Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
এবার আমাদের ব্রিটনিকেই সমর্থন করা উচিত: জাস্টিন টিম্বারলেক   

বিনোদন

টিবিএস ডেস্ক
24 June, 2021, 08:35 pm
Last modified: 24 June, 2021, 08:46 pm

Related News

  • ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স
  • ডাকসু স্থগিতাদেশে চেম্বারের আদেশ বহাল, আপিল বিভাগে শুনানি কাল
  • বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ: গায়ানার নাগরিক ৫ দিনের রিমান্ডে
  • মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতারের পর ছাড়া পেলেন গায়ক জাস্টিন টিম্বারলেক
  • বর্ষসেরা ব্রিটিশ বইয়ের পুরস্কারের জন্য মনোনয়ন পেল প্রিন্স হ্যারি ও ব্রিটনি স্পিয়ার্সের স্মৃতিকথা

এবার আমাদের ব্রিটনিকেই সমর্থন করা উচিত: জাস্টিন টিম্বারলেক   

বুধবার আদালতের আদেশকৃত জিম্মায় থাকাবস্থার শুনানিতে ব্রিটনি দাবি করেছেন যে, তাকে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণে বাধ্য করা হয়েছে। এছাড়াও তার গোপনীয়তা নেই, জোর করে তাকে পারফর্ম করতে এবং ওষুধ খেতে বাধ্য করা হয়েছে বলেও দাবি করেন এ গায়িকা।
টিবিএস ডেস্ক
24 June, 2021, 08:35 pm
Last modified: 24 June, 2021, 08:46 pm
ব্রিটনি স্পিয়ার্স। ছবি: সিএনএন

এক সময় জাস্টিন টিম্বারলেকের প্রতি নিজের গভীর অনুরাগের কথা জানিয়েছিলেন ব্রিটনি স্পিয়ার্স। বুধবার আদালতে ব্রিটনির শুনানির পর জাস্টিন টিম্বারলেকও তার প্রতি সমর্থনের কথা জানান।   

নিজের ভেরিফায়েড টুইটার একাউন্টে টিম্বারলেক লিখেন, 'আজকে আমরা যা জানলাম তাতে এবার আমাদের উচিত ব্রিটনিকেই সমর্থন দেওয়া।'

বুধবার আদালতের আদেশকৃত জিম্মায় থাকাবস্থার শুনানিতে ব্রিটনি দাবি করেছেন যে, তাকে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণে বাধ্য করা হয়েছে। এছাড়াও তার গোপনীয়তা নেই, জোর করে তাকে পারফর্ম করতে এবং ওষুধ খেতে বাধ্য করা হয়েছে বলেও দাবি করেন এ গায়িকা।

সে প্রেক্ষিতেই টিম্বারলেক নিজ সমর্থন ও সহানুভূতি জানালেন। 

এই গায়ক ও অভিনেতা আরও বলেন, "আমাদের অতীত, ভালো-খারাপ সময় কিংবা এটা যত আগের ঘটনাই হোক না কেন, সেসব বাদ দিয়েই বলছি... তার সাথে যা হচ্ছে সেটা মোটেও ঠিক নয়। নিজের শরীর নিয়ে সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে কোনো নারীকেই বাধা দেয়া উচিত না।"

তিনি আরও লিখেন, "কাউকেই ইচ্ছার বিরুদ্ধে জোর করে আটকে রাখা উচিত না, কিংবা তার কষ্টার্জিত সবকিছু কেড়ে নেওয়াও ন্যায্য নয়।"

After what we saw today, we should all be supporting Britney at this time.

Regardless of our past, good and bad, and no matter how long ago it was… what's happening to her is just not right.

No woman should ever be restricted from making decisions about her own body.

