Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
তদন্ত না করেই খুবি শিক্ষিকাকে যৌন নির্যাতনে অভিযুক্ত শিক্ষককে অভিযোগ থেকে অব্যাহতি

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
15 June, 2022, 10:50 am
Last modified: 16 June, 2022, 05:21 pm

Related News

  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ
  • কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন
  • ছাত্রদের যৌন নিপীড়ন: প্রাথমিক সত্যতা পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত
  • প্রসঙ্গ যৌন হয়রানি: ছেলে ভুক্তভোগীর সংখ্যা বাড়ছে 
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার

তদন্ত না করেই খুবি শিক্ষিকাকে যৌন নির্যাতনে অভিযুক্ত শিক্ষককে অভিযোগ থেকে অব্যাহতি

অভিযোগকারী নারী শিক্ষক চাইলে আদালতে গিয়ে আইনের আশ্রয় নিতে পারবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি
খুলনা প্রতিনিধি
15 June, 2022, 10:50 am
Last modified: 16 June, 2022, 05:21 pm
প্রতীকী অলংকরণ: টিবিএস

তদন্ত না করেই খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ছোটন দেবনাথের বিরুদ্ধে একই বিভাগের শিক্ষিকাকে যৌন নির্যাতন করার অভিযোগটির সত্যতা পায়নি বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি।

কমিটি বলছে, ঘটনাটি ক্যাম্পাসের বাইরের হওয়ায় যৌন হয়রানির অভিযোগটি তারা বিবেচনাই করেনি। 

ফলে অভিযুক্ত শিক্ষককে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একইসঙ্গে তার সাময়িক বরখাস্তাদেশও প্রত্যাহার করে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, "অভিযুক্ত শিক্ষক ছোটন দেবনাথের বিরুদ্ধে ৩.১ (গ) ও ৩.১ (ঘ) ধারায় আনীত অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে। এ কারণে তাকে অভিযোগের দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।"

"তবে আইনের ৩.১ (ট) ধারায় আনীত অভিযোগ বিচারের আওতাবহির্ভূত বিধায় অভিযোগ বিবেচনা করা হয়নি।"

তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন সাপেক্ষে সিন্ডিকেটের সভায় ওই শিক্ষককে অভিযোগ থেকে দায়মুক্ত করা হয়।

এ অবস্থায় ওই নারী শিক্ষক চাইলে আদালতে গিয়ে আইনের আশ্রয় নিতে পারবেন বলে জানান তিনি।

রেজিস্টারের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৬ আগস্ট ওই নারী শিক্ষক বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ কেন্দ্রে অভিযোগ দাখিল করেন। তাতে বলা হয় ২০২১ সালে ২৬ জানুয়ারি ওই নারী শিক্ষিকা ছোটন দেবনাথের বাসায় গিয়ে যৌন নির্যাতনের শিকার হন। পরে ছোটন দেবনাথ বিভিন্ন সময়ে তাকে হুমকি ও ভয়ভীতি দেখাতে থাকে।

'উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা, ২০০৮' মোতাবেক খুলনা বিশ্ববিদ্যালয় যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্র অভিযোগটি আমলে নিয়ে ঘটনাটির তদন্ত শুরু করে।

৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিয়ে অভিযোগ প্রমাণিত হওয়া সাপেক্ষে শাস্তির সুপারিশ করার কথা থাকলেও দীর্ঘ ১০ মাস পর কেন্দ্র তদন্তের প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২১৯তম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিষয়ে ছোটন দেবনাথ বলেন, "আমি প্রথম থেকেই বলে আসছি, আমার বিরুদ্ধে আনীত অভিযোগটি ষড়যন্ত্রমূলক এবং সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। তদন্তেও অভিযোগটি মিথ্যা প্রমাণিত হয়েছে। মূলত আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও হেনস্তা করার হীন উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই বানোয়াট অভিযোগটি দায়ের করা হয়েছিল। অভিযোগটি আমলে নেওয়ার কারণে এবং তদন্ত কমিটি বিচারকার্য দীর্ঘায়িত করার ফলে আমি মানসিক, সামাজিক, পেশাগত ও আর্থিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছি।"

তিনি আরও বলেন, "অভিযোগকারী আমার বিরুদ্ধে লাগামহীন মিথ্যাচার করে গেলেও কমিটির কাছ থেকে আমি এর কোনো প্রতিকার পাইনি। যার ফলে আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি।"

তবে ১০ মাস পর অভিযুক্তকে সব দায় থেকে অব্যাহতি দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অভিযোগকারী নারী শিক্ষিকা।

তিনি বলেন, "এতদিন লড়ছিলাম আমার সাথে ঘটে যাওয়া জঘন্য এক অন্যায়ের বিরুদ্ধে। কিন্তু বিচার চাইতে গিয়ে এবার নতুন করে আরেক প্রহসনের শিকার হলাম। আমার মূল যে অভিযোগ ছিল ৩.১(ট) ধারায়, অর্থাৎ যৌন হয়রানির। সেই বিষয়টি তারা আমলেই নিল না। আর আমাকে জানালো ১০ মাস পর। যে ঘটনা বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির তদন্তের এখতিয়ারভুক্ত নয় বলা হচ্ছে, ওই বিষয়ে সকল ধরনের তদন্ত কেন করা হলো? ঘটনাস্থলে যাওয়া, সাক্ষীদের এ বিষয়ে প্রশ্ন করা, অভিযুক্ত ও অভিযোগকারীদের মুখোমুখি করে কল রেকর্ডিং শোনা হলো কেন?"

তিনি দাবি করেন, "যেসব তথ্য, প্রমাণ, নথিপত্র অভিযোগকারীর পক্ষে যায় সেগুলো এড়িয়ে যাওয়া হয়েছে। যেসব তথ্য অভিযুক্তের পক্ষে যায় সেগুলোই গোঁজামিল দিয়ে সামনে এনে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।"

তদন্তের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ কেন্দ্রের সভাপতি অধ্যাপক মোসা. তাসলিমা খাতুন বলেন, "কোনো ঘটনা বিশ্ববিদ্যালয়ের বাইরে সংঘটিত হলে বিদ্যমান আইন অনুযায়ী তা বিশ্ববিদ্যালয়ের এখতিয়ার বহির্ভূত। ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিবাদীর প্রমাণাদি এবং সার্বিক বিষয় বিশ্লেষণ করে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। এসব কারণে অভিযোগ তদন্ত ও বিশ্লেষণের জন্য ১০ মাস সময় লেগে গেছে।"

তবে যৌন হয়রানির অভিযোগটি যে বিচারের আওতাবহির্ভূত এ বিষয়টি জানাতে কেন ১০ মাস সময় লাগল, এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি নিপীড়ন কেন্দ্রের সভাপতি।

 

Related Topics

টপ নিউজ

খুলনা বিশ্ববিদ্যালয় / যৌন নিপীড়ন / যৌন হয়রানি / শিক্ষিকাকে যৌন নির্যাতন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ
  • কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন
  • ছাত্রদের যৌন নিপীড়ন: প্রাথমিক সত্যতা পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত
  • প্রসঙ্গ যৌন হয়রানি: ছেলে ভুক্তভোগীর সংখ্যা বাড়ছে 
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net