Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
চলে গেলেন ‘রেইনড্রপস কিপ ফলিং’ গায়ক বি জে থমাস 

বিনোদন

টিবিএস ডেস্ক
30 May, 2021, 01:00 pm
Last modified: 30 May, 2021, 04:02 pm

Related News

  • সংগীতজ্ঞ মুস্তাফা জামান আব্বাসী মারা গেছেন
  • প্রথিতযশা রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদ আর নেই
  • ৮৩ বছর বয়সে মারা গেলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী টিনা টার্নার
  • প্রয়াত গজল শিল্পী ভূপিন্দর সিং, সংগীত দুনিয়ায় এক যুগের অবসান
  • নিভলো সন্ধ্যা-প্রদীপ: চলে গেলেন বাংলা গানের স্বর্ণযুগের আরেক তারকা

চলে গেলেন ‘রেইনড্রপস কিপ ফলিং’ গায়ক বি জে থমাস 

ফুসফুস ক্যানসারের জটিলতায় ভুগছিলেন তিনি।
টিবিএস ডেস্ক
30 May, 2021, 01:00 pm
Last modified: 30 May, 2021, 04:02 pm
বি জে থমাস। ছবি: সংগৃহীত

পাঁচবারের গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী মার্কিন সংগীতশিল্পী বি জে থমাস টেক্সাসের আর্লিংটন শহরে তার নিজের বাড়িতে মারা গেছেন। থমাসের বয়স হয়েছিল ৭৮। ফুসফুস ক্যানসারের জটিলতায় ভুগছিলেন তিনি।

শিল্পীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

সঙ্গীত জীবনে পপ, গসপেল, কান্ট্রিসংয়ের মতো বিভিন্ন ঘরানার গান গেয়েছেন বি জে থমাস; জিতে নিয়েছেন সিএমএ, ডোভ, গ্র্যামির মতো পুরস্কার। বিশ্বব্যাপী ৭০ মিলিয়নেরও বেশি অ্যালবাম বিক্রি হয়েছে থমাসের, বহুবার তার গান স্থান করে নিয়েছে বিলবোর্ড টপচার্টের শীর্ষে।  

হ্যাংক উইলিয়ামসের 'আই এম সো লোনসাম আই কুড ক্রাই'-এর কাভার, গ্র্যামিজয়ী '(হেই ওন্ট ইউ প্লে) এনাদার সামবডি ডান সামথিং রং', 'হুকড অন অ্যা ফিলিং' প্রভৃতি রয়েছে তার হিট গানের তালিকায়।

বিলবোর্ড টপচার্টের গত ৫০ বছরের 'টপ ফিফটি মোস্ট প্লেড আর্টিস্ট'' তালিকার একজন সংগীতশিল্পী হিসেবেও এসেছে বি জে থমাসের নাম। 

ওকলাহোমার পল্লী অঞ্চল হুগোতে জন্ম এই গুণী সংগীতশিল্পীর। পারিবারিক নাম বিলি জো থমাস। পরবর্তীকালে পরিবারের সঙ্গে টেক্সাসের হিউস্টনে চলে আসেন। শৈশবেই গির্জায় গান গাইতে শুরু করেন তিনি।

বি জে থমাস। ছবি: সংগৃহীত

পরে স্থানীয় ব্যান্ড 'দ্য ট্রায়াম্ফস'-এ যোগ দেন এবং ১৯৬৬ সালের দিকে প্রযোজক হুয়ে পি. ম্যাক্সের সঙ্গে 'আই অ্যাম সো লোনসাম আই কুড ক্রাই' রেকর্ড করেন। প্রকাশের সঙ্গে সঙ্গেই এটি টপচার্টের ৮ নম্বরে পৌঁছে যায় এবং তার প্রথম একক গান হিসেবে মিলিয়ন কপি বিক্রয়ের রেকর্ড করে নেয়।

ডিওন ওয়ারউইক নিউইয়র্কে থমাসের সঙ্গে গীতিকার-প্রযোজক বার্ট বাচারেশের পরিচয় করিয়ে দেন। তাদের এ পরিচয়ের সূত্র ধরেই জন্ম নেয় বার্ট ও হাল ডেভিডের লেখা এবং থমাসের গাওয়া বিখ্যাত 'রেইনড্রপস কিপ ফলিং অন মাই হেড' গানটি।

এই গান পরে অস্কারের 'বেস্ট অরিজিনাল সং' ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয়। 'ফরেস্ট গাম্প', "চার্লি'স অ্যাঞ্জেলস: ফুল থ্রোটল", 'ক্লার্কস দ্য সেকেন্ড', 'স্পাইডার ম্যান টু' চলচ্চিত্রসহ প্রচুরসংখ্যক টেলিভিশন অনুষ্ঠানের দৃশ্যায়নে এই কালজয়ী গান ব্যবহার করা হয়েছে।

থমাসের জন্য সাফল্যের নিয়ন্ত্রণ সহজ ছিল না। একসময় মাদকের দিকে ঝুঁকে পড়েন এই শিল্পী। কিন্তু ১৯৭৬ সালে আবার সংগীতের দুনিয়ায় নতুন করে ফেরেন তিনি।  'হোম হোয়ের আই বিলং' নামক গসপেল অ্যালবামের মধ্য দিয়ে নতুনভাবে আত্মপ্রকাশ করেন বি জে থমাস।

গ্র্যামি, দুটো ডোভ অ্যাওয়ার্ড জয় করে এবং প্রথম গসপেল অ্যালবাম হিসেবে মিলিয়ন কপি বিক্রির রেকর্ড করে নেয় এলবামট।    

এছাড়া দীর্ঘ ক্যারিয়ারে কোকাকোলা, পেপসির মতো বাণিজ্যিক ব্র্যান্ডগুলোর বিজ্ঞাপনী সংগীতেও কণ্ঠ দিয়েছেন বি জে থমাস, কাজ করেছেন টিভি সিরিজের আবহসংগীতে। 

থমাসের শেষকৃত্যের ব্যাপারে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।


  • সূত্র: ইয়াহু নিউজ 
     

Related Topics

টপ নিউজ

সংগীতশিল্পীর মৃত্যু / রেইনড্রপস কিপ ফলিং অন মাই হেড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ছবি: সংগৃহীত
    বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
    রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

Related News

  • সংগীতজ্ঞ মুস্তাফা জামান আব্বাসী মারা গেছেন
  • প্রথিতযশা রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদ আর নেই
  • ৮৩ বছর বয়সে মারা গেলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী টিনা টার্নার
  • প্রয়াত গজল শিল্পী ভূপিন্দর সিং, সংগীত দুনিয়ায় এক যুগের অবসান
  • নিভলো সন্ধ্যা-প্রদীপ: চলে গেলেন বাংলা গানের স্বর্ণযুগের আরেক তারকা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

5
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

6
‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
ফিচার

রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net