— Justin Timberlake (@jtimberlake) June 24, 2021

টিনএজ বয়সেই জনপ্রিয় এই জুটি প্রেম শুরু করেন এবং উভয়েই নিশ্চিত করেন যে ১৯৯৯ সাল থেকেই তারা প্রেম করছেন। 'দ্য অল নিউ মিকি মাউস ক্লাব' এ শিশু শিল্পী হিসেবে অভিনয়ের সময়ই তাদের পরিচয়।  

ব্রিটনি-টিম্বারলেকের সম্পর্ক বহুদিন ধরেই পপ গানের জগতের রূপকথা হিসেবে প্রচলিত ছিল। ২০০২ সালে তাদের বিচ্ছেদ ছিল এর বড় একটি কারণ।  

পরবর্তীতে, ব্রিটনি কেভিন ফেডারলাইনকে বিয়ে করেন এবং দুই ছেলের জন্মের পর তার সাথে বিবাহবিচ্ছেদ হয়।

No one should EVER be held against their will… or ever have to ask permission to access everything they've worked so hard for.

— Justin Timberlake (@jtimberlake) June 24, 2021

অন্যদিকে, ২০১২ সালে অভিনেত্রী জেসিকা বিয়েলকে বিয়ে করে করে একসঙ্গে আছেন টিম্বারলেক। টুইট বার্তায় তিনি লিখেছেন 'জেস এবং আমি এবার ব্রিটনিকে সমর্থন ও ভালোবাসা জানাচ্ছি। আমরা আশা করছি, আদালত ও তার পরিবার মিলে এবার সঠিক সিদ্ধান্ত নিয়ে তাকে নিজের ইচ্ছা মতো বাঁচতে দেবে।

ইতঃপূর্বে, ব্রিটনির ব্যক্তিগত নানান সমস্যা নিয়ে গণমাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল। এরপর ২০০৮ সালে এক আইনি সমঝোতার ভিত্তিতে ব্রিটনির বাবা জেমি স্পিয়ার্স এবং অ্যাটর্নি অ্যান্ড্রু ওয়ালেটকে ব্রিটনির মিলিয়ন মিলিয়ন ডলারের এস্টেটের জিম্মাদার নিযুক্ত করা হয়। বুধবারের শুনানিতে ওই আইনি ব্যবস্থার অপব্যবহার নিয়ে প্রথমবারের মতো ব্রিটনির মন্তব্য জেনেছে বিশ্ববাসী।  

২০১৯ সালে ওয়ালেট পদত্যাগ করার পর ব্রিটনির বাবাই মেয়ের সম্পত্তির একমাত্র জিম্মাদার হিসাবে রয়ে যান। তবে ২০২০ সালে আদালত  বেজমার ট্রাস্টকে সহ-রক্ষক হিসেবে নিয়োগ দেন।    

  • সূত্র: সিএনএন 

Related Topics

টপ নিউজ

ব্রিটনি স্পিয়ার্স / জাস্টিন টিম্বারলেক / আদালতে শুনানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জামায়াতে ইসলামী ও শফিকুর রহমানের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট। কোলাজ: টিবিএস
    শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি
  • ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
    কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প
  • জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
    জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন
  • বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
    '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

Related News

  • ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স
  • ডাকসু স্থগিতাদেশে চেম্বারের আদেশ বহাল, আপিল বিভাগে শুনানি কাল
  • বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ: গায়ানার নাগরিক ৫ দিনের রিমান্ডে
  • মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতারের পর ছাড়া পেলেন গায়ক জাস্টিন টিম্বারলেক
  • বর্ষসেরা ব্রিটিশ বইয়ের পুরস্কারের জন্য মনোনয়ন পেল প্রিন্স হ্যারি ও ব্রিটনি স্পিয়ার্সের স্মৃতিকথা

Most Read

1
জামায়াতে ইসলামী ও শফিকুর রহমানের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট। কোলাজ: টিবিএস
মতামত

শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি

2
ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
আন্তর্জাতিক

কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প

3
জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
বাংলাদেশ

জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ

4
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন

5
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

6
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net