Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
টুইটার প্রধান ও গায়িকা শ্রেয়াকে নিয়ে নানা আলোচনা!

বিনোদন

টিবিএস ডেস্ক
01 December, 2021, 09:40 pm
Last modified: 01 December, 2021, 09:44 pm

Related News

  • মাস্ক কি সত্যিই একদিন ক্যান্ডি কোম্পানি খুলবেন?
  • টুইটার কেনার আসল কারণ জানালেন ইলন মাস্ক
  • এক্স ছেড়ে দলে দলে ব্লুস্কাই-এ যোগ দিচ্ছেন ব্যবহারকারীরা; এটি কী, এর মালিক কে?
  • এক্স-কে এখনও কেন টুইটার নামেই ডাকা হচ্ছে?
  • পাকিস্তানের সাধারণ নির্বাচন: সেই ’৭০ এর নির্বাচনের সঙ্গে তুলনায় টুইটারে ঝড়!

টুইটার প্রধান ও গায়িকা শ্রেয়াকে নিয়ে নানা আলোচনা!

পরাগের সিইও হওয়ার খবর আসার পরপরই টুইটারে তার পুরনো সব টুইট বেরিয়ে আসতে শুরু করে। ভক্তরা খুঁজে বের করেন এই যুগলের ১০ বছর আগের টুইটও।
টিবিএস ডেস্ক
01 December, 2021, 09:40 pm
Last modified: 01 December, 2021, 09:44 pm
পরাগ আগারওয়াল ও শ্রেয়া ঘোষাল।

শ্রেয়া ঘোষাল অনেক আগে থেকেই উপমহাদেশের শীর্ষ গায়িকাদের একজন। তার বাল্যবন্ধু পরাগ আগারওয়াল কিছুদিন আগে অভিষিক্ত হয়েছেন শীর্ষস্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যম, টুইটারের সিইও হিসেবে। কিন্তু এ সাফল্যের মাঝেই কিছুটা খ্যাতির বিড়ম্বনায় পড়ে গেছেন এই বন্ধু-যুগল। 

পরাগের সিইও হওয়ার খবর আসার পরপরই টুইটারে তার পুরনো সব টুইট বেরিয়ে আসতে শুরু করে। ভক্তরা খুঁজে বের করেন এই যুগলের ১০ বছর আগের টুইটও। পরাগ এ ব্যাপারে এখনও মুখ না খুললেও টুইটারে বিরক্তি প্রকাশ করেছেন শ্রেয়া।

শিলাদিত্য মুখোপাধ্যায় ও শ্রেয়া ঘোষালের সঙ্গে পরাগ আগারওয়াল, ছবি: টুইটার।

সামনে আসা টুইটগুলোর মধ্যে রয়েছে ২০১০ সালের এপ্রিলে শ্রেয়াকে ট্যাগ করে লেখা পরাগের এক টুইট, যেখানে তিনি লিখেছেন, "নিউজিল্যান্ড। একা নয়।" 

আরেকটি টুইট ২০১১ সালের, যেখানে পরাগ লিখেছেন, "শ্রেয়া, লং ড্রাইভে সবসময় তোকে মনে পড়ে।" 

এরকম আরও অনেক টুইটে এই দুই বন্ধুর খুনসুটি উঠে এসেছে। এক টুইটে পরাগ লিখেছেন, "ডিপিটা বেশ সুন্দর। কী খবর, কেমন আছিস?" 

এসব পুরনো টুইট দ্রুত নতুন নতুন গুঞ্জনেরও জন্ম দিতে শুরু করে। তবে গুঞ্জন সামাল দিতেই কি না, গত মঙ্গলবার এ ব্যাপারে মুখ খুলেছেন শ্রেয়া নিজেই। 

Arre yaar tum log kitna bachpan ka tweets nikaal rahe ho! ? Twitter had just launched. 10 years pehle! We were kids! Dost ek dusre ko tweet nahi karte kya? Kya time pass chal raha hai yeh ?

— Shreya Ghoshal (@shreyaghoshal) November 30, 2021

হাস্যরস মিশ্রিত এক টুইটে এই গায়িকা লিখেছেন, "আরে ভাই, তোমরা বাচ্চাকালের টুইট বের করছ কেন? তখন সবে টুইটার চালু হয়েছে। ১০ বছর আগের ব্যাপার-স্যাপার! তখনো বাচ্চা ছিলাম আমরা। বন্ধুরা একজন আরেকজনকে টুইট করবে না নাকি?" 

সূত্র: আনন্দবাজার পত্রিকা। 

Related Topics

টপ নিউজ

শ্রেয়া ঘোষাল / টুইটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • মাস্ক কি সত্যিই একদিন ক্যান্ডি কোম্পানি খুলবেন?
  • টুইটার কেনার আসল কারণ জানালেন ইলন মাস্ক
  • এক্স ছেড়ে দলে দলে ব্লুস্কাই-এ যোগ দিচ্ছেন ব্যবহারকারীরা; এটি কী, এর মালিক কে?
  • এক্স-কে এখনও কেন টুইটার নামেই ডাকা হচ্ছে?
  • পাকিস্তানের সাধারণ নির্বাচন: সেই ’৭০ এর নির্বাচনের সঙ্গে তুলনায় টুইটারে ঝড়!

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net