে যায়। মালাডের (ওয়েস্ট) মাধ এলাকার একটি বাংলোয় অভিযান চালায় মুম্বাই পুলিশ। ওয়েব সিরিজ এবং শর্ট ফিল্মে কাজ দেওয়ার নামে তরুণ-তরুণীদের ফাঁসানোর অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয় তখন। গ্রেপ্তারকৃতরা তরুণ-তরুণীদের পর্নো ছবিতে অভিনয় করতে বাধ্য করতেন বলে অভিযোগ। পুলিশের দাবি, পরে সেই ভিডিওগুলো বিভিন্ন পর্নো সাইট এবং মোবাইল অ্যাপে আপলোড করা হত।
 

Related Topics

টপ নিউজ

শিল্পা শেঠি / পর্নো ছবি / রাজ কুন্দ্রা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিক্স: টিবিএস
    সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা
  • ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
    রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
    বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ
  • ছবি: সংগৃহীত
    আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪
  • কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

Related News

  • ঢাকায় শিল্পা শেঠীর অনুষ্ঠানে ট্যাক্স ফাঁকির অভিযোগ, আয়োজকের ব্যাংক হিসাব জব্দ 
  • 'আমাকে ছেড়ে যাবেন না প্লিজ', ট্রোলারদের উদ্দেশে রাজের নতুন বার্তা 
  • ১৫ বছর পর অশ্লীলতার দায় থেকে মুক্ত শিল্পা 
  • নতুন করে প্রতারণা মামলায় শিল্পা শেঠি-রাজ কুন্দ্রা
  • ঐশ্বরিয়া থেকে মাধুরী হয়ে বিপাশা: ২০২১ সালে বলিউডের শীর্ষ ১০ ধনী অভিনেত্রী

Most Read

1
গ্রাফিক্স: টিবিএস
বাংলাদেশ

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা

3
ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪

6
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net