Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
ক্যান্সারে আক্রান্ত 'মুন্নাভাই'খ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত

বিনোদন

টিবিএস ডেস্ক
12 August, 2020, 09:05 am
Last modified: 12 August, 2020, 09:19 am

Related News

  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে
  • দেশে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত
  • বিশ্বব্যাপী অধূমপায়ী ব্যক্তিদের মধ্যে ফুসফুসের ক্যান্সার বাড়ছে

ক্যান্সারে আক্রান্ত 'মুন্নাভাই'খ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত

করোনা আক্রান্ত নন, এটা স্পষ্ট হয়ে যাওয়ার পরেই উপসর্গ দেখে সঞ্জয় দত্ত ক্যান্সারে ভুগছেন কিনা যাচাই করা হয়। যার রিপোর্ট পজিটিভ আসে।
টিবিএস ডেস্ক
12 August, 2020, 09:05 am
Last modified: 12 August, 2020, 09:19 am
সঞ্জয় দত্ত। ছবি: ইন্সটাগ্রাম

একের পর এক ধাক্কা বলিউডে। চলতি বছরে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ক্রমাগত খারাপ খবর উড়ে আসছে, যা থামার কোনও লক্ষণ নেই। সেই একরাশ খারাপ খবরের তালিকায় যুক্ত হল সঞ্জয় দত্তের নাম। জানা গেছে, মারণ রোগ ক্যান্সারে ভুগছেন সঞ্জয় দত্ত। তাও আবার প্রাথমিক পর্যায়ে নয়। তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে স্টেজ-ফোরে।

শ্বাসকষ্ট এবং বুকে যন্ত্রণা নিয়ে গত শনিবার সন্ধ্যায় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা। সোমবার হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। 

মঙ্গলবার চিকিৎসার কারণে কাজ থেকে কয়েক দিনের জন্য ছুটি নিচ্ছেন বলে সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন সঞ্জয় দত্ত। পরে জানা যায় তিনি ক্যান্সারের চিকিৎসা করাতে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারেন।

শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন বলেই দ্রুত ৬১ বছর বয়সী বলিউড তারকার করোনা টেস্ট করা হয়। তবে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্টের রিপোর্টে দেখা যায় তিনি করোনা নেগেটিভ।

করোনা আক্রান্ত নন, এটা স্পষ্ট হয়ে যাওয়ার পরেই উপসর্গ দেখে সঞ্জয় দত্ত ক্যান্সারে ভুগছেন কিনা যাচাই করা হয়। যার রিপোর্ট পজিটিভ আসে। তবে সঞ্জয় দত্তের চিকিৎসা করছিলেন যে ডাক্তার, তিনি রোগীর শারীরিক অবস্থা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।

সঞ্জয় বলরাজ দত্তের জন্ম ১৯৫৯ সালের ২৯ জুলাই। এই জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা। তিনি অভিনয়শিল্পী দম্পতি সুনীল দত্ত ও নার্গিস দত্তের সন্তান। 

তার অভিনীত চলচ্চিত্রসমূহের মধ্যে খলনায়ক (১৯৯৩), বাস্তভ - দি রিয়েলিটি (১৯৯৯), মুন্না ভাই এম.বি.বি.এস. (২০০৩) অন্যতম। তিনি আমির খানের সাথে মিলে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত পিকে ছবিতে অসাধারণ এক পার্শ্বচরিত্রে অভিনয় করেন। ৩৭ বছরের অধিক চলচ্চিত্র জীবনে তিনি দুটি ফিল্মফেয়ার পুরস্কার, দুটি আইফা পুরস্কার, দুটি বলিউড মুভি পুরস্কার, দুটি স্ক্রিন পুরস্কার, তিনটি স্টারডাস্ট পুরস্কার ও একটি করে গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম পুরস্কার ও বঙ্গ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার অর্জন করেছেন।

১৯৯৩ সালের এপ্রিলে দত্তকে সন্ত্রাসী ও সংহতি নাশমূলক কর্মকাণ্ডের জন্য গ্রেফতার করা হয়। তার উপর আনা চার্জ মওকুফ হলেও তাকে বেআইনি অস্ত্র রাখার জন্য দোষী সাব্যস্ত করা হয়। সাজা ভোগকালীন ভাল ব্যবহার ও আচরণের জন্য ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়।

সূত্র: জি নিউজ 

Related Topics

টপ নিউজ

সঞ্জয় দত্ত / সুনীল দত্ত / নারগিস / করোনাভাইরাস / ফুসফুসের ক্যান্সার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে
  • দেশে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত
  • বিশ্বব্যাপী অধূমপায়ী ব্যক্তিদের মধ্যে ফুসফুসের ক্যান্সার বাড়ছে

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net