Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 04, 2026
ফ্ল্যাট মালিকদের কালোটাকা থাকা নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা দিল অর্থ মন্ত্রণালয়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 June, 2022, 04:35 pm
Last modified: 16 June, 2022, 04:34 pm

Related News

  • সংসদে দুই বিল পাস: বয়সসীমা ও গভর্নর ইস্যুতে বিতর্ক
  • ‘আমলা দিয়ে কেন দেশ চালান’: প্রাক-বাজেট সভায় অর্থমন্ত্রীর মাঝপথে প্রস্থানে ব্যবসায়ীদের ক্ষোভ
  • আগামী বাজেটে ফ্যামিলি কার্ড প্রকল্পে সর্বোচ্চ অগ্রাধিকার: অর্থমন্ত্রী
  • ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী
  • বিএনপি সরকার অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী

ফ্ল্যাট মালিকদের কালোটাকা থাকা নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা দিল অর্থ মন্ত্রণালয়

অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অসম্পূর্ণ তথ্য সংবলিত এ ধরনের শিরোনাম জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করছে।
টিবিএস রিপোর্ট
16 June, 2022, 04:35 pm
Last modified: 16 June, 2022, 04:34 pm
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

বৃহস্পতিবার ঢাকার ফ্ল্যাট ও জমির মালিকদের নিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

সম্প্রতি কিছু দৈনিক পত্রিকা ও নিউজ পোর্টালের অনলাইন সংস্করণে 'ঢাকায় যাদের জমি ও ফ্ল্যাট আছে সবাই "কালোটাকার মালিক": অর্থমন্ত্রী' শিরোনামের খবর প্রকাশ হয়, যা অনেকের মনোযোগ আকর্ষণ করেছে।

বৃহস্পতিবার (১৬ জুন) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অসম্পূর্ণ তথ্য সংবলিত এ ধরনের শিরোনাম জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরো সংবাদটি যদি কেউ না পড়ে তাহলে এ ধরনের শিরোনাম ভুল বার্তা পৌঁছে দিচ্ছে। তাই প্রকৃত বক্তব্যটি খেয়াল করে প্রকৃত বার্তাটি পৌঁছে দিয়ে অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি সৃষ্টি থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে।'

অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ জুন (বুধবার) অর্থনৈতিক ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অর্থমন্ত্রী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীর গুলশান এলাকায় জমির যে দাম দেখিয়ে নিবন্ধন করা হয়, জমির প্রকৃত দাম তার চেয়েও বেশি। 

'কিন্তু বেশি দামে তো নিবন্ধন করানো যায় না, প্রতিটি মৌজার জন্য দাম ঠিক করে দেওয়া আছে, এর বেশি দামে নিবন্ধন করা যাবে না। সুতরাং, কালোটাকা তো সেখানেই সৃষ্টি হচ্ছে; কে কালো টাকার বাইরে আছে?' বলেন অর্থমন্ত্রী।

একই প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী আরও বলেন, বাস্তবতা হচ্ছে, হয়তো যে ফ্ল্যাট দুই কোটি টাকায় নিবন্ধিত হচ্ছে, সেই ফ্ল্যাটের প্রকৃত দাম হয়তো ১০ কোটি টাকা। ফলে সরকার বাড়তি নিবন্ধন মাশুল পাচ্ছে না। এখানেই কালোটাকা সৃষ্টি হচ্ছে। এ 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থমন্ত্রী বলেন, 'বিষয়গুলো সবাইকে বুঝতে হবে। ঢাকা শহরে যার জায়গা আছে কিংবা যে ব্যক্তি জায়গা কিনেছেন, শুধু তিনিই বলতে পারবেন, কত টাকায় নিবন্ধন হয়েছে এবং জমির প্রকৃত বাজারদর কত। 

'সুতরাং ঢাকা শহরে যাদের জমি বা ফ্ল্যাট আছে, তারা সবাই এক অর্থে কালোটাকার মালিক। তবে এ পরিস্থিতির জন্য আমাদের বিদ্যমান সিস্টেম বা ব্যবস্থা দায়ী।'

Related Topics

টপ নিউজ

অর্থমন্ত্রী / কালোটাকা / আ হ ম মুস্তফা কামাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
    রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?
  • চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
    ৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন
  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
    ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি
  • দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
    সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

Related News

  • সংসদে দুই বিল পাস: বয়সসীমা ও গভর্নর ইস্যুতে বিতর্ক
  • ‘আমলা দিয়ে কেন দেশ চালান’: প্রাক-বাজেট সভায় অর্থমন্ত্রীর মাঝপথে প্রস্থানে ব্যবসায়ীদের ক্ষোভ
  • আগামী বাজেটে ফ্যামিলি কার্ড প্রকল্পে সর্বোচ্চ অগ্রাধিকার: অর্থমন্ত্রী
  • ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী
  • বিএনপি সরকার অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী

Most Read

1
২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?

2
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
আন্তর্জাতিক

৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন

3
ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের

4
বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি

5
দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net